সরকারি হাসপাতালের প্রথম সাফল্য
বুকের হাড় না কেটেই হার্টের বাইপাস
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৩০ ৬ সেপ্টেম্বর ২০১৯
সরকারি হাসপাতালে প্রথমবারের মত প্রচলিত ওপেন হার্ট সার্জারির পরিবর্তে বুকের হাড় না কেটেই হার্টে সফলভাবে বাইপাস সার্জারি করা হলো। সফল এ সার্জারি সম্পন্ন করলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিওভাসকুলার ডিজিজ (এনআইসিভিডি) হাসপাতালের একদল বিশেষজ্ঞ চিকিৎসক।
রোগীর নাম মো. মতিন। তার এক হার্টে থাকা দু’টি ব্লকের চিকিৎসায় মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারির (এমআইসিএস) মাধ্যমে এ বাইপাস সার্জারি করা হয়। ওই রোগীর সার্জারিতে অংশ নেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। গেল সোমবার এ অপারেশনের মাধ্যমে রোগীর হার্টে থাকা দুটি ব্লকের জন্য বাইপাস সম্পন্ন হয়।
এর আগে, একই পদ্ধতিতে ওপেন হার্ট সার্জারির পরিবর্তে বুকের পাঁজরের হাড় না কেটে ১২ বছরের নূপুরের হৃদযন্ত্রে থাকা জন্মগত ছিদ্রের চিকিৎসায় সার্জারিতে অংশ নেয়া চিকিৎসকরাই এই সার্জারিতে অংশ নেন। ডা. আশ্রাফুল হক সিয়ামের নেতৃত্বে মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারির (এমআইসিএস) মাধ্যমে পাঁজরের হাড় না কেটে একটি ছিদ্রের মাধ্যমে ওই রোগীর মিনিমাল ইনভেসিভ ডিরেক্ট করোনারি আর্টারি বাইপাস করা হয়।
ডা. সিয়াম বলেন, অপারেশনের পর রোগী ভালো আছেন। হাঁটতে ও চলাফেরা করতে পারছেন। অপারেশনের তিন দিনের মাথায় রোগী বাসায় চলে যাওয়ার উপযোগী ছিলেন। তবে বাড়তি সতর্কতা হিসেবে হাসপাতালে ছিলেন তিনি। ৭ সেপ্টেম্বর শনিবার পর্যন্ত রোগী মতিনকে হাসপাতালে রাখার সিদ্ধান্ত নেয়া হয়। কোনো সমস্যা না থাকলে রিলিজ নিয়ে বাসায় যাবেন তিনি।
মতিনের অপারেশনে ডা. আশ্রাফুল হক সিয়ামের সঙ্গে অংশ নেয়া চিকিৎসকরা হলেন ডা. আসিফ, ডা. রুমু, ডা. শাহরিয়ার, ডা. ইসরাত, ডা. ওয়াহিদা, ডা. মনজুর, ডা. মইনুল ও ডা. আহসানারা। পারফিউশানে (রক্ত সঞ্চালন) ছিলেন ডা. রুবাইয়াত এবং এনেস্থেসিয়ায় (অচেতন করা) ছিলেন ডা. আজাদ ও ডা. রাজু।
এর আগে, এই বিশেষজ্ঞ চিকিৎসক দল গেল ২৫ আগস্ট ওপেন হার্ট সার্জারির পরিবর্তে বুকের হাড় না কেটে হার্টে (হৃদযন্ত্র) অপারেশন করা হয়েছিল ১২ বছরের শিশু নূপুরের। দেশের কোনো সরকারি হাসপাতালে প্রথমবারের মত ওই সফল অস্ত্রোপচারের পর মাত্র চারদিনের মাথায় হাসিমুখে বাসায় ফেরে নূপুর।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা










