বৃষ্টিভেজা দিনে হয়ে যাক মাংস খিচুড়ি
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:১৪ ২২ জুন ২০২২
বাঙালির বৃষ্টি মানেই পাতে চাই খিচুড়ি। আর তার সঙ্গে যদি হয় একটু মাংস ভুনা, তাহলে তো কথাই নেই। তাহলে আর দেরি কেনো! বৃষ্টিভেজা দুপুরে বানিয়ে ফেলুন গরুর মংস দিয়ে ভুনা খিচুড়ি। জেনে নিন কীভাবে রান্না করবেন।
মাংস রান্নার উপকরণ
গরুর মাংস- দেড় কেজি
হলুদের গুঁড়া- কোয়ার্টার চা চামচ
মরিচের গুঁড়া- ১ টেবিল চামচ
ধনিয়ার গুঁড়া- ১ টেবিল চামচ
জিরার গুঁড়া- ১ টেবিল চামচ
রসুন বাটা- দেড় টেবিল চামচ
আদা বাটা- দেড় টেবিল চামচ
পেঁয়াজ কুচি- ১ কাপ
সয়াবিন তেল- আধা কাপ
লবণ- স্বাদ মতো
গরম মসলার গুঁড়া- ২ চা চামচ
কাঁচা মরিচ- কয়েকটি
খিচুড়ি রান্নার উপকরণ
পোলাওয়ের চাল- ২ কাপ
মসুরের ডাল- ১ কাপ
মুগ ডাল- ১ কাপ
সয়াবিন তেল- আধা কাপ
তেজপাতা- ২টি
এলাচ- ৩/৪টি
লবঙ্গ- ৬/৭টি
দারুচিনি- ৩ স্টিক
পেঁয়াজ কুচি- আধা কাপ
হলুদের গুঁড়া- আধা চা চামচ
লবণ- স্বাদ মতো
অন্যান্য উপকরণ
পেঁয়াজ বেরেস্তা- আধা কাপ
আস্ত কাঁচা মরিচ- কয়েকটি
ঘি- ২ টেবিল চামচ
প্রস্তুত প্রণালি
মাংসের সঙ্গে গরম মসলার গুঁড়া বাদে লবণসহ বাকিসব গুঁড়া ও বাটা মসলা মেখে নিন। চুলায় বসিয়ে দিন হাঁড়ি। মাংস থেকে বের হওয়া পানিতেই কষিয়ে নিন। হাঁড়ি ঢেকে দেবেন সেদ্ধ না হ্য়ও পর্যন্ত। মাঝে মাঝে নেড়ে দেবেন। প্রয়োজনে সামান্য পানি দিতে পারেন। সেদ্ধ হয়ে গেলে গরম মসলার গুঁড়া ও আস্ত কাঁচা মরিচ দিয়ে দিন। তেল ভেসে উঠলে মাংস নামিয়ে নিন চুলা থেকে।
মুগ ডাল ভেজে নিন কম আঁচে। দুই ধরনের ডাল ও পোলাওয়ের চাল একসঙ্গে মিশিয়ে ধুয়ে স্টেইনারে রেখে দিন পানি ঝরে যাওয়ার জন্য। প্যানে তেল গরম করে গরম মসলা দিয়ে নেড়ে নিন। পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ নরম হয়ে গেলে চাল ও ডালের মিশ্রণ দিন। হলুদের গুঁড়া ও লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে ফুটন্ত গরম পানি দিয়ে দিন। চাল ও ডালের পরিমাণের দ্বিগুণ পানি দিতে হবে।
পানি একটু মাখো মাখো হয়ে গেলে মাংস দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন প্যান। ঢাকনায় থাকা ছিদ্র বন্ধ করে দমে রাখুন ১০ মিনিট। পেঁয়াজের বেরেস্তা, ঘি ও আস্ত কাঁচা মরিচ দিয়ে নেড়ে আরও দশ মিনিট দমে রাখুন। পরিবেশন করুন গরম গরম মাংস খিচুড়ি।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

