ফাইনাল খেলার ট্রফি ভাঙলেন ইউএনও, আলীকদমে উত্তেজনা (ভিডিও)
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৩০ ২৪ সেপ্টেম্বর ২০২২
ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বিজয়ী ও দ্বিতীয় স্থান অধিকারীর মধ্যে ট্রফি বিতরণ না করে প্রকাশ্যে ভেঙে ফেলেছেন বান্দরবানের আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলামে। গত শুক্রবার বিকেলে ফেসবুকে পুরস্কার বিতরণীর মঞ্চে তার ট্রফি ভাঙার ভিডিও ভাইরাল হয়। এ নিয়ে উপজেলায় উত্তেজনা বিরাজ করছে। শনিবার বিকেলে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে ইউএনওর অপসারণ চেয়ে বিক্ষোভ হয়েছে।
এ বিষয়ে জানতে একাধিকবার মোবাইল ফোন করা হলেও তা রিসিভ করেননি ইউএনও মেহরুবা ইসলাম ।ভিডিওতে দেখা যায়, খেলার ট্রফি আছড়ে ভাঙছেন তিনি।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই দিন বিকেলে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের মাংতাই হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ‘আবাসিক জুনিয়র একাদশ’ বনাম ‘রেপারপাড়া বাজার একাদশ’ দলের ফাইনাল হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউএনও মেহরুবা ইসলাম।
খেলায় দুই দল প্রথমে ৩৫ মিনিট করে ৭০ মিনিট খেলে। এতে ড্র হলে ম্যাচ ট্রাইবেকারে গড়ায়। তাতে ‘আবাসিক জুনিয়র একাদশ’ ৩ গোল করে। বিপরীতে ‘রেপারপাড়া একাদশ’ ১ গোল পায়। নিয়ম অনুযায়ী, ‘আবাসিক জুনিয়র একাদশ’ চ্যাম্পিয়ন এবং ‘রেপারপাড়া একাদশ’ রানার আপ হয়।
তবে খেলার ফলাফল নিয়ে রানার আপ দল ও তাদের সমর্থকরা আপত্তি তুলে। এর মধ্যেই পুরস্কার বিতরণের উদ্যোগ নেয় আয়োজক কর্তৃপক্ষ। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সেই অনুষ্ঠানে ইউএনও মেহরুবা ইসলাম উপস্থিত দর্শকদের উদ্দেশে জানান, প্রত্যেক খেলোয়ারকে মেডেলগুলো দিয়ে যাবেন। ট্রফিগুলো আমানত হিসেবে থাকবে। আরেকটি খেলা হলে সেগুলো বিতরণ করা হবে।
এ নিয়ে দর্শকদের মতামত জানতে চান তিনি। সেসময় অনেকেই ‘না বলে। এরপর ইউএনও বলেন, তুচ্ছ ব্যাপার এটা। যদি ট্রফি না থাকত তাহলে আমরা খেলতাম না? জয়-বিজয় খেলায় থাকবেই।… আমি এখন ট্রফি ভেঙে খেলাটা শুরু করব। এরপরই টেবিলের ওপর পাশাপাশি রাখা ট্রফি দুটি আছড়ে ভেঙে ফেলেন।
ট্রফি ভাঙার প্রতিবাদে ও ইউএনওর অপসারণ দাবিতে আলীকদম উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালামের নেতৃত্বে মিছিল বের হয়। তিনি ফেসবুক থেকে ইউএনওকে প্রত্যাহারের দাবি জানিয়ে আন্দোলন করার হুমকি দেন।
এ প্রসঙ্গে চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন বলেন, আমি খেলায় উপস্থিত ছিলাম। ইউএনওর বক্তব্যকালে কেউ কেউ ‘ব্যাড সাউন্ড’ দেয়। বলা হয়, আবারও খেলতে হবে। এতে সাময়িক উত্তেজনা হয়।
এ ব্যাপারে খেলার আয়োজক সংগঠন ‘আবাসিক স্বাধীন যুব সমাজ’ এর সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ট্রফি ভাঙার বিষয়ে আমাদের কোনো আন্দোলন বা কর্মসূচি নেই। যারা আন্দোলনের ডাক দিয়েছেন তাদের সঙ্গে আমাদের একাত্মতা নেই। এ বিষয়ে আমরা কোথাও অভিযোগও দেইনি।
তবে ট্রফি ভাঙার প্রতিবাদে ও ইউএনওর অপসারণ দাবি জানিয়ে শনিবার বিকেল ৪টায় উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে ‘আলীকদম উপজেলা সর্বসাধারণ’ ব্যনারে সমাবেশ হয়। সেখানে চেয়ারম্যান বলেন, ইউএনওর খেলার ট্রফি ভাঙা ঠিক হয়নি। তাকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। না হলে আলীকদম অচল হওয়ার আশঙ্কা আছে।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

