বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস-পরীক্ষা-ভর্তি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১০:২৩ ১ মে ২০২০
মরণঘাতি করোনাভাইরাস সংক্রমণের কারণে লকডাউনে পুরো দেশ। এমন পরিস্থিতিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালানোর অনুমতি দিচ্ছে সরকার। গুণগত মান বজায়সহ এজন্য বেশকিছু শর্ত মেনে এসব কার্যক্রম পরিচালনা করতে হবে।
কী প্রক্রিয়ায় এসব বিশ্ববিদ্যালয়কে সেই অনুমোদন দেওয়া হবে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) তা নির্ধারণ করে দিয়ে শিগগিরই নির্দেশনা জারি করবে।
শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে বৃহস্পতিবার ইউজিসি, পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় এ সিদ্ধান্ত হয়।
দেশে এখন ১০৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন থাকলেও বেশ কয়েকটিতে এখনও শিক্ষা কার্যক্রম শুরু হয়নি।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর গত ২৬ মার্চ সরকার সাধারণ ছুটি শুরুর পর তার মেয়াদ ধাপে ধাপে বাড়ছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না বলে ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই পরিস্থিতিতে কেউ কেউ উদ্যোগ নেওয়ার পর দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পরীক্ষা গ্রহণ, মূল্যায়ন ও শিক্ষার্থী ভর্তি কার্যক্রম বন্ধ রাখতে গত ৬ এপ্রিল নির্দেশনা দিয়েছিল ইউজিসি।
এসব শর্তের মধ্যে অনলাইনে পরীক্ষা নেয়া হলেও বিশ্ববিদ্যালয় খুললে পরীক্ষার খাতা মূল্যায়ন করা অথবা অনলাইন ক্লাসের মাধ্যমে নম্বর প্রদান করা, কুইজ আয়োজন, ওপেন বুক পরীক্ষা ও গুণগত মান বজায় রেখে স্ব স্ব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে পরীক্ষার খাতা মূল্যায়ন করার পরামর্শ দেন শিক্ষামন্ত্রী।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন পদ্ধতিতে নতুন ভর্তি শুরুর প্রস্তাব করা হলে আলোচনার মাধ্যমে ইউজিসির নির্দেশনা মেনে সব কার্যক্রম করার নির্দেশ দেন তিনি।
এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, করোনা পরিস্থিতির কারণে কতদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হবে তা বলা যাচ্ছে না। এ জন্য দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে অনলাইনের আওতায় ক্লাস কার্যক্রম শুরুর নির্দেশনা দেয়া হয়েছে। যাদের সক্ষমতা নেই ইউজিসিরর সহযোগিতায় সেই পরিবেশ তৈরি করতে বলা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও অনলাইন কার্যক্রম চালু রাখতে হবে। ছুটি দীর্ঘায়িত হলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন করে সেশনজটে না পড়তে পরীক্ষা ও উত্তরপত্র মূল্যায়নের প্রস্তুতি নেয়ারও পরামর্শ দিয়েছেন দীপু মনি।
কোনো বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা ছাড়াই সেমিস্টার শেষ করে সার্টিফিকেট দেয়া হলে তা বাতিল করতে বলা হয়েছে। এছাড়া বন্ধের মধ্যে শিক্ষকদের চাকরিচ্যুত, বেতন কমিয়ে না দেয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে দেশের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় অনির্ধারিত ছুটি ঘোষণা হওয়ায় নতুন করে সেশনজট সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে।
সভায় উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। বৈঠকে যেসব আলোচনা হয়েছে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। তবে শিক্ষামন্ত্রীর নির্দেশনা অনুযায়ী অনলাইন কার্যক্রমের বিষয়ে ইতোমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এটি নিয়ে স্টাডি চলছে, সব ধরনের সক্ষমতা যাচাই সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
এ বিষয়ে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো আরও অনেক দিন বন্ধ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এজন্য অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনার ওপর অনেকেই জোর দিয়েছেন। কীভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে অনলাইনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমোদন দেওয়া হবে ইউজিসি সে বিষয়ে শিগগিরই একটি নির্দেশনা জারি করবে বলেও জানান তিনি।
তিনি বলেন, চলমান প্রতিকূল পরিস্থিতিতে কীভাবে বিশ্ববিদ্যালয়ের পাঠদান কার্যক্রম অব্যাহত রাখা যায় সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ বিষয়ে শিক্ষামন্ত্রী বেশ কিছু দিকনির্দেশনা দিয়েছেন। পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




