বিআরটিসির আগাম টিকিট বিক্রি শুরু ২০ মে
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:০৩ ১৬ মে ২০১৯
আসন্ন পবিত্র ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছানোর জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) আগামী ২০ মে থেকে আগাম টিকিট বিক্রি শুরু করবে। প্রতিবারের মতো এবারও বিআরটিসি যাত্রী সাধারণের আরামদায়ক যাত্রা নিশ্চিতের লক্ষ্যে আগামী ২৭ মে থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ এর আয়োজন করেছে।
বৃহস্পতিবার রাজধানীতে নিজ কার্যালয়ে বিআরটিসিরি চেয়ারম্যান ফরিদ আহমদ ভূঁইয়া একথা জানিয়েছেন।
তিনি বলেন, আগামী ২০ মে থেকে বিআরটিসি’র সংশ্লিষ্ট ডিপো হতে ঈদের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে। ১০ জুন পর্যন্ত ঈদ সার্ভিসের এই বাস চলাচল করবে। ঢাকাস্থ মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর বাস ডিপো, যাত্রাবাড়ি এবং গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো (ফুলবাড়িয়াস্থ সিবিএস-২) হতে আগাম টিকেট বিক্রি করা হবে।
বিআরটিসিরি চেয়ারম্যান আরো জানান, সরকারের আমদানীকৃত নতুন দেড়’শ বাসসহ মোট এক হাজার ৮৯টি বাস- ঈদ স্পেশাল সার্ভিসে ব্যবহার করা হবে। এর মধ্যে ৬৪৯টি বাস ঢাকা থেকে এবং ৩৯০টি ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলায়-উপজেলায় চলাচল করবে। কোথাও কোনো বাস বিকল হলে বা দুর্ঘটনায় পড়লে সেখানে সরবরাহ করার জন্য ৫০টি বাস সংস্থায় রিজার্ভ থাকবে।
বিআরটিসির ডেপুটি জেনারেল ম্যানেজার (অপারেশন) মনিরুজ্জামান বাবু জানান, মতিঝিল বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে ঢাকা থেকে নাগরপুর, দাউদকান্দি, বাজিতপুর, খুলনা, দিনাজপুর, নেত্রকোনা রুট। কল্যাণপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকছে রংপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, গাইবান্ধা, কুষ্টিয়া, রাজশাহী, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, নাগরপুর, গোবিন্দগঞ্জ, রানিশংকর, ঠাকুরগাঁও, দিনাজপুর রুট।
তিনি বলেন, গাবতলী ডিপোর নিয়ন্ত্রণে থাকছে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও রুট। জোয়ারসাহারা বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে বিশ্বরোড-পাঁচদোনা, রংপুর, নওগাঁ, জয়পুরহাট, টাঙ্গাইল, ময়মনসিংহ ও বগুড়া রুট। মিরপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকছে রংপুর, কুষ্টিয়া, কুড়িগ্রাম, দিনাজপুর ও নওগাঁ রুট। মোহাম্মদপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে রংপুর রুট।
তিনি আরও জানান, এছাড়া গাজীপুর বাস ডিপোর নিয়ন্ত্রনে থাকছে বিশ্বরোড-পাঁচদোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও রুট। যাত্রাবাড়ি বাস ডিপোর নিয়ন্ত্রণে রয়েছে ঢাকা থেকে গৌরিপুর, টঙ্গী-মাওয়া, চট্টগ্রাম, সিলেট রুট। নারায়ণগঞ্জ বাস ডিপোর নিয়ন্ত্রণে রয়েছে ঢাকা থেকে নারায়ণগঞ্জ, ঢাকা-মেঘনা উপজেলা, বিশ্বরোড-পাঁচদোনা রুট।
অন্যদিকে কুমিল্লা বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে ঢাকা-কুমিল্লা, ঢাকা-বরুড়া রুট। নরসিংদী বাস ডিপোর নিয়ন্ত্রনে রয়েছে ঢাকা-নরসিংদী ও ঢাকা-ভৈরব রুট। সিলেট বাস ডিপোর নিয়ন্ত্রনে থাকছে সিলেট-তারাকান্দা রুট।
যাত্রীসাধারণকে বিআরটিসি’র ঈদ স্পেশাল সার্ভিস গ্রহণের অনুরোধ জানিয়ে বিআরটিসির চেয়ারম্যান বলেন, যাত্রীসাধারণের চলাচলের সুবিধার্থে আগামী ৩ জুন হতে ঢাকার বিভিন্ন ডিপো বা টার্মিনালে জরুরী সার্ভিস দেয়ার জন্য ৫০টি বাস রিজার্ভ থাকবে। এই বাসগুলো মিরপুর ১২ নম্বর মিরপুর বাস ডিপো, নন্দনপার্কের সামনে, কল্যাণপুর বাস ডিপো, চন্দ্রা মোড়ে, মতিঝিল বাস ডিপো, মহাখালী বাস টার্মিনাল, জোয়ারসাহারা বাস ডিপো, মোহাম্মদপুর বাস ডিপো, হেমায়েতপুর বাস স্ট্যান্ড এবং চন্দ্রা বাস স্ট্যান্ডে রিজার্ভ থাকবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য বিআরটিসি’র ওয়েবসাইটে পাওয়া যাবে।
বিআরটিসিরি কর্মকর্তারা জানিয়েছেন, টিকিটসহ যে কোনো প্রয়োজনে যাত্রী সাধারণ যোগাযোগ করতে পারবেন-ম্যানেজার (অপাঃ) যথাক্রমে মতিঝিল বাস ডিপো-মোবাইল: ০১৭১২২৮১১২১, কল্যাণপুর বাস ডিপো-মোবা: ০১৭১১৫৭৮৭৪৪, গাবতলী বাস ডিপো মোবা: ০১৮১৮৪৮৫৩৮৮, জোয়ারসাহারা বাস ডিপো- মোবা: ০১৬১৯৪৫৭২৪৫, মিরপুর বাস ডিপো-মোবা: ০১৭৪০০৯৮৮৮৮, মোহাম্মদপুর বাস ডিপো-মোবা: ০১৭১২২২৪০৩৮, গাজীপুর বাস ডিপো-মোবা: ০১৮১৭৭৮২৮৬৬, যাত্রাবাড়ি বাস ডিপো-মোবা: ০১৭১১৩৯১৫১৪, নারায়ণগঞ্জ বাস ডিপো-মোবা: ০১৭১৬৬৮৪১৪৪, কুমিল্লা বাস ডিপো-মোবা: ০১৭৫৮৮৮০০১১ এবং নরসিংদী বাস ডিপো-মোবা: ০১৫৫৩৩৪৯৫৬৭ নম্বরে।
বিআরটিসি সূত্র আরও জানায়, গত বছরের ঈদে বিআরটিসির ৯০৪টি বাস চলাচল করে। এর মধ্যে ৪৭৫টি বাস ঢাকা থেকে এবং ৩৭৫টি বাস ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলায় উপজেলায় চলাচল করে। বিআরটিসি কর্তৃপক্ষ জানায়, অন্যান্য বাস থেকে এই বাসের তুলনামূলক ভাড়া কম বলে স্বল্প আয়ের মানুষ বিআরটিসি বাসে সবচেয়ে বেশি চলাচল করেন। বিশেষ করে পোশাককর্মীরা এসব বাসে বেশি যাতায়াত করেন।
বিআরটিসি কর্তৃপক্ষ জানায়, রাজধানীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সরকারি অফিস ও অন্যান্য গন্তব্যে চলাচলকারী বাস ঈদের ছুটিতে চলবে না। এসময় এগুলো বিভিন্ন জেলায় যাবে। ঈদের ছুটি শেষ হলে এসব বাস আবার স্বাভাবিক নিয়মে চলবে।
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু


