দুধ ও আম একসঙ্গে খেলে কী হয়?
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:৩৬ ৯ জুন ২০২২
আমরা যেসব খাবার খাই, তার প্রভাব পড়ে আমাদের শরীরে। বিশেষজ্ঞরা সব সময় পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরামর্শ দেন। খাবার থেকে প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ করে আমাদের শরীর। বছরের এই সময়ে বিভিন্ন ফল পাওয়া যায়। দেশীয় সেসব ফল পুষ্টিগুণে ভরপুর। এর মধ্যে আমের কথা আলাদা করে না বললেই নয়। অনেকেই সারা বছর অপেক্ষা করে থাকেন সুস্বাদু এই ফলের জন্য।
আম দিয়ে তৈরি বিভিন্ন খাবার খাওয়ার অভ্যাস আছে অনেকেরই। আমাদের দেশে বেশিরভাগই আমের সঙ্গে দুধ মিশিয়ে খেতে ভালোবাসেন। ম্যাঙ্গো-মিল্কশেক নামেও পরিচিত এই খাবার। কেউ কেউ আবার ভাতের সঙ্গে আম-দুধ খেতে ভালোবাসেন। আম একটি পুষ্টিকর ফল, এদিকে দুধও ভীষণ উপকারী। এই দুই খাবার একসঙ্গে যোগ হলে তা কি শরীরের জন্য উপকার বয়ে আনে?
এ বিষয়ে ভারতীয় আয়ুর্বেদ চিকিৎসক ডাঃ দীক্ষ্মা ভাবসা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন। জেনে নিন তার পরামর্শ-
আম-দুধের উপকারিতা
আম ও দুধ একসঙ্গে মিশিয়ে খেলে অনেকগুলো উপকার মেলে। তার মধ্যে অন্যতম হলো এটি খুব দ্রুত শরীরে শক্তি সরবরাহ করে। ২২৬ গ্রাম আম-দুধ খেলে আমাদের প্রতিদিনের চাহিদার প্রায় ২০% ভিটামিন এ এবং প্রায় ৩৩% ভিটামিন সি পাওয়া যায়। এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কাজেও মূখ্য ভূমিকা রাখে।
আম ক্ষারীয় প্রকৃতির এবং খাদ্য আঁশ সমৃদ্ধ। যে কারণে আম-দুধ খেলে তা শরীরে অম্ল ক্ষারের ভারসাম্য বজায় রাখে। সেইসঙ্গে এটি সাহায্য করে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধেও। যারা অ্যানিমিয়ার সমস্যায় ভুগছেন তারা আম-দুধ একসঙ্গে খেতে পারেন। কারণ এটি লোহিত রক্ত কণিকার উৎপাদন বাড়াতে সাহায্য করে।
বেশিরভাগ ক্ষেত্রেই ফল ও দুধ একসঙ্গে খেতে নিষেধ করা হয়। তবে আমের ক্ষেত্রে ভিন্ন কেন? এটি কিছু ক্ষেত্রে আলাদা। খাঁটি মিষ্টি এবং পাকা ফল যেমন আম, অ্যাভোকাডো, খেজুর ইত্যাদির সঙ্গে দুধ মিশিয়ে খেলেও ক্ষতি নেই। দুধের সঙ্গে পাকা আম মিশিয়ে খেলে তা পিত্তকে শান্ত করে। এটি সুস্বাদু ও পুষ্টিকর। নিয়মিত আম-দুধ খেলে তা ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। এটি মিষ্টি এবং শীতল প্রকৃতির। তাই নিশ্চিন্তে খেতে পারেন আম-দুধের মিষ্টি পানীয়। তবে দুধের সঙ্গে আলাদা করে চিনি মেশাবেন না।
অন্যান্য খাবারের সঙ্গে আম
খাবারের সঙ্গে বিভিন্ন ফল খেতে নিষেধ করা হয়। তবে আমের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। আপনি আমের রস অন্যান্য খাবারের সঙ্গে মিশিয়েও খেতে পারেন। এক্ষেত্রে কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে। যেমন ধরুন যাদের শরীরে প্রদাহজনিত সমস্যা, অটো ইমিউন ডিসঅর্ডার বা ত্বকের সমস্যা রয়েছে বা যারা দুর্বল বিপাকজনিত সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে আম-দুধ একসঙ্গে না খাওয়াই ভালো। চিকিৎসক যদি কোনো কারণে এই দুই খাবার একসঙ্গে খেতে নিষেধ করেন তবে এড়িয়ে যাবেন।
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত






