বন্যাদুর্গত বাংলাদেশিদের নিয়ে ভারতীয় গণমাধ্যমে হাসিঠাট্টা
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৫:২৯ ২২ আগস্ট ২০২৪
টানা বৃষ্টি ও ভারত বাঁধ খুলে দেয়ায় সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও খাগড়াছড়িতে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এসব জেলার লাখ লাখ মানুষের বাড়িঘর-ফসলি জমি বন্যার পানিতে তলিয়ে গেছে। সেসব এলাকায় তৈরি হয়েছে মানবিক বিপর্যয়। ভয়াবহ এই বন্যায় বাংলাদেশের মানুষ ছাড়াও দুর্গতিতে পড়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের সাধারণ মানুষ।
কিন্তু এসবের মধ্যেই বাংলাদেশি বন্যাদুর্গতদের নিয়ে নির্লজ্জ হাস্যরস করেছে ভারতীয় সংবাদমাধ্যম ‘জি- ২৪ ঘণ্টা’। তারা বাংলাদেশিদের দুঃখ-দুর্দশাকে প্রহসন করে সংবাদ প্রকাশ করেছে। সংবাদের শিরোনামে লেখা হয়েছে, ভারত ছাড়ল জল! হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি…”
‘জি- ২৪ ঘণ্টা’-র মতো সংবাদমাধ্যমে এমন শিরোনাম দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। তারা অনেকেই দাবি করছেন বাংলাদেশিদের বন্যার পানিতে ইচ্ছে করে ডুবিয়েছে ভারত। তারা কোনো পূর্ব সতর্কতা ছাড়া রাতের আঁধারে বাঁধ খুলে দিয়েছে।
গত দুইদিন ধরে ভারতের ত্রিপুরায় অস্বাভাবিক বৃষ্টি হচ্ছে। এতে রাজ্যটির প্রায় সব জায়গায় বন্যার সৃষ্টি হয়েছে। বন্যার পানি যেন উপচে না পড়ে সেজন্য গতকাল মঙ্গলবার রাতে গোমতী নদীতে তৈরি করা ডিম্বুর জলাধার বাঁধ খুলে দেয়া হয়। বাঁধ খোলার পর বাংলাদেশের কুমিল্লা দিয়ে পানি আসা শুরু করে। এছাড়া অল্প সময়ের মধ্যে বন্যার পানিতে তলিয়ে যায় পুরো ফেনী জেলা।
বন্যার কারণে ফেনীর সঙ্গে দেশ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেখানে বন্ধ আছে সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। অপরদিকে ভালো অবস্থায় নেই ত্রিপুরাও। ১৯৯৩ সালের পর প্রথমবারের মতো ত্রিপুরার ডুম্বুর জলবিদ্যৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে কর্তৃপক্ষ। রাজ্যের সাম্প্রতিক ইতিহাসে এটিকে উল্লেখযোগ্য ঘটনা হিসেবে অভিহিত করেছে। ত্রিপুরায় চারটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেখানে গত ২৪ ঘণ্টায় সাধারণের তুলনায় ১ হাজার ২০০ গুণ বৃষ্টিপাত হয়েছে। এতে করে বিপাকে পড়েছেন পুরো রাজ্যের মানুষ।
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত

