শেষ ইচ্ছা পূরণ হলো না মতিয়া চৌধুরীর
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৪:২৪ ১৭ অক্টোবর ২০২৪
শেরপুর-২ (নালিতাবাড়ী-নকলা) আসনের ছয়বারের সংসদ সদস্য ছিলেন মতিয়া চৌধুরী। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, মন্ত্রী ও দ্বাদশ জাতীয় সংসদের সংসদ উপনেতা ছিলেন। বুধবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছলে নালিতাবাড়ী ও নকলার সাধারণ মানুষ অপেক্ষায় ছিলেন মতিয়া চৌধুরীর শেষ ইচ্ছা পূরণের জন্য। কারণ মতিয়া চৌধুরী সাধারণ মানুষের ভালোবাসার ঋণ পরিশোধ করতে প্রকাশ্যে জনসভায় বারবার ঘোষণা দিয়েছেন, মৃত্যুর পর যদি তার লাশ পাওয়া যায়, সে লাশ যেন তার নির্বাচনী এলাকা নালিতাবাড়ীর শাহী মসজিদ গোরস্থানে সাধারণ মানুষের সঙ্গে দাফন করা হয় এবং কবরটা যেন পাকা না করা হয়।
কিন্তু তার পারিবারিক সিদ্ধান্তে বৃহস্পতিবার দুপুর ১২টায় গুলশান আজাদ মসজিদ মাঠে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী গোরস্থানে দাফন করা হবে। এ ঘোষণায় এলাকাবাসী মানসিক কষ্ট পেয়েছেন। স্থানীয় আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ বকুল বলেন, মতিয়া আপার মৃত্যুর খবর পেয়েই ঢাকায় যাই। সাধারণ মানুষের কাছে দেওয়া মতিয়া আপার অসিয়ত রক্ষা করার জন্য; কিন্তু তার পরিবারের সদস্যরা তা কর্ণপাত করেননি।
সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী মোশারফ হোসেন জানান, তাকে শেষ শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের পক্ষে তার মরদেহ নালিতাবাড়ী-নকলায় এনে জানাজা শেষে বুদ্ধিজীবী কবর স্থানে দাফন করার অনুমতি চেয়েছিলাম। তাতেও তার পরিবার রাজি হননি।
মতিয়া চৌধুরীর ভাই মাসুদুল ইসলাম চৌধুরী জানান, এলাকার মানুষের দাবি থাকলেও দেশের বর্তমান পরিবেশ পরিস্থিতি বিবেচনায় মতিয়া চৌধুরীকে নিজের নির্বাচনি এলাকায় নেওয়া হচ্ছে না। বুদ্ধিজীবী কবরস্থানে সিটি করপোরেশনের কাছে দাফনের জন্য জায়গা চাওয়া হয়েছে। পেলে সেখানে, না পেলে একই গোরস্থানে তার স্বামী বজলুর রহমানের কবরেই তাকে দাফন করা হবে।
মতিয়া চৌধুরী শেরপুর-২ আসনে প্রথম সংসদ সদস্য হন ১৯৯১ সালে। এরপর ২০০১ সাল ছাড়া প্রতিটি সংসদ নির্বাচনেই নির্বাচিত হন। দীর্ঘ তেত্রিশ বছর সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য স্থলবন্দর, রাবার বাঁধ, ইকোপার্ক, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা উন্নয়ন করেছেন। সরকারিভাবে সাধারণ মানুষের জন্য বরাদ্দ নিজ হাতে পৌঁছে দিতেন। মতিয়া চৌধুরী নেই, কিন্তু তার প্রতি সাধারণ মানুষের ভালোবাসা থাকবে সব সময়।
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- এবারের ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না, বাঁধন ইস্যুতে পরীমনি
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- কাঁচকলার কত গুণ?
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- ফিক্সিংয়ের শঙ্কা: পাকিস্তান ক্রিকেটারদের ফোন জব্দ
- রাজস্ব হারাচ্ছে সোনামসজিদ, ব্যবসায়ীরা ঝুঁকছে অন্য বন্দরে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- সকালের খাবার কোন সময়ে খাওয়া ভালো
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল





