মাত্রাতিরিক্ত দূষণের পরও গঙ্গার পানি পরিশুদ্ধ হয় কেন? রহস্য কী?
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:০২ ১৪ জানুয়ারি ২০২৩
ভারতে সর্বোচ্চ দূষণের শিকার অন্যতম নদী গঙ্গা। শিল্প-কারখানা থেকে শুরু করে মনুষ্য বর্জে্য মাত্রাতিরিক্ত দূষিত হয় এটি। তবে এর পরিশোধন ক্ষমতাও বেশি। সেসব বর্জে্যর বিরুদ্ধে লড়াই করার মতো উপাদান রয়েছে নদীটিতেই।
এক শতাব্দী ধরে তা দেখে আসছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, গঙ্গার পানিতে প্রচুর ব্যাকটেরিওফাজ আছে। ফলে পানি পরিশুদ্ধ হয়ে যায়।
সাধারণত, ব্যাকটেরিওফাজ এক প্রকার ভাইরাস। ব্যাকটেরিয়াকে যা ধ্বংস করতে সক্ষম। সব নদীতেই কমবেশি তা থাকে। তবে গঙ্গার পানিতে ব্যাকটেরিওফাজ বেশি।
গঙ্গার তীরে ব্যাপক পূজা-পার্বণ, আচার-অনুষ্ঠান হয়। এতে নদীটিতে প্রচুর ব্যাকটেরিয়ার সমাগম ঘটে। তবে সেখানে বিদ্যমান ব্যাকটেরিওফাজ তা ধ্বংস করে দেয়। ফলে ভারসাম্য তৈরি হয়।
গঙ্গায় ব্যাকটেরিওফাজ বেশি থাকার কারণ অনুসন্ধান করেছেন ভারতের ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইন্সটিটিউট (এনইইআরআই)। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিজ্ঞানী কৃষ্ণা খাইরনার ডেকান হেরাল্ডকে বলেন, গঙ্গায় দীর্ঘকাল ধরে ব্যাকটেরিওফাজের অস্তিত্ব আছে। অন্যান্য নদীর তুলনায় যা অধিক কার্যকরী। তবে এর কারণ জানা যায়নি। সেই রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। এজন্য নদীটির পলিমাটি নিয়ে গবেষণা করছি আমরা।
তিনি বলেন, গঙ্গার পলিমাটি হয়তো কোনো কিছু সরবরাহ করে। যাতে ব্যাকটেরিওফাজ বছরের পর বছর নদীতে নিরাপদ থাকে। এটি উত্তর কাশী থেকে বারাণসী হয়ে পাটনায় মতো ভিন্ন অঞ্চল দিয়ে প্রবাহিত হয়। তাই ভৌগোলিকভাবে আলাদা এসব অঞ্চলের পলিমাটিতে বিশেষ কোনো বৈশিষ্ট্য থাকতে পারে।
করোনা মহামারি শুরুর আগে বিজ্ঞানী খাইরনার ও তার সহযোগী গবেষকরা গঙ্গার প্রায় ৩৮টি ভিন্ন জায়গা থেকে পানির নমুনা সংগ্রহ করেন। 'ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা' প্রকল্পের অংশ হিসেবে তা নেয়া হয়। পরে যমুনা ও নর্মদার পানির সঙ্গে নমুনাগুলোর তুলনা করা হয়।
এতে দেখা যায়, গঙ্গার পানিতে প্রায় ১৪৩ ধরনের ব্যাকটেরিওফাজ আছে। যমুনা ও নর্মদার চেয়ে যা অনেক বেশি। দেড় শতাব্দীরও বেশি সময় ধরে ব্যাকটেরিওফাজ গঙ্গায় প্রতিনিয়ত ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করছে।
বিজ্ঞানী খাইরনার বলেন, গঙ্গার পলিমাটি ব্যাকটেরিওফাজকে প্রায় তিন বছর রুম টেম্পারেচারে রাখে। ফলে ভাইরাসটি দীর্ঘদিন টিকে থাকে। সেই সঙ্গে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অনেক কার্যকরী ভূমিকা রাখে। নদীর পলিমাটিগুলোর রাসায়নিক ধরন সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে শিগগিরই এই রহস্য উদঘাটন করা যাবে বলে মনে করেন তিনি।
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- দেশে মিউজিক ও ফিল্ম ইন্ডাস্ট্রি বলে কিছু নেই: আসিফ
- এবার কোন দেশে কতক্ষণ রোজা
- কেন খেজুর দিয়ে ইফতার করতে বলেছেন নবী (সা.)
- রোজা রাখলে যা ঘটে আপনার শরীরে
- নকলের পর মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত হবে স্কুল-কলেজ: মিলন
- আসিফ নজরুলের ‘মিথ্যাচার’ নিয়ে স্তম্ভিত সালাউদ্দিন
- ইফতারে যে খাবারগুলো খাবেন না
- ঈদের আগেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
- যথাযথ মর্যাদায় মাতৃভাষা দিবস পালনের আহ্বান জামায়াতের
- সংরক্ষিত নারী আসন: ৩৫টিতে বিএনপি, ১১টিতে জামায়াতের আধিপত্য
- বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ, কার বেতন কত
- যুক্তরাষ্ট্রের ‘অস্ত্র’ কিনতে বাংলাদেশকে তাগিদ ট্রাম্পের
- রমজানে কম দামে দুধ, ডিম, মাছ ও মাংস দেবে সরকার
- দুর্নীতি হবে না, দ্যাটস ফাইনাল: শিক্ষামন্ত্রী মিলন
- রোজা রেখেও কাজ করি: বুবলী
- হাবিবুল বাশারকে নির্বাচক হওয়ার প্রস্তাব বিসিবির
- প্রধানমন্ত্রীসহ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন
- পররাষ্ট্রমন্ত্রী খলিলুরের সঙ্গে কাজ করতে চান জয়শঙ্কর
- জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট
- ভাষার জন্য লড়াই করেছিল যেসব দেশ
- মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কত বেতন ও কি কি সুবিধা পান
- ৪৯ মন্ত্রী-প্রতিমন্ত্রীর কে কোন মন্ত্রণালয় পেলেন
- গণতন্ত্রের ‘বিকল্প’ দর্পণ: ছায়া সরকার ও ছায়া মন্ত্রিসভা
- তারেক রহমান সংসদীয় নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত
- শপথ নিলেন বিএনপির সংসদ সদস্যরা
- দুই শপথই নিলেন জামায়াত জোটের এমপিরা
- ভোটে হেরে বাড়ি বাড়ি ঘুরে টাকা ফেরত চাইছেন প্রার্থীর লোকেরা
- আমিশার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি
- মন্ত্রিপরিষদ সচিব হলেন নাসিমুল গনি
- বহুল আলোচিত ‘নোট অব ডিসেন্ট’ আসলে কী?
- বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী: ইসি সচিব
- যুক্তরাষ্ট্রের ‘অস্ত্র’ কিনতে বাংলাদেশকে তাগিদ ট্রাম্পের
- কাঁটায় ভরা পথ মাড়িয়ে ক্ষমতার মসনদে বসছেন তারেক রহমান?
- মন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন তামিম
- ফের ভোট গুনতে নাসীরুদ্দীন পাটওয়ারীর আবেদন
- নির্বাচনে আলোচিত যারা জিতলেন, যারা হারলেন
- প্রতিটি কেন্দ্রে জয়ের রেকর্ড গড়লেন বাবর ও হাসনাত
- আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত: ইসি আনোয়ারুল
- ‘জাতীয় পার্টির দূর্গ’ দখলে নিল জামায়াত জোট
- ভোটের সেই অমোচনীয় কালির রহস্য
- শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী
- মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কত বেতন ও কি কি সুবিধা পান
- গণভোটে বিশাল ব্যবধানে জিতেছে ‘হ্যাঁ’
- গণতন্ত্রের ‘বিকল্প’ দর্পণ: ছায়া সরকার ও ছায়া মন্ত্রিসভা
- ভোটে জয়ী হয়ে সংসদের পথে সাত নারী
- দুর্নীতি হবে না, দ্যাটস ফাইনাল: শিক্ষামন্ত্রী মিলন
- মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাসা, ঠিক হয়নি প্রধানমন্ত্রীর
- মন্ত্রিপরিষদ সচিব হলেন নাসিমুল গনি
- ৪৯ মন্ত্রী-প্রতিমন্ত্রীর কে কোন মন্ত্রণালয় পেলেন









