ব্যক্তিস্বার্থে পত্রিকা বের করার অসুস্থ প্রতিযোগিতা রাজনীতিকদের
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:২১ ২৮ নভেম্বর ২০১৯
দেশের গণমাধ্যমের স্বাধীনতা নেই, এমন অভিযোগ রাজনৈতিক উদ্দেশে করা হয়। এ দাবি করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বললেন, বাংলাদেশে পত্রিকার সংখ্যা, টেলিভিশনের সংখ্যা অনেক বেশি। প্রতিদিন রাতে টকশোতে যে ভাষায় সমালোচনা করা হয়, তা কোনও দেশেই হয় না। যারা স্বাধীনতা নেই বলেন, তারা রাজনৈতিক উদ্দেশে বলেন। আমাদেরকে যখন বিদেশের দুই-একটি জায়গা থেকে এসব বিষয়ে বলা হয়েছে, আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি, যে না, আপনাদের চেয়েও আমাদের দেশের মিডিয়া অনেক বেশি স্বাধীন। যেভাবে সরকারের সমালোচনা করা হয় সে জায়গায় কোনও দেশের কেউ বলতে পারবে না, বাংলাদেশের মিডিয়ায় সরকারের হস্তক্ষেপ আছে।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন হলে রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা-র নতুন কমিটির অভিষেক ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে রাজনীতিবিদদের বিভিন্ন পত্রিকা বের করার প্রবণতাকে রাজনীতির জন্য খারাপ উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, স্থানীয়ভাবে দেখি, যে সবারই একটা করে পত্রিকা আছে। খোঁজ নিয়ে দেখবেন বাংলাদেশের রাজনীতিবিদের প্রায় সবারই একটা করে উপজেলা ও জেলা পর্যায়ে পত্রিকা আছে। অন্ততপক্ষে একটি অনলাইন পত্রিকা রয়েছে। আমার মনে হয়, এটি একটি অসুস্থ প্রতিযোগিতা। রাজনীতির জন্য যেমন খারাপ, এটা সাংবাদিকতার জন্যও খারাপ। রাজনীতিবাদরা এটা বুঝতে পারছেন না, তবে সাংবাদিকদের এটা বুঝতে হবে। তাদের উচিৎ এমন প্রতিযোগিতা থেকে বিরত থাকা।
শাহরিয়ার আলম বলেন, আমরা দেখছি বেশ কিছু মিডিয়া হাউজ সাংবাদিকদের বেতন সময়মতো দিতে পারছেন না। একটি রাষ্ট্র যখন নিম্নআয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয় এবং উন্নত দেশ হওয়ার পথে এগিয়ে যায়, তখন সেদেশে শুধুমাত্র রফতানিমুখী পণ্যের বাজারের কর্মপরিবেশ আইএলও'র মানদণ্ডে হবে, তা কিন্তু নয়। সাংবাদিকতার সঙ্গে সংশ্লিষ্ট কর্মী ভাইবোনদের জন্য একই মানদণ্ড থাকতে হবে। বাংলাদেশে সব শ্রমজীবী মানুষকে এসব মানদণ্ডের ভেতরে নিয়ে আসতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা দেখছি মালিকরা যার যার নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্বার্থে মিডিয়াকে ব্যবহার করছেন।
পরিবেশ বিপর্যয়ের কারণে উত্তরবঙ্গ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে উল্লেখ করে তিনি বলেন, উত্তরবঙ্গের একটি আলাদা চরিত্র আছে। পরিবেশ বিপর্যয়ে উত্তরবঙ্গ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। সাংবাদিকদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা পরিবেশ নিয়ে কাজ করুন। শুধুমাত্র কারখানার বর্জ্য, নদীদূষণ এগুলো নিয়ে নয়, বায়ুদূষণসহ সামগ্রিকভাবে পুরো পরিবেশ নিয়ে গুরুত্ব সহকারে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা-র সভাপতি খায়রুজ্জামান কামাল। বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য, রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা-র সহ সভাপতি আনোয়ার হক, সাধারণ সম্পাদক মজিবুর রহমান চৌধুরীসহ সাংবাদিক নেতারা।
আলোচনা শেষে অভিষেক পর্বে রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা-র নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেয়া হয়।
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত

