ঢাকা, ০২ নভেম্বর সোমবার, ২০২৬ || ১৮ কার্তিক ১৪৩৩
good-food
৬০২

ভিপি নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:০৪ ১৯ এপ্রিল ২০২১  

 ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
 রোববার রাজধানীর শাহবাগ থানায় কেন্দ্রীয় যুবলীগের সদস্য ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজীব মামলাটি দায়ের করেন।

মামলায় ধর্মীয় উসকানিমূলক এবং আওয়ামী লীগের কর্মী ও সমর্থকদের ধর্মীয় মূল্যবোধের ওপর আঘাত এনে আপত্তিকর ও আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে। মামলাটির নম্বর ১৮তাং-১৮/০৪/২১।