শীতে রোজ খান আমলকী, রয়েছে অবাক করা উপকারিতা
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:৪৬ ২৬ নভেম্বর ২০২৪
দরজায় কড়া নাড়তে নাড়তে চলেও এসেছে শীত। সন্ধ্যার ঝিরঝিরে বাতাস সেই বার্তা ইতোমধ্যে দিতে শুরু করেছে। প্রস্তুতি নিয়েছেন তো? খুশখুশে কাশি, সুড়সুড়ে নাক কিংবা ভোরের দিকে গলাব্যথা ইতোমধ্যে শুরু হয়েছে অনেকের। ঋতু পরিবর্তনের সময় এমন হবেই। তার ওপর শীত পড়লেই ত্বকের শুষ্কতা, মাথায় খুশকি, চুলপড়ার সমস্যা শুরু হয়ে যাবে। শীতের সময় অনেকেই আবার মানসিক অবসাদে ভোগেন। জ্বর, সর্দি, শরীর ব্যথা আর বমিভাব তো লেগেই থাকে।
আর রোগ মানেই কাঁড়ি কাঁড়ি ওষুধ। তারচেয়ে শীতের শুরুতে একটু সাবধানতা অবলম্বন করি। প্রতিদিন খাদ্য তালিকায় রাখি আমলকী। আয়ুর্বেদ শাস্ত্রে আমলকীকে বলা হয় মহৌষধ। কাঁচা আমলকীর টুকরো, রস ও রোদে শুকানো আমলকী কিংবা আচার যদি প্রতিদিনের খাদ্যতালিকায় থাকে, তাহলে শীতকালীন রোগবালাই থেকে আপনার মুক্তি মিলবে।
আমলকী কিংবা আচার যদি প্রতিদিনের খাদ্যতালিকায় থাকে, তাহলে শীতকালীন নানা রোগবালাই থেকে মুক্তি মিলবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। আমলকীতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। ১০০ গ্রাম আমলকীতে ৬০০ মিলিগ্রাম ভিটামিন সি থাকে, যা কিনা আপেল, পেয়ারা, কমলা কিংবা আমের চেয়ে অনেক গুণ বেশি। এ ছাড়া আমলকীর রসে রয়েছে আয়রন, ক্যালসিয়াম ও ফসফরাস।
আমলকীতে উপস্থিত ভিটামিন সি রোগ সংক্রমণের ঝুঁকি কমায়। কফ, বমি, অনিদ্রা, ব্যথা-বেদনা, ব্রঙ্কাইটিস ও অ্যাজমা ইত্যাদি অসুখ আমলকী সেবনে ভালো হয়। আমলকী শরীর ঠান্ডা রাখে, শরীরের কার্যক্ষমতা বাড়ায় এবং পেশি মজবুত করে।
এ ছাড়া মানসিক অবসাদ দূর করে আমলকী। শরীরের পাশাপাশি আমলকী মনেরও যত্ন নেয়। এর পলিফেনলস ও ফ্ল্যাভোনয়েড উপাদান মানসিক চাপ কমায়। বিশেষজ্ঞদের দাবি— যে অক্সিডেটিভ হরমোনের অত্যধিক ক্ষরণের জন্য মানসিক অবসাদ দেখা দেয়, আমলকী সেই হরমোন ক্ষরণে রাশ টানে।
আর ত্বক ও চুলের সমস্যার সমাধান আমলকী। শীতে ত্বক ও চুল উভয়েই শুষ্ক হয়ে যায়। দৈনিক আমলকী সেবনে ওই শুষ্কতা নিয়ন্ত্রিত হতে পারে। আমলকী খেলে চুলের গোড়া মজবুত হয়, খুশকি দূর হয়, চুল পড়া কমে এবং ত্বক উজ্জ্বল হয়।
এদিকে আমলকী পেটের যত্ন নেয়। আমলকীর রস কোষ্ঠকাঠিন্য ও পাইলসের সমস্যা দূর করতে পারে। এ ছাড়া এটি পেটের গোলযোগ ও বদহজম রুখতে সাহায্য করে। দূর করে গ্যাস, অ্যাসিডিটির সমস্যাও।
এ ছাড়া চোখ ভালো রাখতে এবং দৃষ্টিশক্তি বাড়াতে আমলকীর রস সাহায্য করে। এতে রয়েছে ফাইটো-কেমিক্যাল যা চোখের যত্ন নেয়। ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিস প্রতিরোধ করতে সাহায্য করে। পাশাপাশি কোলেস্টেরল লেভেল কমায়। প্রতিদিন আমলকীর রস খেলে নিঃশ্বাসের দুর্গন্ধ দূর হয় এবং দাঁত শক্ত থাকে। আমলকীর স্বাদ মুখের রুচি ও স্বাদ বাড়ায়।
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত






