পুষ্টিতে পরিপূর্ণ মাশরুম যেভাবে পরিষ্কার করবেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:২৮ ১৫ অক্টোবর ২০২০
বাংলাদেশের আবহাওয়া মাশরুম চাষের জন্য বেশ উপযুক্ত। গত কয়েক বছরে এদেশে তা জনপ্রিয় হয়ে উঠেছে। বাজারে ভালো চাহিদা রয়েছে এর। এটি পুষ্টিতে পরিপূর্ণ। এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, খনিজ, অ্যামাইনো অ্যাসিড, অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিঅক্সিডেন্ট।
মূলত স্বাদ ও পুষ্টিগুণের জন্যই মাশরুম এত জনপ্রিয়তা পেয়েছে। মাছ, মাংস, ডিমও পুষ্টিতে ভরপুর। কিন্তু সেগুলোতে বেশ ফ্যাট রয়েছে। ফলে এগুলো বেশি পরিমাণে খেলে নানারকম সমস্যা হয়। যাদের কোলেস্টেরল হাই থাকে, তাদের ক্ষেত্রে সমস্যা বেশি। যে কারণে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগে ভোগা রোগিদের ডিম, মাংস কম খেতে বলা হয়।
মাশরুমের প্রোটিনে ফ্যাট ও কার্বোহাইড্রেটের পরিমাণ অতি স্বল্প। এতে কোলেস্টেরল ভাঙার উপাদান লোভস্ট্রাটিন, অ্যান্টাডেনিন, ইরিটাডেনিন ও নায়াসিন থাকে। তাই শরীরে কোলেস্টেরলস জমতে পারে না। বরং এটি খেলে দেহে বহু দিনের জমা কোলেস্টেরল ধীরে ধীরে বিনষ্ট হয়।
১০০ গ্রাম শুকনো মাশরুমে ২৫-৩৫ গ্রাম প্রোটিন রয়েছে। অন্যদিকে ১০০ গ্রাম মাছ, মাংস ও ডিমে প্রোটিনের পরিমাণ হলো যথাক্রমে ১৬-২২ গ্রাম , ২২-২৫ গ্রাম ও ১৩ গ্রাম। রোগ প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে মাশরুমের।
তবে অনেকে এখন পর্যন্ত তা খাওয়ার সঠিক পদ্ধতি জানেন না। ফলে বাজার থেকে কিনে এনে সমস্যায় পড়েন। সাধারণত, মাছ, মাংস যেভাবে ধোয়া হয়, সেভাবে মাশরুম যায় না। জেনে নিন কিনে আনার পর কীভাবে সেটি পরিষ্কার করবেন।
প্রথম ধাপ
প্রথমে হাত দিয়ে মাশরুমের ডান্ডি বা কাণ্ড ভাঙুন। এরপর উপরে থাকা পিচ্ছিল আস্তরণ পরিষ্কার করুন। এবার গায়ে লেগে থাকা নোংরা, মরা কোষ ফেলুন। তারপর পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন।
দ্বিতীয় ধাপ
পরে ধুয়ে নেয়া মাশরুমের গায়ে সামান্য পরিমাণ ময়দা মাখান। সেটি ভালো করে ঘষুন। হাত দিয়ে সাবধানে ঘষলেই ময়লা উঠে আসবে। পরে খুব ভালো করে ধুয়ে নিন। অতপর টিস্যু পেপারে মুড়ে শুকান।
যেভাবে সংরক্ষণ করবেন
মাশরুম ভালোভাবে পরিষ্কার করার দু’দিনের মধ্যে ব্যবহার করুন। তৃতীয় দিনের জন্য ফেলে রাখলে তা নষ্ট হয়ে যেতে পারে। পরিষ্কার করে অবশ্য়ই ফ্রিজে রাখুন।
এয়ার টাইট কন্টেনারে শুকনো ন্যাপকিন জড়িয়ে মাশরুম রাখুন। কখনই প্লাস্টিকের মধ্যে রাখবেন না। প্রথমে এয়ার টাইট কন্টেনারের উপর ন্যাপকিন রাখুন। এরপর সেটার মধ্যে মাশরুম দিয়ে উপরে আরেকটি ন্যাপকিন চাপা দিন। এবার কন্টেনারের মুখ বন্ধ করুন। অবশ্যই রান্নার আগে ইষদুষ্ণ গরম পানিতে মাশরুম ১০ মিনিট ভিজিয়ে রাখবেন।
মাশরুমের উপকারিতা
মাশরুমে থাকা ভিটামিন বি স্নায়ুর জন্য খুবই উপকারী। বয়সজনিত রোগ যেমন- আলঝেইমার্স থেকে রক্ষা করে এটি। ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এতে এনজাইম ও প্রাকৃতিক ইনসুলিন থাকে যা চিনি ভাঙতে পারে। মাশরুমে বিদ্যমান ফাইবার ও এনজাইম হজমে সহায়তা করে।
এটি অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার কাজ বৃদ্ধিতে ভূমিকা রাখে। কোলনকে ইনফেকশনের হাত থেকে বাঁচায় এ সবজি।মাশরুমে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস ও ভিটামিন ডি আছে। শিশুদের দাঁত ও হাড় গঠনে এসব উপাদান অত্যন্ত কার্যকরী।
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ






