ঢাকা, ১২ আগস্ট বুধবার, ২০২৬ || ২৮ শ্রাবণ ১৪৩৩
good-food
৯১০

দাবানল’ সম্পাদক বাটুল আর নেই

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৫৫ ৩ সেপ্টেম্বর ২০২০  

উত্তরবঙ্গের জনপ্রিয় পত্রিকা রংপুর থেকে প্রকাশিত দৈনিক দাবানল সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা খন্দকার গোলাম মোস্তফা বাটুল আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

বৃহস্পতিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।


 
সাংবাদিক বাটুলের ছেলে গোলাম মোস্তফা সারোয়ার অনু  জানান, দীর্ঘদিন ধরেই  বাবা ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন।  সোমবার হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মিডিয়া বিভাগের পাঠকপ্রিয় খবর