যেসব খাবারে কম ক্যালরি আছে
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৫৮ ৮ আগস্ট ২০২১
খাচ্ছি, কিন্তু শরীরে তেমন ক্যালরি যোগ হচ্ছে না। অদ্ভুত ব্যাপারই বটে। গ্রহণকৃত খাদ্যের ক্যালরি কাজে লাগানো বা খরচ করার মাধ্যমে দেহের ভারসাম্য রক্ষা হয়। প্রতিটি খাবারে যেমন আছে নির্দিষ্ট পরিমাণ ক্যালরি, প্রতিটি কাজেও তেমনি ব্যয় হয় নির্দিষ্ট পরিমাণ ক্যালরি। উন্নত বিশ্বের মতো আমাদের দেশেও প্রকট হচ্ছে স্থূলতা সমস্যা।
দেখা দিচ্ছে উচ্চ রক্তচাপ, হৃদ্রোগ, ডায়াবেটিসের মতো সব প্রাণঘাতী রোগ ঘরে ঘরে। পর্যাপ্ত ব্যায়াম, স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস ও জীবনযাপনের সঙ্গে খাদ্যগ্রহণের ক্ষেত্রে ক্যালরির হিসাব কষা এখন সময়ের দাবি। তবে চটজলদি চরমপন্থী কোনো ডায়েট চার্টের খপ্পরে না পড়ে সুষম খাদ্যের সমন্বয়ে দৈনন্দিন খাদ্যতালিকা তৈরি করা উচিত।
লেটুস
ওজন কমাতে যাঁরা ডায়েট করছেন, তাঁদের প্রিয় বন্ধু হতে পারে লেটুসপাতা। এক কাপ কুচি করা লেটুসে জাতভেদে মাত্র ৫-১০ ক্যালরি শক্তি থাকে। তাই সেদ্ধ বা গ্রিল করা মুরগির মাংস বা মাছের সঙ্গে লেবুর রস আর চিলি ফ্লেক্স দেওয়া এক বাটি লেটুসপ্রধান সালাদ ক্যালরির বোঝা বাড়াবে না। আমাদের দেশে এখন বহুল প্রচলিত পাতা লেটুসের পাশাপাশি বাঁধাকপি আকারের আইসবার্গ লেটুস আর চাইনিজ বাঁধাকপির মতো দেখতে রোমেইন লেটুসও পাওয়া যায়।
পাতাজাতীয় সবজি
লেটুস ছাড়াও কিন্তু অন্যান্য পাতাজাতীয় সবজি দিয়ে চমৎকার সালাদ হয়। আমাদের এখানে সহজলভ্য কাঁচা কচি পালং পাতার কুচি কাপপ্রতি মাত্র ৭ ক্যালরি যোগ করে শরীরে। এ ছাড়া সরিষাশাক, লাউপাতা, থানকুনি পাতা কুচির এক কাপে আছে প্রায় ১০ ক্যালরি, এক কাপ ধনেপাতার কুচিতে আছে ৫ ক্যালরি। তবে খেয়াল করতে হবে, এই পাতাগুলোর ক্যালরির হিসাব এখানে কাঁচা অবস্থায় দেওয়া আছে, সেদ্ধ নয়।
শসা
কেউ ডায়েট করছে শুনলেই চোখে ভাসে এক বাটি শসার ছবি। খোসাসহ এক কাপ টুকরো করা শসায় আছে ১৬ ক্যালরি। তবে লবণ না ছিটিয়ে শসায় লেবুর রস বা অল্প সিরকা দিয়ে খাওয়া ভালো।
মুলা
কাঁচা খাওয়া যায় এমন সবজির মধ্যে মুলা অন্যতম। এক কাপ কুচিয়ে বা কুরিয়ে নেওয়া মুলায় আছে মাত্র ১৮ ক্যালরি।
চা-কফি
চা বা কফিতে সে অর্থে কোনো ক্যালরি নেই। চিনি ছাড়া গ্রিন টি পান করলে শরীরে কোনোই ক্যালরি যোগ হয় না। লাল চা বা কালো কফিতেও বলার মতো ক্যালরি নেই। এই পানীয়গুলোর উপকার পেতে দুধ-চিনি ছাড়া পান করুন। চা-কফি ছাড়া, ওপরের খাবারগুলো সবই কাঁচা অবস্থায় খাওয়ার ক্ষেত্রে ক্যালরি হিসাব করা হয়েছে। কাঁচা অবস্থায় খেলে এই খাবারগুলো হজম করতে আমাদের দেহের শক্তি খরচ হয়।
অনেক সময় একটি খাবার হজমে যে পরিমাণ শক্তি কাজে লাগে, সে পরিমাণ ক্যালরি সে বিশেষ খাবারে থাকে না। তখন সেই খাবার হজম করতে দেহ থেকে বা অন্য খাবার থেকে ক্যালরি খরচ করতে হয়।
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- The Epic Voyage That Started the World Cup
- Unforgettable Oddities from FIFA World Cup History
- Trionda: A Football That Brings Three Countries Together
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- Trionda: A Football That Brings Three Countries Together
- FIFA World Cup Glory: A Century of Champions
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- The Epic Voyage That Started the World Cup
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- Unforgettable Oddities from FIFA World Cup History
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- ডিম টাটকা না পুরোনো, কেনার সময় বুঝবেন কীভাবে?
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর


