রমজানে কী কী খেলে সুস্থ থাকবেন?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:১৭ ১২ এপ্রিল ২০২১
রমজান হলো ইসলামিক ক্যালেন্ডারে সংযম ও আত্ম-পরিশোধনের পবিত্রতম মাস। বিশ্বজুড়ে ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা এই মাসে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন। দিনের প্রথম খাবার সূর্যোদয়ের আগে খাওয়া হয় এবং দিনের দ্বিতীয় খাবার সূর্যাস্তের পরে খাওয়া হয়।
ফলে এই সময়ে শরীরের বিশেষ ভাবে যত্ন নেওয়া প্রয়োজন। খাওয়া-দাওয়ার অভ্যাসেও কিছু পরিবর্তন আনা জরুরি। কারণ সুস্থ না থাকলে সঠিকভাবে রোজা রাখা যায় না। তাই প্রয়োজন স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস। অতিরিক্ত কম খাওয়াও যেমন এই সময়ে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, তেমনই আবার বেশি খাওয়া-দাওয়াও ক্ষতিকর।
এমন খাবার খেতে হবে যা শরীরে শক্তি জোগায় এবং সারাদিন পানি ছাড়া থাকার জন্য প্রস্তুত করে। রোজার সময়ে সুস্থ থাকার জন্য খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন এমন কয়েকটি খাবার এখানে দেওয়া হলো-
সেহেরি
১. সেহেরি যেহেতু দিন শুরু করার প্রথম খাবার, তাই এতে প্রচুর পরিমাণে শস্যজাতীয় খাবার খেতে হবে এবং সহজপাচ্য ও স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে। এছাড়া অতিরিক্ত তেল, ঝাল, চর্বিজাতীয় খাবার ত্যাগ করতে হবে। অনেকে ভাবেন, যেহেতু সারাদিন না খেয়ে থাকতে হবে, তাই সেহেরির সময়ে প্রচুর খেতে হবে। কিন্তু এই ধারণা একদম স্বাস্থ্যসম্মত নয়।
সেহেরিতে ভাতের সঙ্গে মিশ্র সবজি, মাছ অথবা মাংস খেতে পারেন। হালকা চিঁড়ের সঙ্গে দইও খুবই উপকারী। এটি স্বাস্থ্যসম্মত খাবার। এতে পানির তৃষ্ণা মেটে সহজেই। এছাড়া দুধে ভেজানো প্রোটিনসমৃদ্ধ এক বাটি ওটমিল শরীরের জন্য প্রচুর উপকারী। স্বাদ বাড়াতে এতে পছন্দসই বাদাম বা ফলের টুকরো যুক্ত করতে পারেন। এক বাটি দই ক্যালসিয়াম, আয়োডিন এবং ভিটামিনের মতো পুষ্টিগুণে সমৃদ্ধ। এটি আপনাকে সারা দিন না খেয়ে চলতে সাহায্য করবে।
২. সারাদিন হাইড্রেটেড থাকার জন্য তরমুজ, স্ট্রবেরি, পীচ, কমলা, টমেটো, শসা, লেটুস, পালংশাক এবং অন্যান্য তাজা ফল,শাকসবজি খাবারের তালিকায় রাখতে হবে।
৩. এক গ্লাস দুধের সঙ্গে বাদাম, আখরোট, চিনাবাদাম খেতে পারেন। এতে শরীরে প্রচুর শক্তি সঞ্চয় হবে।
ইফতার
ইফতার হলো দিনের দ্বিতীয় খাবার। এটি হারিয়ে যাওয়া শক্তি পুনরায় পূরণ করার জন্য সারাদিন না খেয়ে থাকার পরে খাওয়া হয়। চিরাচরিতভাবে এতে মানুষ খেজুর ফলের সঙ্গে রোজা ভঙ্গ করেন। এর পরে স্যুপ, বিরিয়ানি, হালিম, কাবাব এবং আরও অনেক কিছু খাবার গ্রহণ করেন।
ইফতারে রুটি, ব্রাউন রাইস, মাংস, মাছ, ডিম, ফলমূল এবং কম ফ্যাটযুক্ত দুগ্ধজাত খাবার খেতে হবে। তবে বেশি পরিমাণে নোনতা, মশলাদার বা তেলে ভাজা খাবার খাওয়া থেকে দূরে থাকাই শরীরের জন্য শ্রেয়। এছাড়া তরল-জাতীয় খাবার অবশ্যই খেতে হবে।
- যেসব কারণে হঠাৎ ওজন বেড়ে যায়
- ভুট্টার পুষ্টিগুণ জানলে অবাক হবেন
- ১৭০০ ফুট উচ্চতায় সাজেক ভ্যালির মসজিদে মুগ্ধ পর্যটক
- সালমান শাহ হত্যা: খলনায়ক ডনের জামিন নাকচ
- ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী
- চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
- যেসব কারণে ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল
- যেসব উপায়ে ৩০ সেকেন্ডেই দূর হবে দুশ্চিন্তা
- আমুসহ শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে দ্রুতই অভিযোগপত্র
- এলপিজির দামে বড় লাফ
- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- শায়েস্তা খানের আমলে সত্যিই কি টাকায় ৮ মণ চাল পাওয়া যেত?
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- দৈনিক একটি কলা
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি



