নির্বাচনে শঙ্কা তৈরি হয়েছে, পরিস্থিতি হতাশাজনক: আসিফ মাহমুদ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:৫২ ৬ জানুয়ারি ২০২৬
নির্বাচনকেন্দ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূইয়া বলেছেন, “নির্বাচনে শঙ্কা তৈরি হয়েছে, পরিস্থিতি হতাশাজনক।”
একই সঙ্গে তিনি অভিযোগ করেন, দেশের প্রশাসনিক কাঠামো বিএনপির দিকে হেলে পড়েছে।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কার্যালয়ে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। এ সময় নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এনসিপির প্রতিনিধি দলের সঙ্গে সিইসির বৈঠক হয়।
সাক্ষাৎ শেষে আসিফ মাহমুদ বলেন, “যাচাই-বাছাইয়ের সময় বিধিভঙ্গের বিষয়ে তারা নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেছেন। একতরফা যেন না দেখা যায়, সে বিষয়ে কথা বলতে এসেছি।”
তিনি বলেন, “যেহেতু তফসিল ঘোষণার পরের দিনই আমরা দেখেছি একজন চিহ্নিত আসামি, যিনি কিছুদিন আগে জামিনে বের হয়েছিলেন, তার হাতে আমাদের একজন সহযোদ্ধা শহীদ হয়েছেন। এর ফলেই কিন্তু এই নির্বাচন নিয়ে মানুষের মনে শঙ্কাটা আরও বেশি তৈরি হয়েছে।”
এনএসআই প্রধানের বিএনপি পার্টি অফিসে গিয়ে তারেক রহমানের সাক্ষাৎকার দেওয়ার ঘটনায় সমালোচনা করে এনসিপি মুখপাত্র বলেন, “একটি দলের চেয়ারপারসন দেশে এসেছেন। কিন্তু এরপর যা দেখলাম, তা বাংলাদেশের গণতন্ত্রের জন্য অশনিসংকেত। ক্ষমতায় যাওয়ার আগেই বিভিন্ন বাহিনীর প্রধান একটি রাজনৈতিক দলের অফিসে গিয়ে এ ধরনের দৃষ্টান্ত স্থাপন করছেন।”
এ সময় তিনি সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, এনসিপি জাতীয় পার্টিকে নির্বাচনে দেখতে চায় না। তার ভাষায়, “ফ্যাসিবাদের দোসর এবং তাদের যারা সহযোগিতা করেছে, কোনোভাবেই রাজনৈতিকভাবে তাদের পুনর্বাসন বা রাজনৈতিকভাবে তাদের নির্বাচনে অংশগ্রহণ আমরা চাই না।”
এ বিষয়ে নির্বাচন কমিশন বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে বলে এনসিপির প্রতিনিধি দলকে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।
আপিল নিষ্পত্তির ক্ষেত্রে যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব দেখা যায়, তাহলে এনসিপি আন্দোলনে নামবে বলেও ঘোষণা দেন দলটির মুখপাত্র। তিনি বলেন, “একটি দলের প্রতি, একটি গোষ্ঠীর প্রতি বা বড় দলের প্রতি যদি দুর্বলতা দেখিয়ে আগের নির্বাচনের মতো আয়োজন করা হয়, তাহলে নির্বাচনের পরে পর্যন্ত বসে থাকব না, আগেই আন্দোলন করব।”
এ সময় এনসিপি মুখপাত্র আরও বলেন, “বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের বিষয়ে জনগণের আগ্রহ ও উৎসাহেও ভাটা পড়েছে।”
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার



