ঢাকা, ১৪ জুলাই মঙ্গলবার, ২০২৬ || ৩০ আষাঢ় ১৪৩৩
good-food
৩১৩

মন্ত্রীর পদমর্যাদা পাচ্ছেন ঢাকা সিটির দুই মেয়র

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৫৮ ৮ আগস্ট ২০২২  

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসকে মন্ত্রীর পদমর্যাদা দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সোমবার (৮ আগস্ট) সূত্রটি জানায়, মেয়রদের নতুন এই পদমর্যাদার বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন করেছেন। 

 

এই দুই মেয়র ছাড়াও চট্টগ্রামের মেয়র রেজাউল করিম চৌধুরী ও নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হচ্ছে। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে বলে জানা গেছে।

 

এর আগে ২০১৫ সালে ২৮ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এবং ঢাকা উত্তর সিটির প্রয়াত মেয়র আনিসুল হক নির্বাচিত হওয়ার পর ২০১৬ সালের ২১ জুন মন্ত্রীর পদমর্যাদা দিয়ে এক প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

 

এর মধ্যে আনিসুল হক মারা যাওয়ার পর ২০১৯ সালে উপনির্বাচনে বিজয়ী হয়ে ৯ মাস ডিএনসিসির মেয়রের দায়িত্ব পালন করেছিলেন আতিকুল ইসলাম। তখন তিনিও মন্ত্রীর পদমর্যাদা ভোগ করেন।