নৌকায় পেয়ারার হাট
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:২৬ ২০ আগস্ট ২০২১
বরিশাল, পিরোজপুর, আর ঝালকাঠি। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের তিন জেলার ৫৫ গ্রামে পেয়ারার ফলন হয়। বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর জেলার হাজার হাজার মানুষের কাছে ‘পেয়ারা’ অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য ও জীবিকার উৎস। আমরা বন্ধুরা মিলে ঘুরতে গিয়েছিলাম এই তিন জেলার আলিঙ্গন আটঘর–কুড়িয়ানা, আদমকাঠী, আর ভিমরুলীতে।
জুলাইয়ের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের প্রায় শেষ সপ্তাহ পর্যন্ত সরু খালের পানির ওপর বসে পেয়ারা বাজার। সকাল সকাল বরিশাল পৌঁছলাম। লঞ্চ থেকে ঘাটে নেমেই মাহেন্দ্র বাহনে সোজা বানারীপাড়া ফেরি ঘাট। সেখান থেকেই ট্রলারে চেপে শুরু নৈসর্গিক পানি পথে ভীমরুলীর উদ্দেশে বের হলাম। ট্রলারে বেশ কিছুক্ষণ চলার পর প্রথমে থামি কুড়িয়ানায়। স্থানীয় বাজারে হালকা নাশতা সারার পর আবারও ভটভট আওয়াজ তুলে ট্রলার চলে। ধীরে ধীরে অবারিত সবুজের ক্যানভাসে ডুবে যাই আমরা। থামি এবার আটঘর।
এখানে বসে পানির ওপর ডিঙি নৌকার হাট। শত শত ডিঙি ভাসিয়ে বসে রয়েছেন বিক্রেতারা। পেয়ারা বিক্রির মৌসুম ঘিরেই চলে এই হাট। সারি সারি নতুন নৌকা দেখে বেশ ভালো লাগে। বিভিন্ন জায়গা থেকে ডিঙি তৈরি করে ট্রলারে নিয়ে আসে এখানে, বিক্রির জন্য। আনার দৃশ্যটাও বেশ চমৎকার।
এবার ছুটি ভাসমান পেয়ারা বাজার ভিমরুলী। যতই এগিয়ে যায় ট্রলার, ততই যেন মুগ্ধতা গ্রাস করে। স্বচ্ছ পানির খাল সরু হতে থাকে। কোথাও কোথাও দু পাশের গাছের ডাল দুই দিকে ছড়িয়ে এক অন্যরকম নয়নাভিরাম সৌন্দর্যের রেখা টেনেছে। খালের ওপর আলোছায়া খেলে লুকোচুরি। সেই সঙ্গে তানিম আর তুহিনের ক্যামেরার সার্টারে ক্লিক ক্লিক করতে থাকে।
কবি জীবনানন্দ দাসের ধানসিঁড়ি নদী থেকে ধলহার খালের উৎপত্তি। এবার চোখে পড়তে শুরু করল বাজারে নিয়ে যাওয়া পেয়ারার নৌকা। ঝরনার কাছাকাছি গেলে যেমন পাথুরে বোল্ডার আর রিমঝিম শব্দ শুনে বোঝা যায়, আর বেশি দূর নেই; ঠিক তেমনি এখানে গানের আওয়াজে বুঝলাম চলে এসেছি কাছাকাছি।
সকাল সাড়ে ৯টায় ট্রলার ভিড়ল ভীমরুলীর মন্দির ঘাটে। পাড়ে উঠে দেখি পেয়ারার চেয়ে মানুষের সংখ্যা বেশি। অবশ্য তখনো বাজার শুরুই হয়নি। এই সুযোগে আশপাশ হেঁটে বেড়াই। বেলা প্রায় সাড়ে ১০টা নাগাদ বাজার জমতে শুরু করে। খালের দুদিক থেকে পেয়ারা ভর্তি ছোট ছোট ডিঙি নৌকাগুলো এসে জমতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফড়িয়া, ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে পেয়ারা হাট পুরোই জমজমাট। সেই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘুরতে যাওয়া মানুষের শোরগোল তো আছেই।
স্থানীয় প্রবীণ ব্যক্তিরা এখনো পেয়ারাকে ‘গয়া’ নামেই ডাকেন এখানে। প্রতিদিন এই ভাসমান হাটে ১২ থেকে ১৮ শ মণ পর্যন্ত পেয়ারা বেচাকেনা হয়। পার্শ্ববর্তী গ্রামগুলোর বিশাল বিশাল বাগান থেকে বিক্রেতারা নৌকায় করে পেয়ারা নিয়ে আসে। বিক্রি হয় মণ প্রতি ২২০ টাকা থেকে ৩০০ টাকা। স্থানীয়রা এখন বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে পেয়ারা বাগান করেন।
আশপাশের মোট ২১টি গ্রামের ৮৫০ হেক্টর জমির ওপর বর্তমানে ২ হাজার ২৫টি পেয়ারা বাগান আছে বলে জানা গেল স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে। শুধু কুড়িয়ানা গ্রামেই ৬৪৫ হেক্টর জমিতে পেয়ারার চাষাবাদ হয়। গ্রামবাসীদের এখন অন্যতম প্রধান আয়ের উৎস পেয়ারা চাষ। তাঁদের দেখাদেখি এখন বরিশালের বানারীপাড়াতেও শুরু হয়েছে পেয়ারার বাগান করা। এ অঞ্চলের পেয়ারা স্বাদে-রসেও বেশ মুখরোচক।
যেভাবে যাবেন
ঢাকা থেকে বরিশাল এসি/নন এসি বাস সার্ভিস রয়েছে। তবে লঞ্চ আরামদায়ক। স্বাভাবিক দিনে প্রতিদিন সদরঘাট থেকে রাত ৮টা থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানের লঞ্চ বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায়। বরিশাল জাহাজ ঘাট থেকে সিএনজি/ মাহেন্দ্রে কিংবা নথুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে সরাসরি বানারীপাড়া বা ভীমরুলী যাওয়া যায়।
- অনেকেই বিয়ে করতে ভয় পায় কেন?
- প্রতিদিন হাততালি দিলে যে ৫ উপকার মিলবে
- পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন
- ২০২৭ সালে চতুর্থ-ষষ্ঠ শ্রেণিতে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী
- আর্জেন্টিনার জার্সিতে মেসি অধ্যায়ের সমাপ্তি
- ডেঙ্গু: এডিস মশা সম্পর্কে যেসব তথ্য জানা জরুরি
- যেসব কারণে হঠাৎ ওজন বেড়ে যায়
- ভুট্টার পুষ্টিগুণ জানলে অবাক হবেন
- ১৭০০ ফুট উচ্চতায় সাজেক ভ্যালির মসজিদে মুগ্ধ পর্যটক
- সালমান শাহ হত্যা: খলনায়ক ডনের জামিন নাকচ
- ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী
- চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
- যেসব কারণে ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল
- যেসব উপায়ে ৩০ সেকেন্ডেই দূর হবে দুশ্চিন্তা
- আমুসহ শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে দ্রুতই অভিযোগপত্র
- এলপিজির দামে বড় লাফ
- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- শায়েস্তা খানের আমলে সত্যিই কি টাকায় ৮ মণ চাল পাওয়া যেত?
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- যেসব উপায়ে ৩০ সেকেন্ডেই দূর হবে দুশ্চিন্তা
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- যেসব কারণে ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির






