নজরে বাংলাদেশ-চীন, পশ্চিমবঙ্গে নৌঘাঁটি বানাচ্ছে ভারত
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:৫১ ১১ জানুয়ারি ২০২৬
বঙ্গোপসাগর অঞ্চলে চীন ও বাংলাদেশের ওপর নজরদারি জোরদার করতে পশ্চিমবঙ্গের হলদিয়ায় একটি নতুন নৌঘাঁটি স্থাপন করতে চলেছে ভারত। এই পদক্ষেপের মাধ্যমে আঞ্চলিক ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে নিজেদের কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করতে চায় দেশটি।
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, সম্প্রতি বঙ্গোপসাগরের উত্তরাংশে চীনা নৌবাহিনীর উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশ ও পাকিস্তানের সামরিক বাহিনীর মধ্যে ঘনিষ্ঠতা এবং বাংলাদেশি ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের পাকিস্তান সফরের বিষয়টিও নয়াদিল্লির উদ্বেগের কারণ। এই প্রেক্ষাপটেই ভারত এমন একটি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করছে।
প্রস্তাবিত এই নৌঘাঁটিটি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে হলদিয়া বন্দরশহরে স্থাপন করা হবে। হুগলি নদীর তীরে অবস্থিত হওয়ায় এখান থেকে ভারতীয় নৌবাহিনীর পক্ষে দ্রুততম সময়ে বঙ্গোপসাগরে পৌঁছানো সম্ভব হবে। নৌঘাঁটি নির্মাণের জন্য হলদিয়া ডক কমপ্লেক্সের বর্তমান অবকাঠামো ব্যবহার করা হবে, যার ফলে নির্মাণ খরচ ও সময় উভয়ই সাশ্রয় হবে।
ভারতীয় নৌবাহিনী সূত্রে জানা গেছে, এই ঘাঁটিতে বেশ কয়েকটি দ্রুতগতির সামরিক নৌযান মোতায়েন করা হবে। এর মধ্যে থাকছে ফাস্ট ইন্টারসেপ্টর ক্রাফটস (এফআইসি) এবং নিউ ওয়াটার জেট ফাস্ট অ্যাটাক ক্রাফটস (এনডব্লিউজেএফএসি)। ঘণ্টায় ৭৪ থেকে ৮৩ কিলোমিটার (৪০-৪৫ নট) বেগে চলতে সক্ষম এই যুদ্ধজাহাজগুলো বিশ্বের অন্যতম দ্রুততম সামরিক নৌযান হিসেবে পরিচিত।
শুধু গতিই নয়, অত্যাধুনিক অস্ত্রশস্ত্রেও সজ্জিত থাকবে এই নৌযানগুলো। এর মধ্যে রয়েছে সিআরএন-৯১ স্বয়ংক্রিয় মেশিনগান এবং ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি 'নাগাস্ত্র' নামের সুইসাইড ড্রোন সিস্টেম। নতুন এই ঘাঁটিতে প্রাথমিক পর্যায়ে ১০০ জন কর্মকর্তা ও নাবিক সার্বক্ষণিক দায়িত্বে থাকবেন বলে জানা গেছে।
মূলত বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান প্রভাব, বাংলাদেশের সঙ্গে চীনের সামরিক সহযোগিতা চুক্তি এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক যোগাযোগের মতো বিষয়গুলো বিবেচনায় নিয়েই ভারত এই কৌশলগত পদক্ষেপ নিয়েছে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি












