লাল আটার এত গুণ?
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:৫৬ ১৯ মে ২০২২
আটা বিভিন্ন খনিজ উপাদানে ভরপুর একটি খাদ্য উপাদান। ডায়াবেটিক রোগীদের জন্য আটার তৈরি খাবার খুবই উপকারী। লাল আটা, সাদা আটা যেটাই বলি না কেন এর সবই আসে গম থেকে।
গম পরিশোধন করে খোসা ফেলে দিয়ে ভাঙানো হলে সাদা আটা পাওয়া যায়। আর পরিশোধন না করে খোসাসমেত গম ভাঙালে পাওয়া যায় লাল আটা। মূলত গমের উপরিভাগের আবরণের কারণেই আটা দেখতে লালচে হয়।
এই লালচে আবরণই মূলত উপকারি। এতে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান আমাদের দেহের ৩০০ রকমের এনজাইমের কাজ করে। গমের লাল আবরণে প্রচুর পরিমাণ ম্যাগনেসিয়াম থাকে। লাল আটায় প্রোটিন, কার্বোহাইড্রেড ও আঁশ বেশি থাকে। উল্টো দিকে আবার ক্ষতিকর ফ্যাট ও ক্যালরি কম। লাল আটায় থাকা উল্লেখযোগ্য উপাদানগুলোর মধ্যে রয়েছে ফসফরাস, ফলিক এসিড, জিংক, কপার, ভিটামিন বি১, বি২ ও বি৩।
সাধারণত পুষ্টিকর খাবারে পাঁচ ধরনের উপাদান থাকে—শর্করা, প্রোটিন, ফ্যাট, ভিটামিন এবং মিনারেল। যেকোনো ধরনের শস্যদানায় এই উপাদানগুলো থাকে, যেগুলো আমাদের দেহে জ্বালানি হিসেবে কাজ করে অর্থাত্ শক্তি জুগিয়ে থাকে এবং কাজ করার ক্ষমতা বাড়িয়ে দেয়।
ডায়াবেটিস প্রতিরোধে
ডাক্তাররা ডায়াবেটিক রোগীদের লাল আটার রুটি খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকেন। কারণ লাল আটা দিয়ে তৈরি রুটিতে শর্করা বাড়ানোর গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকে। যার ফলে লাল আটা খুব অল্প পরিমাণে রক্তে শর্করার মাত্রা বাড়ায়। ফলে আটায় তৈরি রুটি পরিমাণমতো খাওয়া যায়। বেশি খাওয়ারও আলাদা ঝুঁকি কম।
ওজন কমাতে
ওজন কমানোর জন্য খাদ্য তালিকা করলে অবশ্যই প্রথম সারিতে থাকবে লাল আটার রুটি। কারণ এটা আমাদের ক্ষুধা প্রশমিত করে এবং ওজন কমাতে সাহায্য করে।
রোগ প্রতিরোধে
রোগ প্রতিরোধে আমাদের অনেক খাবার ভালো ভূমিকা পালন করে। তার মধ্যে অন্যতম একটি হলো লাল আটা। এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইটোনিউট্রিয়েন্ট। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ফাইটোনিউট্রিয়েন্ট দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
কোষ্ঠকাঠিন্য দূর করতে
লাল আটায় খাদ্য আঁশ রয়েছে যা আমাদের শরীরের হজম শক্তি বাড়াতে সাহায্য করে। ফলে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যায়।
ত্বকের সুস্থতায়
লাল আটা ত্বকের সুস্থতায় ভালো কাজ করে। লাল আটায় থাকা খাদ্য আঁঁশ শরীর থেকে টনিক জাতীয় উপাদান বের করে দিয়ে ত্বক পরিষ্কার করতে সাহায্য করে। যার ফলে ত্বক সুস্থ এবং সুন্দর থাকে।
কর্মক্ষম রাখতে
লাল আটায় প্রচুর শর্করা জাতীয় খাদ্য উপাদান রয়েছে, যা মানব শরীরকে কর্মক্ষম রাখতে সাহায্য করে।
রক্তচাপ নিয়ন্ত্রণ
লাল আটায় খাদ্য আঁশ রয়েছে, যা রক্তের কোলেস্টেরল কমাতে সাহায্য করে। ফলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মাংসপেশি গঠনে
লাল আটায় ভিটামিন ‘ই’ রয়েছে, যা শরীরের মাংসপেশি গঠনে ভূমিকা রাখে। ফলে লাল আটার খাবার খেলে সুঠাম দেহের অধিকারী হওয়া যায়।
অ্যান্টিবডি তৈরিতে
লাল আটায় প্রোটিন রয়েছে, যা দেহের রোগ সৃষ্টিকারী জীবাণুকে প্রতিরোধ করে অ্যান্টিবডি হিসেবে কাজ করে।
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত






