যেভাবে মুরাদের উত্থান
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:২৫ ৮ ডিসেম্বর ২০২১
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। বিকৃত, যৌন হয়রানিমূলক ও নারীবিদ্বেষী বক্তব্যের জেরে তা করতে বাধ্য হয়েছেন তিনি। পরপরই তার সম্পর্কে কৌতুহল বেড়েছে সর্ব মহলের। সেই চাহিদা নিবৃত্ত করতে তার জন্ম, পরিচয়, পড়াশোনা, রাজনীতি, সমালোচনা তুলে ধরা হলো-
১৯৭৪ সালের ১০ অক্টোবর জামালপুরের সরিষাবাড়ীর দৌলতপুর গ্রামে জন্মগ্রহণ করেন ডা. মুরাদ। তার বাবা মতিয়র রহমান তালুকদার ছিলেন বরেণ্য রাজনীতিবিদ, শিক্ষানুরাগী, প্রখ্যাত আইনজীবী ও বীর মুক্তিযোদ্ধা। জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতিও ছিলেন তিনি।
জামালপুরের কিশলয় আদর্শ বিদ্যা নিকেতনে প্রাথমিক শিক্ষাজীবন শুরু করেন ডা. মুরাদ। ১৯৯০ সালে জেলা স্কুল থেকে এসএসসি, ১৯৯২ সালে ঐতিহ্যবাহী ঢাকা নটরডেম কলেজ থেকে এইচএসসি এবং ২০০১ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এমবিবিএস পাস করেন তিনি।
এরই মধ্যে ২০০০ সালে বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখার ‘সভাপতি’ হন ডা. মুরাদ। ২০০৩ সালে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন। আর ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে জামালপুর-৪ (সরিষাবাড়ী, মেস্টা ও তিতপল্যা) আসনে সাংসদ নির্বাচিত হন তিনি।
২০১৪ সালে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের ‘কার্যকরী সদস্য’ হন ডা. মুরাদ। ২০১৭ সালে ঘাতক দালাল নির্মুল কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন তিনি।
২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে সাংসদ হন ডা. মুরাদ। ২০১৯ সালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন। এরপর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)-এর আজীবন সদস্য। এছাড়া সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে নিয়মিত টেলিভিশনে টকশো, সেমিনার ও সিম্পোজিয়াম করেন।
ব্যক্তিগত জীবনে ডা. মুরাদ এক মেয়ে ও ছেলের বাবা। তার স্ত্রী জাহানারা এহসানও পেশায় চিকিৎসক। তবে মূলত একের পর এক বিতর্কিত ও বেসামাল মন্তব্য করে আলোচনায় আসেন তিনি। যার খেসারত গুণতে হচ্ছে মন্ত্রিত্ব হারিয়ে।
ডি/
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- রোনালদো-রিভালদোর রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে-দেম্বেলে
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
- চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ
- ভারী বর্ষণ ও পাহাড়ধসে ৪ জেলায় ৩০ জনের মৃত্যু
- মেঘালয়-আসাম থেকে নামছে ঢল, সিলেটে বন্যার শঙ্কা
- স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্র নীতিমালায় বড় পরিবর্তন
- ২৫৬ ঘণ্টায় ১৩১ কারিগর বানিয়েছেন আমিরের বিয়ের আংটি
- মেসি কে, সেটা সবাই জানে: ইয়ামাল
- প্রধানমন্ত্রী তারেক রহমান আমার বন্ধু না: মীর শাহে আলম
- বিশ্বকাপে প্রিয় দল হারলে নিজেকে সামলাবেন যেভাবে
- ফের মিশর মাতাবেন শাকিরা
- মিশরের গোল বাতিল ও ভিএআর বিতর্কে যে যা বলছেন
- ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হচ্ছেন আসাদ
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত ৮ শিশু, জীবিত উদ্ধার ১৩
- নতুন গাড়ি ও ভবন নির্মাণে নিষেধাজ্ঞা
- ভারী বৃষ্টিতে বাড়বে নদ-নদীর পানি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে: প্রবাসীকল্যাণমন্ত্রী
- লেবু-পানির যেসব উপকারিতা জানলে অবাক হবেন?
- মুক্তির আগেই আইনি জটিলতায় ‘কুইন টু’
- ফ্যাটি লিভারের সমস্যা কমাতে যেভাবে খাবেন আদা
- অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন
- গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ, ৭ জনের মৃত্যুদণ্ড
- কেয়া পায়েলের রহস্যময় প্রশ্ন নিয়ে আলোচনা তুঙ্গে
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- মেঘালয়-আসাম থেকে নামছে ঢল, সিলেটে বন্যার শঙ্কা
- ৬ বিশ্বকাপ খেলেও ট্রফি ছোঁয়া হলো না রোনালদোর
- লেবু-পানির যেসব উপকারিতা জানলে অবাক হবেন?
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
- মুক্তির আগেই আইনি জটিলতায় ‘কুইন টু’
- ফের মিশর মাতাবেন শাকিরা
- ২৫৬ ঘণ্টায় ১৩১ কারিগর বানিয়েছেন আমিরের বিয়ের আংটি
- প্রধানমন্ত্রী তারেককে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজ সালমানের
- ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হচ্ছেন আসাদ
- মিশরের গোল বাতিল ও ভিএআর বিতর্কে যে যা বলছেন
- মেসি কে, সেটা সবাই জানে: ইয়ামাল
- রাজপাল যাদবের ৩ মাস জেল



