যত রোগের মহৌষধ ঝিঙে
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৪:৩৫ ১৭ অক্টোবর ২০২৪
বর্তমান সময় বেশিরভাগ মানুষের জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসের অনিয়মের কারণে লিভারের বিভিন্ন রকম অসুখের কথা শোনা যাচ্ছে। এই অঙ্গটির কার্যক্ষমতা কমে গেলে পিছু নেয় বহু জটিল সমস্যা। বিশেষজ্ঞরা বলছেন, সুস্থ থাকতে চাইলে লিভারের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। সেক্ষেত্রে সবার প্রথমে বাইরের খাবার, মিষ্টি এবং মদ খাওয়া ছাড়তে হবে। তার বদলে ভরসা রাখতে পারেন বাড়ির তৈরি খাবারে। পাশাপাশি নিয়মিত খাবার তালিকায় রাখতে পারেন ঝিঙের মতো উপকারী একটি সবজি। তাতেই উপকার পাবেন হাতে নাতে।
ঝিঙের যত উপকারিতা
এই সবজিতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি৬, আয়রন ও ম্যাগনেশিয়ামের মতো একাধিক জরুরি ভিটামিন এবং খনিজ। শুধু তাই নয়, এই সবজিতে খোঁজ মেলে বহু জরুরি অ্যালকালয়েড এবং অ্যান্টিঅক্সিডেন্টের। এর পাশাপাশি নিয়মিত এই সবজি খেলে দেহে বেশ কিছুটা পরিমাণে ফাইবারও পৌঁছে যায়। যার ফলে দূরে থাকে জটিল অসুখ। তাই তো বিশেষজ্ঞরা নিয়মিত এই সবজি খেতে বলেন।
লিভারের ফিরবে হাল
এই সবজিতে উপস্থিত কিছু উপাদান লিভারে জমে থাকা টক্সিনকে শরীর থেকে বের করে দিতে সাহায্য করে। যার ফলে এই অঙ্গের কার্যকারিতা বাড়ে। পাশাপাশি এই সবজিতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্টের গুণে কমে প্রদাহ। সেই কারণে বড়সড় সমস্যা এড়িয়ে চলা যায়। তবে এখানেই শেষ নয়, এই সবজি লিভারের বাইল উৎপাদনের ক্ষমতা কিছুটা হলেও বাড়ায়। তবে শুধু লিভারের হাল ফেরানোই নয়, এছাড়াও একাধিক উপকার করে এই সবজিটি। যেমন ধরুন–
কোষ্ঠকাঠিন্য থেকে মিলবে মুক্তি
এই সমস্যায় ভুক্তভোগীদের ঝিঙে খুবই উপকারি একটি সবজি। কারণ, এই সবজিতে রয়েছে ফাইবারের ভাণ্ডার। আর এই উপাদান মলকে নরম করতে সাহায্য করে। যার জন্য সকাল সকাল পেট পরিষ্কারে একবারেই সময় লাগে না। তাই তো কনস্টিপেশন রোগীদের নিয়মিত এই সবজি খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
ডায়াবেটিসেও সেরার সেরা
সুগারের রোগীদের খুবই কার্যকরি ঝিঙা। কারণ, এই সবজির গ্লাইসেমিক ইনডেক্স অনেকটাই কম। তাই এর পদ খেলে সুগার বাড়ে না। শুধু তাই নয়, এতে উপস্থিত ফাইবার গ্লুকোজকে শরীরে ধীরে ধীরে গ্রহণে সাহায্য করে। ফলে চট করে সুগার স্পাইক হওয়ার আশঙ্কা থাকে না। তাই ডায়াবেটিস রোগীরা আজ থেকেই এই সবজিকে ডায়েটে জায়গা করে দিন।
বাড়বে ইমিউনিটি
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেই হবে। আর সেই কাজেও আপনাকে সাহায্য করতে পারে ঝিঙে। আসলে এই সবজিতে রয়েছে ভিটামিন সি, ম্যাগনেশিয়াম, রাইবোফ্ল্যাভিন, থিয়ামিন, জিঙ্ক থেকে শুরু করে একাধিক জরুরি ভিটামিন ও খনিজ। আর এ সব উপাদান ইমিউনিটি বাড়ানোর কাজে সিদ্ধহস্ত। তাই সংক্রমণ রোগের ফাঁদ এড়িয়ে সুস্থ থাকতে চাইলে নিয়মিত এই সবজি খেতে ভুলবেন না যেন!
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত






