বাংলাদেশে ভোট নিয়ে সরব আন্তর্জাতিক সংবাদমাধ্যম
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:৪৮ ৭ জানুয়ারি ২০২৪
বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় শুরু হয়ে শেষ হয়েছে বিকেল ৪টায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ক্ষমতাসীন আওয়ামী লীগসহ ২৮টি রাজনৈতিক দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে একতরফা নির্বাচনের অভিযোগ তুলে শুরু থেকেই নির্বাচন বর্জন করে অন্যতম বিরোধী দল বিএনপি ও সমমনা কয়েকটি দল।
নানা প্রতিবাদ-কর্মসূচী, অসহযোগ আন্দোলনসহ সবশেষ ভোট বর্জনের দাবিতে দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করছে দলগুলো। এদিকে, চলমান অস্থিরতার সুযোগে ট্রেন, বাস, ভোটকেন্দ্রে নাশকতা চালাচ্ছে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী।
জাতীয় সংসদের ৩০০ আসনের বিপরীতে এবার ২৯৯টি আসনে ভোটগ্রহণ হয়েছে। নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলামের হঠাৎ মৃত্যুতে সেখানে ভোটগ্রহণ স্থগিত করা হয়। নির্বাচনে মোট ভোটার রয়েছেন ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। প্রতিদ্বন্দ্বিতা করছেন এক হাজার ৯৬৯ প্রার্থী। সারাদেশে ভোটকেন্দ্র ৪২ হাজার ২৪টি। এবার ভোট হচ্ছে ব্যালট পেপারে, ইভিএমে নয়।
এদিকে নির্বাচনকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, বিশেষ বাহিনী ও আনসার-ভিডিপি সদস্যদের মোতায়েন করা হলেও বিক্ষিপ্ত সহিংসতা, অনিয়মের ঘটনা ঘটে।
দক্ষিণ এশিয়া তথা গোটা এশিয়া উদীয়মান শক্তি হিসেবে বরাবরের মতো বাংলাদেশের নির্বাচন গুরুত্ব পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকেই ভোটগ্রহণ প্রতিদিনই এসব মাধ্যমে নিয়মিত সংবাদ শিরোনাম হয়েছে শেখ হাসিনা ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট গ্রহণের শুরু থেকেই সংবাদ প্রকাশ করছে প্রভাবশালী সংবাদমাধ্যমগুলো।
বাংলাদেশের নির্বাচন নিয়ে আর্ন্তজাতিক সংবাদমাধ্যম আল জাজিরা সরাসরি হালনাগাদ সংবাদ প্রকাশ করছে। ‘বিরোধীদলের ভোট বর্জনের মধ্যেই বাংলাদেশে চলছে ভোট গ্রহণ’ শিরোনামের প্রতিবেদনে বলা হয় নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ টানা চতুর্থ এবং সবমিলিয়ে পঞ্চম মেয়াদে জয়লাভ করতে যাচ্ছে। সেই সঙ্গে একতরফা নির্বাচনে কারচুপির অভিযোগও রয়েছে।
প্রতিবেদনটিতে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকদের বরাতে বলা হয়েছে , যে (বিতর্কিত ও একতরফা) নির্বাচন আয়োজন করা হচ্ছে, তা পশ্চিমা অংশীদারদের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে বিশেষভাবে প্রভাবিত করতে পারে, বিশেষত যুক্তরাষ্ট্রের সঙ্গে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফ্রান্স২৪, দ্য উইক, আইরিশ এক্সামিনারে প্রকাশিত খবরের শিরোনামেও বিরোধী দলগুলোর ভোট বর্জনের বিষয়টিকে প্রাধান্য দেয়া হয়েছে। ফ্রান্স২৪ এর প্রতিবেদনে বলা হয়েছে, ভোট বর্জনের কারণে শেখ হাসিনার নেতৃত্বাধীন ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা অনেক দূর্বল প্রার্থী ও প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হচ্ছে।
দ্য উইকের শিরোনামে বলা হয়েছে, টানা চতুর্থ মেয়াদে শেখ হাসিনার সম্ভাব্য বিজয় আঞ্চলিক রাজনীতিতে প্রভাব ফেলবে। সেই সঙ্গে প্রভাবশালী সংবাদমাধ্যম এএফপির শিরোনামে বলা হয়েছে, বিরোধীদল ছাড়া বাংলাদেশে ভোট হচ্ছে। মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম সিএনএনের শিরোনামে গুরুত্ব পেয়েছে বিরোধী দলের ভোট বর্জন।
দক্ষিণ এশিয়ায় ভূরাজনীতে সবচেয়ে প্রভাবশালী দেশ ভারতের গণমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনের শিরোনামে বলেছে, সংঘাতময় ও উদ্বেগজনক পরিবেশে নির্বাচন চলছে বাংলাদেশে। আরেকটি গণমাধ্যম মিন্ট ‘বাংলাদেশের নির্বাচন : ভারতের জন্য শেখ হাসিনার পুনর্নির্বাচনের মানে কী?’ এমন শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে।
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- A New Chapter for the FIFA World Cup
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- A New Chapter for the FIFA World Cup
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১৫, আহত ১২৯
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- পুশইন বন্ধে ভারতকে ১২-১৩ চিঠি দেওয়া হয়েছে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না

