ফজলি আম রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ উভয়ের
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৪৬ ২৪ মে ২০২২
ফজলি আমের জিআই (ভৌগোলিক নির্দেশক চিহ্ন) সনদ কে পাচ্ছে, তা নিয়ে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ ছাড়াও দেশের বিভিন্ন জেলার মানুষের মধ্যে আগ্রহের কমতি ছিল না। এ বিষয়ে আজ মঙ্গলবার শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরে শুনানি শেষে ফজলি আমের জিআই সনদ রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ দুই জেলারই থাকছে বলে জানানো হয়েছে।
শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের রেজিস্ট্রার শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনেন্দ্র নাথ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার বেলা ১১টায় পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরে এ ব্যাপারে শুনানি শুরু হয়। বেলা ১টার দিকে শুনানি শেষ হয়। শুনানিতে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুনানি গ্রহণ করেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনেন্দ্র নাথ সরকার।
অতিরিক্ত সচিব জনেন্দ্র বলেন, ২০১৭ সালে ফজলি আমের জিআই নিয়ে একটি আবেদন হয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আজ শুনানি অনুষ্ঠিত হয়েছে। এই আদেশটি গেজেট আকারে প্রকাশ হবে। যদি কোনো পক্ষ সংক্ষুব্ধ থাকে, তাহলে তারা আদালতে আপিল করতে পারবে।
শুনানিতে রাজশাহী জেলার বিভিন্ন কর্মকর্তারা বলেন, বাঘা মসজিদকে কেন্দ্র করে এই আমের উৎপত্তি। বাঘা মসজিদ ৫০০ বছরের পুরোনো। মসজিদের মিম্বরের গায়ে ফজলি আমের আকৃতি রয়েছে। এতে বোঝা যাচ্ছে, ফজলি আমের জিআই সনদ রাজশাহীর পাওয়ার কথা।
তবে চাঁপাইনবাবগঞ্জের কর্মকর্তারা বলেন, ফজলি চাঁপাইনবাবগঞ্জের একটি পণ্য। এটি বছরে ১৫০-১৬০ টন উৎপাদন হয়, যার সিংহভাগই হয় চাঁপাইনবাবগঞ্জে। আর রাজশাহী, নাটোর ও আশপাশের জেলায় অবশিষ্ট ফজলি আম উৎপাদন হয়।
শুনানিতে বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, স্থানীয় চেম্বার অব কমার্স এবং কয়েকজন কৃষক উপস্থিত ছিলেন।
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত






