শালগমের এত গুণ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:১৮ ১৪ নভেম্বর ২০২২
শীতের সব ধরনের সবজিরই আছে অনেক রকম উপকারিতা। এই সময়ের সবজির মধ্যে শালগম অন্যতম। এটি খেতে বেশ সুস্বাদু। শুধু স্বাদেই ভালো নয়, এটি অনেক পুষ্টিকরও। শীতের মৌসুমে শালগমের তরকারি রান্না হয় প্রায় সব বাঙালি বাড়িতেই। কখনো চিংড়ির সঙ্গে ঝোল, কখনো মাছের সঙ্গে মাখা মাখা করে রান্না হয় সুস্বাদু এই সবজি।
এই সময়ের শিশু কিংবা তরুণদের বেশিরভাগই হলো সবজি-বিমুখ। তারা সবজি খেতে পছন্দ করে না। কিন্তু দিনের পর দিন সবজি না খেয়ে শরীরের যে বারোটা বাজানো হচ্ছে, তা তারা টের পায় আরও পড়ে গিয়ে। একটা সময় মুখ থুবড়ে পড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা। তখন অসুখে ভুগে ভুগে হতাশা বাড়ানো ছাড়া আর কিছুই করার থাকে না।
পুষ্টিবিদ এবং বিশেষজ্ঞদের মতে, যে মৌসুমে যেসব সবজি ও ফল পাওয়া যায়, তা বেশি করে খেতে হবে। কারণ মৌসুমী খাবারের মধ্যেই থাকে অসুখ-বিসুখ তাড়ানোর জাদু। শীত যেহেতু সবজির ঋতু হিসেবে পরিচিত, তাই এসময়ে সবজি খেতে হবে বেশি করে। শালগমও রাখতে হবে সেই তালিকায়। ভাত কিংবা রুটির সঙ্গে পর্যাপ্ত শালগম খেলে তা আপনাকে আরও বেশি সুস্থ থাকতে সাহায্য করবে। চলুন জেনে নেওয়া যাক শালগম খাওয়ার উপকারিতা-
ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে
এতে থাকে পর্যাপ্ত গ্লুকোসিনোলেটস। এটি হলো এক ধরনের প্রাকৃতিক কেমিক্যাল, যেটি সব রকমের ক্যান্সার রোধ করতে কাজ করে থাকে। তাই ক্যান্সার থেকে দূরে থাকতে চাইলে শীতের এই সবজি খাওয়ার অভ্যাস করুন।
উচ্চ রক্তচাপ কমায়
উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে শালগম। যাদের এ ধরনের সমস্যা আছে তারা খাবারের তালিকায় শালগম রাখবেন। এতে থাকে ডায়েটারি নাইট্রেট, যা রক্ত কোষগুলোকে ভালো পরিমাণে সবকিছুই সরবরাহ করতে পারে। আর এ কারণেই দূরে থাকে উচ্চ রক্তচাপের মতো সমস্যা।
দৃষ্টিশক্তি বাড়ায়
চোখের সমস্যা এখন ঘরে ঘরে। ছোট ছোট ছেলেমেয়ের চোখেও দেখবেন ভারী পাওয়ারের চশমা। সবজিসহ পুষ্টিকর খাবার না খাওয়ার ফল এটি। তাই নিয়মিত সবজি খেতে হবে। দৃষ্টিশক্তি ভালো রাখতে কাজ করবে শালগম। এতে অ্যান্টিঅক্সিডেন্ট লুটেইন থাকে প্রচুর। যে কারণে শালগম খেলে ছানি পড়া, ম্যাকুলার ডিজেনারেশন এইসব চোখের সমস্যা থেকে মুক্তি মিলবে।
পেটের সমস্যা দূর করে
শালগম খেলে তা পাচনতন্ত্রের নানান সমস্যা দূর করতে সাহায্য করে। এতে থাকে পর্যাপ্ত ফাইবার যা হজম ভালো রাখতে কাজ করে। এটি কোলন পরিষ্কার করে ও শরীরে জলর মাত্রা ঠিক রাখতে কাজ করে। ফলে পেটের সমস্যা দূর হয়।
ওজন ঠিক রাখে
যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাদের জন্য কার্যকরী একটি উপায় হলো শালগম খাওয়া। কারণ এতে থাকে পর্যাপ্ত লিপিড, যা মেটাবোলিজম ঘাটতি দূর করে। এর ফলে শরীরে ফ্যাটের মাত্রা কমে, নিয়ন্ত্রণে থাকে ব্লাড সুগার। তাই খেতে পছন্দ করুন আর না করুন, পাতে শালগম রাখা কিন্তু জরুরি!
- ভোটে হেরে বাড়ি বাড়ি ঘুরে টাকা ফেরত চাইছেন প্রার্থীর লোকেরা
- আমিশার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি
- মন্ত্রিপরিষদ সচিব হলেন নাসিমুল গনি
- চাঁপাইনবাবগঞ্জে ৪১ বছর পর জামায়াতের প্রত্যাবর্তন
- প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ সেনাপ্রধানের
- মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাসা, ঠিক হয়নি প্রধানমন্ত্রীর
- পাকিস্তান জিততে নয়, অংশ নিতে এসেছে: খোঁচা হরভজনের
- ৬ মিনিটে ৬ কোটি টাকা তামান্না ভাটিয়ার
- আত্মসম্মান গড়ে তুলুন ৫ সহজ অভ্যাসে
- মন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন তামিম
- শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী
- বহুল আলোচিত ‘নোট অব ডিসেন্ট’ আসলে কী?
- তারেকের শপথে আসছেন ভারতের স্পিকার-পররাষ্ট্র সচিব
- ফের ভোট গুনতে নাসীরুদ্দীন পাটওয়ারীর আবেদন
- আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত: ইসি আনোয়ারুল
- ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের দায় ইসিকেই নিতে হবে: জামায়াত
- বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী: ইসি সচিব
- ভোটের সেই অমোচনীয় কালির রহস্য
- ‘জাতীয় পার্টির দূর্গ’ দখলে নিল জামায়াত জোট
- ভোটে জয়ী হয়ে সংসদের পথে সাত নারী
- প্রতিটি কেন্দ্রে জয়ের রেকর্ড গড়লেন বাবর ও হাসনাত
- নির্বাচনে আলোচিত যারা জিতলেন, যারা হারলেন
- কাঁটায় ভরা পথ মাড়িয়ে ক্ষমতার মসনদে বসছেন তারেক রহমান?
- গণভোটে বিশাল ব্যবধানে জিতেছে ‘হ্যাঁ’
- সিল মারা ও কেন্দ্র দখলের অভিযোগ রুমিন ফারহানার
- গণতন্ত্রের ট্রেন ইনশাআল্লাহ স্টেশনে পৌঁছাবে: সিইসি
- খুলনায় ভোটকেন্দ্রে উত্তেজনা, বিএনপি নেতার মৃত্যু
- কখন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়?
- জীবনের প্রথম ভোট দিয়ে তামিমের উচ্ছ্বাস
- ভোটের আনন্দে রাতে ঘুমাননি প্রভা
- ভোট ও রাজনীতি নিয়ে বিখ্যাতদের মজার কিছু উক্তি
- সিল মারা ও কেন্দ্র দখলের অভিযোগ রুমিন ফারহানার
- কখন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়?
- নির্বাচনি প্রতীক যেভাবে রাজনৈতিক পরিচয় হলো
- কবিতার খাতা ছেড়ে ভোটের লড়াইয়ে নেমেছিলেন বিদ্রোহী কবি
- বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী: ইসি সচিব
- কাঁটায় ভরা পথ মাড়িয়ে ক্ষমতার মসনদে বসছেন তারেক রহমান?
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- নির্বাচনে প্রতীকের ব্যবহার কীভাবে এলো?
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- প্রধান উপদেষ্টাসহ ২৭ জনের সম্পদের বিবরণী প্রকাশ
- মন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন তামিম
- ‘এটা পাকিস্তানের নাটক ছিল’
- নির্বাচনে আলোচিত যারা জিতলেন, যারা হারলেন
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
- ফের ভোট গুনতে নাসীরুদ্দীন পাটওয়ারীর আবেদন
- নাটোরে ছেলের কোলে চড়ে ভোট দিতে এলেন ৭০ বছরের বৃদ্ধ
- বহুল আলোচিত ‘নোট অব ডিসেন্ট’ আসলে কী?
- অসুস্থ পরীমণি, ফের পেছাল জেরা
- গণভোটের সহজপাঠ





