যেভাবে ফাঙ্গাসমুক্ত রাখবেন আচার
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৪১ ৯ ডিসেম্বর ২০২০
আচার খেতে কে না ভালোবাসে। শেষপাতে আচার মুখের স্বাদ বদলে দেয়। বিশেষ করে শীতের দুপুরে রোদে বসে আচার খাওয়ার মজাই আলাদা। কিন্তু অনেক সময় চিন্তার কারণ হয়ে দাঁড়ায় বছরজুড়ে আচার ভালো রাখা যায় কী করে। শীতের সময় কোনও সমস্যা না হলেও বর্ষা আসতেই ফাঙ্গাস লেগে যায়।
সাধারণত টক জাতীয় ফলমূলে পানি বা বাতাসের উপস্থিতিতে ইস্ট কিংবা ছত্রাক জন্মায়। নষ্ট করে দেয় স্বাদ। কষ্ট করে খেটেখুটে বানানো আচার খারাপ হয়ে যায়। তবে কিছু পদ্ধতি অবলম্বন করে খুব সহজেই দীর্ঘদিন তা ফাঙ্গাসমুক্ত রাখা যাবে।
দেখে নিন কিছু টিপস -
পানি ঝরিয়ে শুকিয়ে নিন
যে ফলের আচার বানাবেন সেগুলো ধোয়ার পর ভালো করে পানি ঝরিয়ে শুকিয়ে নিতে হবে। খুব ভালো হয় যদি সূর্যের আলোয় কিছুক্ষণ রেখে দেয়া যায়।
বেশি তেল দিন
আচার ভালো রাখার জন্য বেশি তেল ব্যবহার করতে হবে। দেখতে হবে আচারের ওপরে যেন তেলের আস্তরণ থাকে। আচারে বাতাস ঢুকতে বাধা দেয় তেল। এতে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় এবং ব্যাকটেরিয়া টিকতে পারে না। তেল যদি কম থাকে তাহলে পরে গরম করে আচারে মিশিয়ে দিতে পারেন।
পর্যাপ্ত লবণ দিন
প্রিজারভেটিভ হিসেবে কাজ করে লবণ। এটি স্বাদ ও গন্ধ অটুট রাখে এবং আচার সুস্বাদু করে তোলে। সঠিক মাত্রায় লবণ না পড়লে আচারে ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারে এবং তা নষ্ট হয়েও যেতে পারে।
হলুদ মাখান
হলুদ, মেথি পাউডার এবং হিংও খুব ভালো প্রিজারভেটিভ হিসেবে কাজ করে।
সোডিয়াম বেনজোয়েট দিন
অ্যাসিড ও সোডিয়াম বেনজোয়েট দিলে আচার দীর্ঘদিন ভালো থাকে। লবণ, চিনি, ভিনিগার, মশলা দিয়ে তৈরি আচার কয়েক বছর পর্যন্ত ভালো থাকে।
কাঁচের পাত্রে রাখুন
আচার সংরক্ষণ করার জন্য সবসময় কাঁচের পাত্র ব্যবহার করা উচিত। প্লাস্টিকের জারে তা রাখলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তবে যে পাত্রে আচার রাখবেন সেটি ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে।
সূর্যের আলোয় দিন
প্রতিদিন অন্তত এক ঘণ্টা যদি আচারের বয়াম সূর্যের আলোয় রাখতে পারেন, তাহলে ফাঙ্গাস লাগার ভয় অনেকটাই কমে যায়।
ফ্রিজে সংরক্ষণ করুণ
ফ্রিজে আচার রাখলে তা দীর্ঘদিন ভালো থাকে। ঠান্ডা জায়গায় ফাঙ্গাস লাগতে পারে না। তবে অনেকেই ফ্রিজে রেখে আচার খাওয়া পছন্দ করেন না। সেক্ষেত্রে বাকি টিপসগুলো মানতে পারেন।
কাঠের খুন্তি দিয়ে রান্না
আচার বানানোর সময় স্টিলের বদলে কাঠের খুন্তি দিয়ে রান্না করুন। তাহলে তা ভালো থাকবে।
ছোট জায়গায় আচার রাখুন
খুব ভালো হয় যদি ছোট জায়গায় আলাদা আলাদা করে আচার রাখেন। প্রতিদিনের খাওয়ার জন্য একটি ছোট জায়গায় আচার রাখুন আর বাকিটা বড় জায়গায় রেখে দিন। বারবার আচারের জার না খোলাই ভালো।
আচারে কখনও হাত লাগাবেন না। যে চামচে করে তা বের করবেন, দেখে নেবেন সেটাতে যেন পানি না লেগে থাকে। ছোট ছোট এই টিপসগুলো মেনে চললে সারাবছর আচার খাওয়ার মজা নিতে পারবেন!
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- শিক্ষার্থী তুলনায় ৭৫ লাখ অতিরিক্ত বই বিতরণ
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- লিটন নাকি রিজওয়ান: ১০ হাজার রানে আগে পৌঁছাবেন কে?
- ইতিকাফে নারীরা কী করতে পারবেন, কী পারবেন না
- বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না
- ফিলিং স্টেশনে পেট্রোল-অকটেন সরবরাহ বাড়ল
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- আহত মোজতবা খামেনি কেমন আছেন?
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- কখন দাঁত ব্রাশ করবেন? সকালে না রাতে?
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- ট্রাম্প নয়, যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে ইরান: আইআরজিসি
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- ইচ্ছাশক্তি বাড়াবেন? জেনে নিন এই বৈজ্ঞানিক পদ্ধতি
- নেপালে সরকার গঠনের পথে গণঅভ্যুত্থানকারীরা
- তেলের মজুত পর্যাপ্ত, আসছে আরো দু’টি জাহাজ: জ্বালানিমন্ত্রী
- আমেরিকার সঙ্গে কোনো আপস নয়: আরাগচি
- বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’
- ৬৬ বছর বয়সে মা হচ্ছেন অভিনেত্রী
- ১ কেজি আলু বেচে মিলছে না এক কাপ চায়ের দাম!
- নেইমারের বিরুদ্ধে সাবেক রাঁধুনীর মামলা
- অভ্যাসগুলো কতটা ক্ষতিকর? বিশেষজ্ঞরা যা বলছেন
- ভারতকে রাশিয়ার তেল কেনার ‘অনুমতি’, ট্রাম্পের ওপর চটলেন কমল হাসান
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- তেল বিক্রিতে কড়াকড়ি:মোটরসাইকেলে বরাদ্দ ২ লিটার, প্রাইভেটকারে ১০
- সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- ইবি শিক্ষিকা হত্যাকাণ্ড: দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত
- শঙ্কা কাটিয়ে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- মেয়ে সানা নাকি বউ ডোনা, সৌরভের বিগ বস কে?
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ‘চিকনি চামেলির’ মতো গান গাইবেন না শ্রেয়া


