বিমানে বোমা পাওয়া যায়নি, ফ্লাইট চলবে
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৩৭ ১১ জুলাই ২০২৫
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ‘বোমা’ থাকার খবরে চরম নিরাপত্তা ঝুঁকি দেখা দিয়েছিল। পরে ফ্লাইটে থাকা সব যাত্রী এবং ক্রুদের নিরাপদে সরিয়ে নেয়া হয়। তবে নিরাপত্তা বাহিনীদের তৎপরতার পর কোনো ঝুঁকি না থাকায় ফ্লাইটটি এখন তার গন্তব্য কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডিজিএম লিগ্যাল এফেয়ার্স ও ম্যানেজার পাবলিক রিলেশন্স (অতিরিক্ত দায়িত্ব) মো. আল মাসুদ খান জানিয়েছেন, কাঠমুন্ডু ফ্লাইটের সিকিউরিটি চেক সম্পন্ন করে লাগেজ এবং যাত্রীদের অন বোর্ড করানো হয়েছে। এখন এয়ারপোর্ট এটিসি ক্লিয়ারেন্স পাওয়ার অপেক্ষায় রয়েছেন পাইলটগণ। এটিসি ক্লিয়ারেন্স পেয়ে গেলেই বিমানটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে।
এর আগে শুক্রবার (১১ জুলাই) বিকাল ৪টা ৪৫ মিনিটে কাঠমান্ডুর উদ্দেশে বিমানের বিজি ৩৭৩ ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে ফ্লাইট ছাড়ার আগে অজ্ঞাত একটি সূত্র থেকে বোমা থাকার হুমকি আসে। উড়োজাহাজটি তখন ১৪২ যাত্রী ও ৭ জন ক্রু নিয়ে ট্যাক্সি করছিল। এরপরই বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় নেয়া হয়।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংস্থাটির চেয়ারম্যানের নির্দেশনায় জরুরি ব্যবস্থা নেয়া হয়। বিমান বাহিনীর টাস্ক ফোর্স ও এভসেক দ্রুত বিমানের চারপাশে নিরাপত্তা বলয় গড়ে তোলে এবং বাংলাদেশ বিমান বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল ও এপিবিএনের ডগ স্কোয়াড ঘটনাস্থলে আসে। পরবর্তীতে র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল তাদের সঙ্গে যোগ দিয়ে উড়োজাহাজের অভ্যন্তর ও লাগেজ পরীক্ষার কার্যক্রম শুরু করে। সব যাত্রীদের নিরাপদে উড়োজাহাজ থেকে নামিয়ে স্ক্রিনিং শেষে লাউঞ্জে পাঠানো হয়েছে। বিমানবন্দরের সব বিমান উড্ডয়ন এবং অবতরণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এবিএম রওশন কবীর জানান, ফ্লাইটটি যখন উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল তখন একটি অজ্ঞাত নম্বর থেকে ফোনকলের মাধ্যমে জানানো হয় যে, ফ্লাইটে বোমা রয়েছে। তাৎক্ষণিক যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সবাইকে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়েছে। বিমানবন্দরের বোম্ব ডিজপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রথম দফায় তল্লাশি করে বোমার অস্তিত্ব পাওয়া যায়নি। আবারও তল্লাশি চালানোর পর নিরাপত্তা নিশ্চিত করে ফ্লাইট ছেড়ে দেয়া হবে।
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- রোনালদো-রিভালদোর রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে-দেম্বেলে
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে