বাল্য বিয়ে বন্ধে যা করলেন শিক্ষক
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:০৫ ৪ ফেব্রুয়ারি ২০১৯
১৫ বছর বয়সী সুমাইয়া নিয়মিত স্কুলে যায়। পড়ালেখায়ও খুব ভালো। আবার হাসিঠাট্টায় ক্লাসের সবাইকে মাতিয়ে রাখে সে। উচ্ছ্বল মেয়েটি হঠাৎ করেই স্কুলে আসা বন্ধ করে দেয়। প্রথম দু’দিন সবাই ভাবছিল হয়তো অসুস্থ। কিন্তু আর তিন দিন যাওয়ার পর ক্লাস শিক্ষক মনস্থির করেন তিনি নিজে সুমাইয়ার বাড়ীতে যাবেন।
স্কুল ছুটির পর শিক্ষক ফাহাদ ইসলাম রওনা দেন। বাড়িতে গিয়ে দেখতে পান সেখানে চলছে বিয়ের আয়োজন। সুমাইয়ার বাবা জানার পর খুব আদর-আপ্যায়ন করেই বসতে দেন শিক্ষককে। হাসতে হাসতে তিনি বলেন, বুঝলেন মাস্টার সাব, ছেলে ইতালি থাকে। তাদের সুমাইয়াকে খুব পছন্দ। ছেলে দেশে আসল কয়েক দিন আগে। আবার দু’মাস পরেই চলে যাবে। তাদের পীড়াপিড়িতে রাজি হয়ে গেলাম। আসছে পরশু বিয়ে। শিক্ষক ফাহাদের মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ল।
সুমাইয়া রাজী কি-না জানতে চান ফাহাদ। মেয়ের বাবা সে কথার কোনো গুরুত্ব না দিয়েই তার জন্য চা-নাস্তার কথা বলেই উঠে পড়েন। তখনই ফাহাদ বুঝে যান এ বিয়েতে সুমাইয়ার মত নেই। আর সে রাজী হবেই বা কেন? তার তো এখন বিয়ের বয়স নয়।
কিন্তু এখন যদি সুমাইয়ার বাবাকে কিছু বলতে যান তবে তা হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি। আর তাই চুপচাপ নাস্তা সেরে বেরিয়ে পড়েন তিনি। সিদ্ধান্ত নেন কালকের মধ্যেই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানাতে হবে যেকোনো উপায়ে। রাতেই কথা বলে নেন স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে। তিনিও উৎসাহ দেন। দরকার হলে যাবেন ফাহাদের সঙ্গে।
পরদিন ফাহাদ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে দেখা করে সবিস্তারে সব বলেন। তিনি আশ্বাস দেন বিয়ের দিন গিয়েই হাতেনাতে সবাইকে ধরে ব্যবস্থা নেয়ার। পরদিন বরযাত্রী ঢোকার ১০ মিনিট পরই পুলিশ সদস্যদের নিয়ে বিয়ে বাড়ীতে উপস্থিত হন ইউএনও। দু’পক্ষের অভিভাবকদের ডেকে বিয়ে বন্ধ করার নির্দেশ দেন তিনি। অন্যথায় জড়িতদের গ্রেফতার করার হুমকিও দেন। প্রথমে মেয়ের বাবা কিছুটা রেগে গেলেও আত্মীয়-স্বজনের চাপাচাপিতে তিনিও মেনে নেন বিয়ে বন্ধ রাখার বিষয়টি।
সূত্র মতে, বর্তমান আওয়ামী লীগ সরকার ২০০৮ সালের শেষের দিকে ক্ষমতায় আসার পর থেকে বাল্যবিবাহ বন্ধে বিভিন্ন ধরনের পদক্ষেপ হাতে নিয়েছে। ফলে বাল্যবিয়ে অনেকাংশেই কমেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
কিন্তু তাদের মতে, এটাও সত্যি যে, শহরে এ বাল্যবিয়ের হার কমলেও এখনো গ্রাম এলাকায় বিশেষ করে গরীব অধ্যুষিত এলাকায় আনুপাতিক হারে কমেনি। এসব এলাকায় ১৩ থেকে ১৫ বছরের মধ্যেই বিয়ে দিয়ে দেয়া হয় মেয়েদের। যদিও আইন অনুযায়ী, মেয়েদের বিয়ের বয়স ন্যূনতম ১৮ বছর আর ছেলেদের ২১ বছর।
মানবাধিকার কর্মী এডভোকেট মনোয়ারা হক বলেন, বাংলাদেশে বাল্যবিবাহ রোধের জন্য বর্তমান সরকার বেশ কিছু কঠোর পদক্ষেপ হাতে নিয়েছে। রয়েছে কঠোর আইনও। তারপরও অনেকে পরিবারই বাল্যবিয়ে দিয়ে চলেছে।
তিনি বলেন, অনেক এলাকায় স্থানীয় প্রশাসন বিশেষ করে উপজেলা নির্বাহী অফিসার, পুলিশ অথবা সরকারের অন্যান্য পর্যায়ের কর্মকর্তারা খবর পেলে বাল্যবিয়ে বন্ধের ব্যাপারে এগিয়ে আসছেন। ফলে এ বাল্যবিয়ের হার ১০ শতাংশের নিচে নেমে এসেছে। অথচ বিগত ৩০ বছর আগেও এ হার ছিল প্রায় ৭৫ শতাংশ।
এডভোকেট মনোয়ারার মতে, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি। গ্রামে কিছু পরিবার রয়েছে যাদের মেয়ের বয়স ১১-১২ পেরোলেই তাদের মনে হয় মেয়ে বড় হয়ে গেছে। এখন বিয়ে দিয়ে দিতে হবে। এ ধরনের ব্যাধি থেকে বেরিয়ে আসতে হবে আমাদের।
এছাড়া রয়েছে স্থানীয় উচ্ছৃঙ্খল ছেলেরা। স্কুলে বা এক পাড়া থেকে আরেক পাড়ায় যেতে গেলেই তাদের পাল্লায় পড়তে হয় মেয়েদের। সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় স্কুলে যাওয়ার সময়। স্কুলে যাওয়ার পথে বিভিন্ন খারাপ মন্তব্যের পাশাপাশি আবার অনেকে মেয়েদের শারিরীকভাবে নির্যাতনও করে। আর অনেক বাবা-মা বা তাদের পরিবার মেয়েদের বিয়ে দিয়ে এসব থেকে নিস্তার পেতে চায়।
তিনি বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। আর এ এগিয়ে যাওয়ার পেছনে পুরুষের পাশাপাশি নারীরাও সমান অংশীদার। আর এটা সম্ভব হয়েছে এ সরকারের যুগান্তকারী পদক্ষেপ- নারীর ক্ষমতায়ন। তবে এ ক্ষমতায়নের পাশাপাশি সব অভিভাবকদের এবং তাদের সন্তানদের সচেতন করে তুলতে হবে বাল্যবিবাহের বিরুদ্ধে।
- অনেকেই বিয়ে করতে ভয় পায় কেন?
- প্রতিদিন হাততালি দিলে যে ৫ উপকার মিলবে
- পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন
- ২০২৭ সালে চতুর্থ-ষষ্ঠ শ্রেণিতে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী
- আর্জেন্টিনার জার্সিতে মেসি অধ্যায়ের সমাপ্তি
- ডেঙ্গু: এডিস মশা সম্পর্কে যেসব তথ্য জানা জরুরি
- যেসব কারণে হঠাৎ ওজন বেড়ে যায়
- ভুট্টার পুষ্টিগুণ জানলে অবাক হবেন
- ১৭০০ ফুট উচ্চতায় সাজেক ভ্যালির মসজিদে মুগ্ধ পর্যটক
- সালমান শাহ হত্যা: খলনায়ক ডনের জামিন নাকচ
- ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী
- চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
- যেসব কারণে ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল
- যেসব উপায়ে ৩০ সেকেন্ডেই দূর হবে দুশ্চিন্তা
- আমুসহ শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে দ্রুতই অভিযোগপত্র
- এলপিজির দামে বড় লাফ
- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- শায়েস্তা খানের আমলে সত্যিই কি টাকায় ৮ মণ চাল পাওয়া যেত?
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- যেসব উপায়ে ৩০ সেকেন্ডেই দূর হবে দুশ্চিন্তা
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- যেসব কারণে ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির






