‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’ চালু ২০ মে
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৫০ ১৫ মে ২০২৩
আগামী ২০ মে ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’ চালু হচ্ছে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। সোমবার (১৫ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আম পরিবহন সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলস্টেশন ছেড়ে চাঁপাইনবাবগঞ্জ সদর, রাজশাহী, ঈশ্বরদী হয়ে ঢাকার কমলাপুর ষ্টেশন পর্যন্ত ‘আম মৌসুমে’ চলাচলকারী বিশেষ ট্রেন সার্ভিস ‘ম্যাংগো স্পেশাল’। চলতি মৌসুমে এ সার্ভিস চালুর ব্যাপারে ১১ মে মতবিনিময় সভা করে পশ্চিমাঞ্চল রেলওয়ে।
চাঁপাইনবাবগঞ্জ স্টেশনে আয়োজিত সভায় রেলওয়ে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পশ্চিমাঞ্চল রেলের চীফ কমার্শিয়াল ম্যানেজার (সিসিএম) সুজিত কুমার বিশ্বাস। সভায় বক্তব্য দেন আম ব্যবসায়ী ও সরবরাহকারী আশরাফুল ইসলাম, সম্পদ ঠাকুর, চাঁপাইনবাবগঞ্জ স্টেশন মাষ্টার মো.ওবাইদুল্লাহসহ আম সংশ্লিষ্টরা ও গণমাধ্যম কর্মীরা।
সভায় অংশগ্রহণকারীরা ম্যাংগো ট্রেন চালুর তারিখ ও সময়, আম পরিবহন ভাড়া, ট্রেনে আম পরিবহন খরচ, ওয়াগন সংখ্যা, ঢাকাঞ্চলের ডেলিভারী স্টেশনের (পয়েন্ট) সংখ্যা, ট্রেনটি লাভজনকভাবে পরিচালনায় করণীয় ইত্যাদি বিষয়ে মতামত দেন।
সিসিএম সুজিত কুমার বিশ্বাস বলেন, চলমান আর্থিক মন্দা ও রেলওয়ের সীমাবদ্ধতা সত্তেও বিগত কয়েকবছরের ন্যয় এ বছরও ম্যাংগো স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। ট্রেন সর্ভিসটি যথেষ্ট লাভজনক না হলেও প্রান্তিক চাষী ও ব্যবসায়ীদের কথা বিবেচনায় নিয়ে ট্রেনটির পরিচালনা অব্যহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত মৌসুমে ট্রেনটি ১৩ জুন থেকে ২৩ জুন পর্যন্ত মাত্র ১০ দিন পরিচালিত হয়। এর আগে করোনাকালীন ট্রেনটি যথেষ্ট সাড়া ফেলে।
সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য শোনার পর তিনি আরো বলেন, চলতি মৌসুমে ট্রেনটি আগামী ২০ মে থেকে চালুর প্রস্তাব করা হবে। রেলওয়েতে ভাড়া কমানোর সূযোগ নেই। কাজেই পূর্বের ভাড়া বহাল রাখার চেষ্টা করা হবে। সূলভ ভাড়ায় পরিচালিত আম ও কাঁচামালবাহী পার্শ্বেল ট্রেনটিতে বিদ্যমান ৫টি মালবাহী ওয়াগন বৃদ্ধি করে ৭টি ওয়াগন যুক্তের সুপারিশ করা হবে। এছাড়া ঢাকাঞ্চলের ডেলিভারি স্টেশন আরো বৃদ্ধি করা যায় কিনা সেটিও খতিয়ে দেখা হবে।
সিসিএম বলেন, ট্রেনটি সফল কার্যকর ও লাভজনকভাবে পরিচালনার জন্য ব্যাপক প্রচারণা দরকার। গণমাধ্যমসহ আম সংশ্লিষ্ট সবাইকে এ ব্যাপারে চেষ্টা করতে হবে। ব্যবহারকারীদের সুবিধা ও বিভিন্ন সমস্যা সমাধানে রেলওয়ের পক্ষ থেকে যা কিছু সম্ভব তা করা হবে। মতবিনিময় সভায় চাঁপাইনবাবগঞ্জ থেকে চলাচলকারী বিভিন্ন ট্রেনের সমস্যা, ট্রেন ও আসন সংখ্যা, স্টেশনের অবকাঠামোগত ও নিরাপত্তা সমস্যা নিয়েও আলোচনা হয়।
এসব ব্যাপার ঊর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানান সুজিত কুমার। পরে তিনি সকলকে নিয়ে ষ্টেশন প্লাটফর্ম ও স্টেশন সংলগ্ন বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখেন।
উল্লেখ্য. গত ৩ মে জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলার আম সংক্রান্ত সর্বোচ্চ নীতিনির্ধারণী সভায় যত দ্রত সম্ভব ম্যাংগো স্পেশাল ট্রেন চালু করতে সরকারের কাছে সুপারিশের সিদ্ধান্ত হয়।
- কবিতার খাতা ছেড়ে ভোটের লড়াইয়ে নেমেছিলেন বিদ্রোহী কবি
- গণভোটের সহজপাঠ
- নির্বাচনি প্রতীক যেভাবে রাজনৈতিক পরিচয় হলো
- নির্বাচনে প্রতীকের ব্যবহার কীভাবে এলো?
- ভোট ও রাজনীতি নিয়ে বিখ্যাতদের মজার কিছু উক্তি
- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
- ‘এটা পাকিস্তানের নাটক ছিল’
- অসুস্থ পরীমণি, ফের পেছাল জেরা
- প্রধান উপদেষ্টাসহ ২৭ জনের সম্পদের বিবরণী প্রকাশ
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- ভোটকেন্দ্রের তথ্য জানতে ৪ পদ্ধতি চালু করল ইসি
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ফোন রেকর্ড ফাঁস করলেন পরীমণি
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- NASA Opens Door to Personal Smartphones in Space
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- NASA Opens Door to Personal Smartphones in Space
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- রমজানে অফিস সময় নির্ধারণ
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’



