বদলির সুযোগ পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৫৫ ৬ মে ২০২৬
দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতিশীলতা আনতে সংশোধিত নীতিমালা জারি করেছে সরকার।
সে অনুযায়ী, প্রথম যোগদানের পর চাকরির বয়স দুই বছর পূর্ণ হলেই শিক্ষকরা বদলির জন্য আবেদন করতে পারবেন। স্বচ্ছতা নিশ্চিত করতে পুরো প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে সম্পন্ন করা হবে।
বুধবার (৬ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এই নীতিমালা ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬ (সংশোধিত)’ নামে অভিহিত হবে।
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, নীতিমালা জারির তারিখ থেকেই এটি কার্যকর হবে।
নীতিমালায় বলা হয়, এমপিওভুক্ত সব শিক্ষক, প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান, প্রদর্শক এবং ট্রেড ইন্সট্রাক্টররা বদলির সুযোগ পাবেন।
একজন শিক্ষককে প্রথম যোগদানের পর অন্তত দুই বছর একই প্রতিষ্ঠানে কর্মরত থাকতে হবে। একবার বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর পুনরায় বদলির আবেদন করতে চাইলে সেখানেও ন্যূনতম দুই বছর কর্মকাল পূর্ণ করতে হবে। একজন শিক্ষক তার সমগ্র চাকরি জীবনে সর্বোচ্চ তিনবার বদলি হওয়ার সুযোগ পাবেন।
আবেদন প্রক্রিয়া
নীতিমালা অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) প্রতি বছর নির্ধারিত সময়ে অনলাইনে প্রতিষ্ঠানভিত্তিক শূন্য পদের তালিকা প্রকাশ করবে। এরপর শিক্ষকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হবে। একজন শিক্ষক সর্বোচ্চ ৩টি পছন্দের শিক্ষা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে অনলাইনে আবেদন করতে পারবেন।
নীতিমালা অনুযায়ী, বদলি কার্যক্রম সম্পন্ন হলে সংশ্লিষ্ট শিক্ষকের ইনডেক্স স্বয়ংক্রিয়ভাবে নতুন প্রতিষ্ঠানে স্থানান্তরিত হবে। একইসঙ্গে তার এমপিও এবং জ্যেষ্ঠতার ধারাবাহিকতা বজায় থাকবে।
নীতিমালায় বলা হয়, একটি পদের জন্য একাধিক আবেদনকারী থাকলে অগ্রাধিকার নির্ধারণে কিছু সুনির্দিষ্ট মানদণ্ড রাখা হয়েছে। এক্ষেত্রে নারী শিক্ষক, বর্তমান কর্মস্থল থেকে দূরত্বের পরিমাপ, স্বামী বা স্ত্রীর কর্মস্থল জেলা এবং জ্যেষ্ঠতাকে অগ্রাধিকার দেওয়া হবে।
দূরত্ব পরিমাপের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুসৃত মডেল ব্যবহার করার কথা বলা হয়েছে সংশোধিত নীতিমালায়।
এতে বলা হয়, আবেদনকারী শিক্ষক তার নিজ জেলা অথবা স্বামী বা স্ত্রীর নিজ জেলা ও কর্মস্থল জেলায় বদলির সুযোগ পাবেন।
নীতিমালা অনুযায়ী, একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এক বছরে সর্বোচ্চ দু’জন শিক্ষক বদলির সুযোগ পাবেন। তবে একই বিষয়ের একাধিক শিক্ষককে এক বছরে বদলি করা হবে না। বদলির আদেশ জারির ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষককে অবমুক্ত করতে হবে এবং পরবর্তী ১০ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।
কোনো শিক্ষকের বিরুদ্ধে ফৌজদারি মামলা, সাময়িক বরখাস্ত বা স্টপ পেমেন্ট আদেশ থাকলে তিনি বদলির অযোগ্য বলে বিবেচিত হবেন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) শিগগিরই সফটওয়্যারের মাধ্যমে এই বদলি কার্যক্রম শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেবে।
এই সংশোধিত নীতিমালার ফলে বেসরকারি শিক্ষকদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে এবং শিক্ষা ব্যবস্থায় আরো গতিশীলতা আসবে বলে আশা করা হচ্ছে।
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- `সিনেমা আমার পেশা, লাইফস্টাইল নয়`
নিজ জমিতে চাষ করতেন নানা পাটেকর - চলচ্চিত্রের এ শূণ্যতা পূরণ হবে কি?
ঝড় তোলা এক অনন্য নানা - চট্টগ্রাম বন্দর ১৫ বছর পরিচালনা করবে ডিপি ওয়ার্ল্ড, চুক্তি সই
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- পর্দার ‘ফাটাকেষ্ট’ এবার বাস্তবেই মন্ত্রীর মর্যাদায়
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- দাঁড়িয়ে পানি পান কি আসলেই ক্ষতিকর?
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- চুলকানি বেশিদিন থাকলে ৪ ধরনের রক্ত পরীক্ষা জরুরি
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের প্রতীক বরাদ্দ
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- মেসির বিদায়ী ম্যাচে চরম অপমান ও বঞ্চনার অভিযোগ বেনিনের
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ




