বাংলাদেশে ঢুকতে সীমান্তে হাজার হাজার রোহিঙ্গা
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:১৩ ৬ ফেব্রুয়ারি ২০২৪
মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহী এবং সরকারি বাহিনীর সঙ্গে সংঘাত চলমান রয়েছে। গত শনিবার থেকে নতুন করে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের অভ্যন্তরে শুরু হওয়া সংঘাত থামছেই না। দুই বাহিনীর গোলাগুলি ও মর্টারশেলের বিকট শব্দে ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে সীমান্তজুড়ে।
চলমান পরিস্থিতিতে বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় আছেন দেশটির চাকমা সম্প্রদায়ের বহু মানুষ। পাশাপাশি কিছু সংখ্যক রোহিঙ্গাও সীমান্তে জড়ো হচ্ছেন। কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান মুঠোফোনের মাধ্যমে এ কথা নিশ্চিত করেছেন। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে তারা।
সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে হেলিকপ্টার থেকে ছোঁড়া হচ্ছে গুলি ও মর্টার শেল। গুলির মুহুমুহু শব্দে উদ্বেগ-উৎকণ্ঠায় ঘর ছেড়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তিন গ্রামের মানুষ।
এরই মধ্যে দুপুরে মিয়ানমার থেকে ছুটে আসা একটি মর্টার শেলের আঘাতে নিহত হয়েছেন স্থানীয় জলপাইতলী গ্রামের গৃহবধু ও এক রোহিঙ্গা। এ সময় আহত হয়েছে এক শিশু। মিয়ানমারের অভ্যন্তরে চলমান অস্থিরতায় টেকনাফ হোয়াইক্যং উলুবনিয়া সিমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় এক রোহিঙ্গা পরিবারকে আটক করেছে বিজিবি। এর আগে বিদ্রোহীদের গোলাগুলির মুখে টিকে থাকতে না পেরে বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় ৯৫ জন মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)-এর সদস্য। তাদের মধ্যে আহত ৯ জনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে সীমান্তে মর্টার শেলে দুইজন নিহত হওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বিজিবি। বিকেলে এক সংবাদ সম্মেলনে প্রতিবাদ জানানোর কথা জানিয়েছেন রিজওয়ান কমন্ডার। সোমবার মর্টার শেলের আঘাতে নিহতরা হলেন, নাই্ক্ষ্যংছড়ির ধুমধুম তুমব্রু জলপাইতলী এলাকার বাসিন্দা হোসনে আরা (৫৫) এবং উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-৮/ই এর ডি ব্লকের বাসিন্দা মৃত ধলু হোছেনের ছেলে নবী হোছন (৬০)। আহত নুসরাত মনি (৬) স্থানীয় শহিদুল ইসলামের মেয়ে। নিহতরা চাষের জমিতে কাজ শেষে দুপুরের খাওয়ার জন্য বাড়িতে অবস্থান করছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
তথ্যমতে, মিয়ানমারের আরকান রাজ্য 'স্বাধীনের' জন্য সরকারি বাহিনীর বিভিন্ন ক্যাম্পে হামলা চালিয়ে আসছে স্থানীয়দের সংগঠন আরাকান আর্মি। প্রতিদিন মিয়ানমারের অভ্যন্তরে কোনো কোনো এলাকায় চলছে দুই বাহিনীর তুমুল সংঘর্ষ। ইতিমধ্যে আরকান রাজ্যের বিভিন্ন অঞ্চল দখলেরও দাবি করেছে আরকান আর্মি। দুই পক্ষের চলমান সংঘর্ষে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ধুমধুম ইউনিয়ন এবং উখিয়ার পালংখালী ও টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের সীমান্তে বসবাসকারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গতকাল রোববারের প্রচণ্ড সংঘর্ষের রেশ কাটতে না কাটতে সোমবার সকাল থেকে তুমব্রু সীমান্ত এবং টেকনাফের উলুবনিয়া এবং উখিয়ার পালংখালীর বটতলী সীমান্তে প্রচণ্ড গোলাগুলি শুরু হয়। আকাশপথে হেলিকপ্টার থেকে বিদ্রোহীদের লক্ষ্য করে গুলি চালানো হচ্ছে। এ পরিস্থিতে মিয়ানমার ছেড়ে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশের জন্য হাজারো রোহিঙ্গা সীমান্তের ওপারে অবস্থান করছে।
সোমবার সকালে অনুপ্রবেশের সময় উলুবনিয়া সীমান্ত থেকে এক রোহিঙ্গা পরিবারকে আটক করেছে বিজিবি। শুধু রোহিঙ্গা নয়, বিদ্রোহীদের ভয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারে মিয়ানমার সীমান্ত রক্ষীবাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)-এর সদস্যরা। ইতিমধ্যে তুমব্রু সীমান্ত দিয়ে ৯৫ জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, ওপার থেকে রোহিঙ্গা এবং বিজিপি সদস্যরা পালিয়ে বাংলাদেশে আসতে পারে- এমন আশঙ্কায় সীমান্তে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থান নিয়েছে। সাগরে কোস্টগার্ড সদস্যরাও রয়েছে। কোনো অবস্থায় আমরা রোহিঙ্গা কিংবা অন্য কাউকে ঢুকতে দেবো না। সকালে রোহিঙ্গা পরিবারের অনুপ্রবেশের বিষয়টি আমি এখনও অবগত নই।
৩৪ বিজিবি কক্সবাজার রিজিয়ন কমান্ডার লে. কর্ণেল আব্দুল্লাহ আল মাশরুকী বলেন, কোনো অবস্থায় মিয়ানমারের কোনো নাগরিককে বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না।
বিজিবি কক্সবাজার রিজিওয়নের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোরশেদ আলম বলেন, মিয়ানমার অভ্যন্তরে চলা সংঘাতের কারণে আমরা সদর দপ্তরের অনুমতিক্রমে ৯৫ জন বিজিপির সদস্যকে আশ্রয় দিয়েছি। তাদের মিয়ানমার হস্তান্তর করার জন্য পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। যে ৭ জন আহত বিজিপি সদস্য রয়েছেন তাদেরকে আমরা চিকিৎসার ব্যবস্থা করছি। জলপাইতলীতে দু'জন সাধারণ নাগরিক নিহতের ঘটনাটি অত্যান্ত দুঃখজনক। আমরা এ ব্যাপারে তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছি মিয়ানমার সরকারকে।
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- বিপাকে অজয়-কাজল
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দৈনিক একটি কলা
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল










