ম্যাজিকের মতো কাজ করে লেবু আদা চা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৩৯ ১০ নভেম্বর ২০২০
চা, কফি পান করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল! সকালে ঘুম ভাঙার পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত চা বা কফির অস্তিত্ব জুড়ি মেলা ভার। আড্ডা দিতে, ক্লান্তি দূর করতে, কাজের ফাঁকে, অনায়াসে ১-২ কাপ চা কিংবা কফি পান হয়েই থাকে।
কেউ চা খেতে বেশি পছন্দ করেন, কেউ আবার কফি। যারা স্বাস্থ্য সচেতন, তারা গ্রিন টি বেশি পছন্দ করেন। অনেকের আবার আদা চা, লেবু চা-তেই মন জুড়িয়ে যায়। তবে সর্দি-কাশির ক্ষেত্রে আদা চা বেশি উপকারি বলে মনে করা হয়।
অনেকে সকালে লেবু আদা চা পান করেন। এটি পান করলে বমি বমি ভাব, মাথাব্যথা এবং ঠাণ্ডা লাগা ইত্যাদি অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া এর আরও অনেক উপকারিতা আছে। আসুন জেনে নেয়া যাক –
বমি বমি ভাব দূর
শারীরিক দুর্বলতা, গর্ভাবস্থা, কেমোথেরাপি বা চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে অনেক সময় বমি বমি ভাব আসে। এক্ষেত্রে লেবু আদা চা ম্যাজিকের মতো কাজ করে। গবেষণায় দেখা গেছে, বমি বমি ভাব, বদহজম, ডায়রিয়া এবং পেটে ব্যথার মতো গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যার চিকিৎসা করার ক্ষেত্রে আদা বেশ কার্যকরী ভূমিকা পালন করে।
ইমিউনিটি বাড়ায়
জমে থাকা কফ ও রক্ত জমার হাত থেকে স্বস্তি দেয় আদা। লেবু ভিটামিন সি সমৃদ্ধ, যা আমাদের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে।
মেজাজ ভালো রাখে
লেবু-আদা চা একদিক থেকে মানসিক শান্তি যোগায়, যার কারণে মেজাজ ভালো থাকে এবং ক্লান্তি দূর হয়।
হার্টের জন্য ভালো
এটি হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি হ্রাস করে। আদা ব্লাড সার্কুলেশন বাড়াতে এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি, অ্যান্টি-প্লেটলেট, হাইপোটেনসিভ এবং হাইপোলিপিডেমিক -এর মতো প্রভাবের জন্য পরিচিত। এসব বৈশিষ্ট্য হৃদরোগের ঝুঁকি হ্রাস করতে সহায়তা করে।
শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে
লেবু শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়, যা কিডনি, লিভার এবং অন্ত্র সম্পর্কিত অনেক মারাত্মক রোগ থেকে রক্ষা করতে সহায়তা করে। প্রতিদিন সকালে এই চা পান করলে আপনি সতেজ বোধ করবেন।
হজমে সাহায্য করে
লেবু শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে, যার কারণে হজমে সমস্যা হয় না।
ওভারিয়ান সিস্ট অর্থাৎ পিসিওএস-এর চিকিৎসা
যদি আপনার পিসিওএস-এর সমস্যা থাকে এবং প্রাকৃতিক উপায়ে ওভারিয়ান সিস্ট কমাতে চেষ্টা করছেন; তাহলে লেবু-আদা চা পান করা সবচেয়ে ভালো উপায়। লেবু এবং আদা উভয়েরই নিরাময় এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে, যা ওভারিয়ান সিস্ট কমাতে সহায়ক হতে পারে।
সর্দি-কাশি, ঠাণ্ডা লাগা দূর করে
লেবু-আদা চা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পাশাপাশি এটি সর্দি-কাশি, ঠাণ্ডা লাগা থেকে রক্ষা করতেও সাহায্য করে। লেবু ও আদা উভয়ই সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে খুবই কার্যকর।
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ






