ঢাকা, ১৭ অক্টোবর শনিবার, ২০২৬ || ১ কার্তিক ১৪৩৩
good-food
৭০৮০

তেঁতুল-বরই আচার তৈরির রেসিপি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৫৫ ২০ জানুয়ারি ২০১৯  

আচার পছন্দ করেন না এমন কাউকে খুঁজে পাওয়া দুষ্কর। আর তা যদি হয় তেঁতুল-বরইয়ের তাহলে তো কথাই নেই। খাওয়া তো পরের কথা, শুনলেই জিহ্বেতে জল আসে। তো পরের মুখাপেক্ষী না হয়ে নিজে বানালেই পারেন? এবার চলুন জেনে নেই তেঁতুল-বরই টক ঝাল মিষ্টি আচার তৈরির রেসিপি -

উপকরণ :

তেঁতুল  ৫০০ গ্রাম,

পেঁয়াজ  ১ কেজি,

শুকনো বরই  ২৫০ গ্রাম,

চিনি  ২ কাপ,

সরিষার তেল  ১ কাপ,

লবণ  ১ টেবিল চামচ,

শুকনা মরিচ ভাজা গুঁড়া  ৫টি,

জিরা ভাজা গুঁড়া  ১ টেবিল চামচ,

পাঁচফোড়ন গুঁড়া  ১ টেবিল চামচ,

ধনে গুঁড়া  ১ টেবিল চামচ,

বিট লবণ  ১ চা চামচ।

প্রণালি : তেঁতুল ভিজিয়ে নরম করে নিন। গোলা তেঁতুল কাঠ রোদে রাখুন ১ দিন। পেঁয়াজ কুচি করে রোদে রাখুন ১ দিন। বরই পানিতে ভিজিয়ে রাখুন ৬ ঘণ্টা। তেঁতুল, পেঁয়াজ একসঙ্গে মিশিয়ে রোদে রাখুন ১ দিন। চিনি সিরা করুন। তাতে বরই দিয়ে জ্বাল দিন। বরই নরম হলে তেঁতুলের সঙ্গে একে একে সব মেশান। আরো ১ দিন রোদে রাখুন। ব্যস তৈরি হয়ে গেল তেঁতুল-বরইয়ের টক ঝাল মিষ্টি আচার। এবার চাইলেই খেয়ে ফেলুন।

লাইফ কিচেন বিভাগের পাঠকপ্রিয় খবর