পুষ্টিতে ‘ফুল’ ফুলকপি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:১৩ ১২ নভেম্বর ২০২৩
শীতের মৌসুম মানেই নানা ধরনের সুস্বাদু সবজির সমাহার। এই ঋতুর অন্যতম আকর্ষণীয় সবজি হলো ফুলকপি। এই সবজি খেতে পছন্দ করেন না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও অত্যন্ত সুস্বাদু। সেইসঙ্গে এটি পুষ্টিকরও।
ফুলকপি দিয়ে তৈরি করা যায় নানা স্বাদের খাবার। যেভাবেই রান্না করুন না কেন, খেতে দুর্দান্ত লাগবেই। ফুলকপি খাওয়ার অনেকগুলো উপকারিতা রয়েছে। চলুন জেনে নেওয়া যাক এই সবজির ৫টি উপকারিতা সম্পর্কে-
১. ফাইবার বেশি থাকে
ফাইবার যেকোনো খাদ্যের একটি প্রয়োজনীয় অংশ। এটি সামগ্রিক স্বাস্থ্যের জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। সৌভাগ্যজনকভাবে ফুলকপি ফাইবারে সমৃদ্ধ। মাত্র এক কাপ ফুলকপি দিয়ে আপনার দৈনিক ফাইবারের চাহিদার ১০ শতাংশ পূরণ করা সম্ভব। এই সবজি হৃদরোগ এবং ডায়াবেটিস সহ বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে পারে। নিয়মিত ফুলকপি খেলে তা হজম এবং কার্ডিয়াক স্বাস্থ্যকে ভালো রাখতে কাজ করে।
২. কোলিনের ভালো উৎস
কোলিন হলো এক ধরনের পুষ্টি যা স্নায়ুতন্ত্রের কার্যকারিতা এবং বিপাকের ক্ষেত্রে ভূমিকা পালন করে। পর্যাপ্ত কোলিন গ্রহণ করলে তা স্মৃতিশক্তির কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। অনেকেরই এই পুষ্টির ঘাটতি রয়েছে কারণ তুলনামূলক কম খাবারেই এটি থাকে, তবে এক কাপ ফুলকপিতে আপনার প্রতিদিনের চাহিদার প্রায় ১১ শতাংশ কোলিন পাওয়া যায়।
৩. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
সাম্প্রতিক বছরগুলিতে ভিটামিন সি এত আলোচিত বিষয় হয়ে উঠেছে কারণ পুরো বিশ্ব ব্যাপক অসুখ-বিসুখের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতাকে অগ্রাধিকার দিয়েছে। অ্যান্টিঅক্সিডেন্ট তার প্রদাহ বিরোধী প্রভাব এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্ষমতার জন্য পরিচিত। আর এই অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন উপকারী সবজি ফুলকপিতে। যে কারণে ফুলকপি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
৪. ভিটামিন কে বেশি থাকে
ভিটামিন কে আমাদের সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ। চর্বি-দ্রবণীয় এই ভিটামিন হাড়ের বিপাক, রক্তের ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ এবং রক্ত জমাট বাঁধতে একটি অপরিহার্য ভূমিকা পালন করে। এর মানে হলো এটি আপনার শরীরকে যেকোনো ধরনের আঘাত থেকে নিরাময় করতে সাহায্য করে।
ফুলকপি আপনার প্রয়োজনীয় দৈনিক ভিটামিন কে-এর প্রায় ২০ শতাংশ পৌঁছে দেয়। তাই ভিটামিন কে-এর ঘাটতি পূরণে ফুলকপি রাখুন খাবারের তালিকায়।
৫. ওজন কমাতে সাহায্য করে
ফুলকপির প্রতি কাপে মাত্র ২৫ ক্যালোরি থাকে। কেউ ওজন কমাতে চাইলে তার জন্য সবজিটি দারুণ সহায়ক হতে পারে। এটি ফাইবার সমৃদ্ধ হওয়ায় আপনার হজমকে ধীর করে দিতে এবং দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখতে কাজ করে।
এতে পর্যাপ্ত পানির উপাদান থাকে। ফুলকপির ৯২ শতাংশ পানি দিয়ে তৈরি। তাই ফুলকপি খাওয়ার অভ্যাস আপনার শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। নিয়মিত ফুলকপি খেলে তা ওজন কমানোর ক্ষেত্রেও ভূমিকা রাখতে পারে।
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত






