পানিতে লেবু মিশিয়ে খেলে কি ওজন কমে
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:০০ ৬ জুলাই ২০২৪
বর্তমান সময়ে শরীরের ওজন বাড়া নিয়ে অনেকেই চিন্তিত। নানা কারণেই বাড়তে পারে শরীরের ওজন। সবাই চান সহজ পদ্ধতি ও কম সময়ে ওজন কমাতে। সেক্ষেত্রে অনেকের কাছেই পরিচিত একটি পদ্ধতি কুসুম গরম পানিতে লেবু দিয়ে পান করা। কিন্তু এভাবে পানি পানে কি আসলেই ওজন কমে? এ বিষয়ে জানব ইসলামী ব্যাংক হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারের পুষ্টিবিদ শরীফা আক্তার শাম্মীর কাছ থেকে।
এই পুষ্টিবিদ জানান, ওজন নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে প্রথম কথা স্বাস্থ্যসম্মত জীবনযাপন করা। কেউ যদি মনে করেন কেবল লেবুপানি পান করে ওজন নিয়ন্ত্রণে নিয়ে আসবেন, সেটা সম্ভব নয়। সুষম খাবার, ব্যায়াম, পর্যাপ্ত ঘুম ইত্যাদি বিষয় মেনে চলার পাশাপাশি লেবুপানি পান করলে তা ওজন কমাতে সাহায্য করে। ওজন কমানোর ক্ষেত্রে শরীরের বিপাকীয় হার বাড়াতে পারলে ওজন দ্রুত কমে। পানির মতো লেবুপানিও শরীরের বিপাকীয় হার বাড়াতে সাহায্য করে।
শরীফা আক্তার শাম্মী বলেন, আমাদের প্রায় সবারই সকালে ঘুম থেকে উঠে চা বা কফি পান করার অভ্যাস রয়েছে। যারা ওজন কমাতে চান, তারা সকালে চা বা কফির পরিবর্তে কুসুম গরম পানিতে লেবুর রস মিশিয়ে পান করতে পারেন। এটি শরীরের বিপাকীয় হার বাড়ায় এবং খাবার দ্রুত হজমে সাহায্য করে। আবার খালি পেটে লেবুপানি পান করলে ক্ষুধাও তুলনামূলক কম লাগে। ফলে খাবার গ্রহণের পরিমাণও কমে। এভাবে শরীরে কম ক্যালরি প্রবেশ করে। এ ছাড়া লেবুপানি পান করার পর ব্যায়াম করলে ক্যালোরি ক্ষয়ের পরিমাণ বাড়ে। এভাবে লেবুপানি দ্রুত ওজন কমাতে সাহায্য করে।
যারা ওজন কমাতে চান তাদের অনেকেরই মিষ্টি জাতীয় শরবত, সফট ড্রিংকসের প্রতি আকর্ষণ থাকে। ওজন কমাতে চাইলে তখন এসব পানীয় পরিহার করে লেবুপানি পান করতে পারেন। এতে তৃষ্ণাও মিটবে, আবার শরীরে ক্যালরিও কম প্রবেশ করবে।
লেবুপানির অন্যান্য উপকারিতা
- লেবুতে থাকে ভিটামিন 'সি', যা অ্যান্টিঅক্সিডেন্ট। ফলে লেবুপানি পান করলে তা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং শরীরের কোষকে ক্ষতিকর ফ্রি-র্যাডিকেল থেকে রক্ষা করতে সাহায্য করে।
- লেবু পানি শরীরকে হাইড্রেটেড রাখতে সহায়তা করে। এটি শরীরকে ডিটক্সিফাই করে, অর্থাৎ দূষিত পদার্থ শরীর থেকে বের করে দিতে ভূমিকা রাখে।
- সকালে এক গ্লাস লেবুপানি খেলে হজমশক্তি বাড়ে। এ ছাড়াও কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর হয়।
- লেবুপানি শরীরে ভিটামিন 'সি'র ঘাটতি পূরণ করতে পারে।
- লেবুপানি পানে লেবুতে থাকা উপকারী উপাদান ত্বক উজ্জ্বল ও টানটান রাখতে সাহায্য করে। ভিটামিন 'সি'র কোলাজেন ত্বকের সুরক্ষায় কাজ করে।
- লেবুপানি পান করলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমে।
- লেবুপানি পান করলে শরীর ও মন সতেজ থাকে এবং ক্লান্তিভাব কম হয়।
সতর্কতা
- লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড। সেই কারণে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তাদের লেবুপানি পানে অসুবিধা হতে পারে। এক্ষেত্রে তারা লেবুপানি পান করা থেকে বিরত থাকবেন বা চিকিৎসকের পরামর্শ নেবেন।
- অতিরিক্ত লেবুপানি পানে অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে। তাই এটি একটানা পান না করে বিরতি দিয়ে পান করা ভালো। দিনে দুইবারের বেশি লেবুপানি পান না করাই উত্তম।
- লেবু পানিতে ভিটামিন 'সি'র পরিমাণ অনেক বেশি হওয়ায় এটি দাঁতের এনামেলের ক্ষতি করতে পারে। তাই লেবুপানি পানের পর ভালোভাবে কুলি করে মুখ পরিষ্কার করতে হবে।
- মন্ত্রিপরিষদ সচিব হলেন নাসিমুল গনি
- চাঁপাইনবাবগঞ্জে ৪১ বছর পর জামায়াতের প্রত্যাবর্তন
- প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ সেনাপ্রধানের
- মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাসা, ঠিক হয়নি প্রধানমন্ত্রীর
- পাকিস্তান জিততে নয়, অংশ নিতে এসেছে: খোঁচা হরভজনের
- ৬ মিনিটে ৬ কোটি টাকা তামান্না ভাটিয়ার
- আত্মসম্মান গড়ে তুলুন ৫ সহজ অভ্যাসে
- মন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন তামিম
- শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী
- বহুল আলোচিত ‘নোট অব ডিসেন্ট’ আসলে কী?
- তারেকের শপথে আসছেন ভারতের স্পিকার-পররাষ্ট্র সচিব
- ফের ভোট গুনতে নাসীরুদ্দীন পাটওয়ারীর আবেদন
- আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত: ইসি আনোয়ারুল
- ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের দায় ইসিকেই নিতে হবে: জামায়াত
- বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী: ইসি সচিব
- ভোটের সেই অমোচনীয় কালির রহস্য
- ‘জাতীয় পার্টির দূর্গ’ দখলে নিল জামায়াত জোট
- ভোটে জয়ী হয়ে সংসদের পথে সাত নারী
- প্রতিটি কেন্দ্রে জয়ের রেকর্ড গড়লেন বাবর ও হাসনাত
- নির্বাচনে আলোচিত যারা জিতলেন, যারা হারলেন
- কাঁটায় ভরা পথ মাড়িয়ে ক্ষমতার মসনদে বসছেন তারেক রহমান?
- গণভোটে বিশাল ব্যবধানে জিতেছে ‘হ্যাঁ’
- সিল মারা ও কেন্দ্র দখলের অভিযোগ রুমিন ফারহানার
- গণতন্ত্রের ট্রেন ইনশাআল্লাহ স্টেশনে পৌঁছাবে: সিইসি
- খুলনায় ভোটকেন্দ্রে উত্তেজনা, বিএনপি নেতার মৃত্যু
- কখন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়?
- জীবনের প্রথম ভোট দিয়ে তামিমের উচ্ছ্বাস
- ভোটের আনন্দে রাতে ঘুমাননি প্রভা
- নাটোরে ছেলের কোলে চড়ে ভোট দিতে এলেন ৭০ বছরের বৃদ্ধ
- কবিতার খাতা ছেড়ে ভোটের লড়াইয়ে নেমেছিলেন বিদ্রোহী কবি
- ভোট ও রাজনীতি নিয়ে বিখ্যাতদের মজার কিছু উক্তি
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- সিল মারা ও কেন্দ্র দখলের অভিযোগ রুমিন ফারহানার
- নির্বাচনি প্রতীক যেভাবে রাজনৈতিক পরিচয় হলো
- কবিতার খাতা ছেড়ে ভোটের লড়াইয়ে নেমেছিলেন বিদ্রোহী কবি
- কখন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়?
- বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী: ইসি সচিব
- নির্বাচনে প্রতীকের ব্যবহার কীভাবে এলো?
- কাঁটায় ভরা পথ মাড়িয়ে ক্ষমতার মসনদে বসছেন তারেক রহমান?
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- মন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন তামিম
- প্রধান উপদেষ্টাসহ ২৭ জনের সম্পদের বিবরণী প্রকাশ
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- ‘এটা পাকিস্তানের নাটক ছিল’
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন





