মাধ্যমিকে যৌন-প্রজনন স্বাস্থ্য শিক্ষা চালু হচ্ছে
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:০৭ ২২ আগস্ট ২০১৯
দেশের সব স্কুল-মাদ্রাসায় মাধ্যমিক পর্যায়ে যৌন ও প্রজনন স্বাস্থ্যশিক্ষা কার্যক্রম চালু হচ্ছে। পরীক্ষামূলক কার্যক্রমে সফলতা আসায় পাঁচ জেলায় ২৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে চলতি বছর এ কার্যক্রম চালানোর অনুমোদন মিলেছে। আর ২০২১ ও ২০২২ সালে চট্টগ্রাম ও সিলেট বিভগের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এবং ২০২৩ ও ২০২৪ সালে দেশের অন্য ছয়টি বিভাগের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অর্ধেক এ কার্যক্রমের আওতায় আনা হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমে পরিচালিত ‘জেনারেশন ব্রেক থ্রু’ প্রকল্পের আওতায় এই কার্যক্রম চালু করা হবে। প্রকল্পটির পরিচালক ও মাউশির পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) জানান, যৌন ও প্রজনন স্বাস্থ্যশিক্ষা বিষয়ে জেনারেশন ব্রেক থ্রু প্রকল্পটি ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত চালু ছিল।
এ প্রকল্পের উদ্দেশ্য হলো, ১০ থেকে ১৯ বছরের কিশোর-কিশোরীদের মধ্যে জেন্ডার সাম্য আচরণ তৈরি করা, কিশোর-কিশোরীদের যৌন স্বাস্থ্য অধিকার সম্পর্কিত তথ্য ব্যবহার করতে শেখা। ক্লাস রুটিনের বাইরে গেমস, রোলিং প্লে, কুইজ ইত্যাদির মাধ্যমে জেন্ডার সম্পর্কে শিক্ষার্থীদের নিজেদের জানার বিষয়ে প্রজনন স্বাস্থ্য সচেতন করা হবে।
এজন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে তিন থেকে চারজন করে শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে। দুই বছরে ২৬টি অধিবেশন পরিচালনা করা হবে।
পাশাপাশি কমিউনিটি অভিভাবকদের সচেতন করা হবে। প্রথমে স্কুলের প্রধান শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে। পরে তিনি তার প্রতিষ্ঠানের সব শিক্ষকদের বিষয়টি প্রশিক্ষণ দেবেন বা ধারণা দেবেন। পরে সেখান থেকে তিন থেকে চারজন শিক্ষকদের নির্বাচন করে তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রকল্প পরিচালক বলেন, ‘প্রকল্প সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখনো নিজ উদ্যোগে যৌন ও প্রজনন স্বাস্থ্যশিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আর সফলতার কারণে এবার সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এর আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।’
মাউশির পরিচালক জানান, জেনারেশন ব্রেক থ্রু প্রকল্পের দ্বিতীয় ধাপের কার্যক্রম এ বছরই শুরু হচ্ছে। নতুন করে যুক্ত হচ্ছে দেশের পাঁচটি জেলার ২৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে দুই লাখের বেশি শিক্ষার্থী রয়েছে। এরপর চট্টগ্রাম ও সিলেট বিভাগের সব জেলায় এ কার্যক্রম চালু হবে। তারপর দেশের সব জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অর্ধেক এ প্রকল্পের আওতায় আনা হবে।
প্রকল্প সূত্র জানায়- এ বছর শুরু হওয়া প্রকল্পের দ্বিতীয় ধাপ শেষ হবে ২০২২ সালে। এ পর্যায়ে জামালপুর, সিরাজগঞ্জ, মৌলভীবাজার, পটুয়াখালী ও রাঙামাটি জেলায় ১০ থেকে ১৯ বছর বয়সী ছেলেমেয়েদের যৌন, প্রজনন-স্বাস্থ্যশিক্ষা দেওয়া হবে। প্রকল্পের দ্বিতীয় ধাপের অর্থায়ন করবে কানাডা।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




