সবার চোখ নারায়ণগঞ্জে, কে হচ্ছেন নগরপিতা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৩৪ ১৫ জানুয়ারি ২০২২
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এই নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন বিএনপির বিভিন্ন পদ থেকে অব্যাহতি পাওয়া স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।
একটানা ১৭ দিন প্রচার-প্রচারণা শেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সেলিনা হায়াৎ আইভী নাকি তৈমূর আলম খন্দকার—আগামী পাঁচ বছরের জন্য কে বন্দরনগরীর মেয়র হবেন, তা নির্ধারণ হবে আজ।
নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম জানিয়েছেন, নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতোমধ্যে বহিরাগতদের নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্তসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।
এদিকে, ভোটের দিন নারায়ণগঞ্জের আবহাওয়া ভালোই থাকবে বলে জানা গেছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রোববার থেকে ঝলমলে আকাশের দেখা মিলবে সারাদেশে। তাই উল্লেখযোগ্য সংখ্যক ভোটার উপস্থিতি ঘটবে বলে সবাই আশা করছেন।
তবে অনেকের মধ্যেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার নিয়ে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। কেউ কেউ বলছেন, ইভিএমের কারণে ভোটার উপস্থিতি কিছুটা কম হতে পারে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে এবারই প্রথম ১৯২টি কেন্দ্রের সবক'টিতে ইভিএম ব্যবহার করা হচ্ছে। এর আগে ২০১১ সালে এই সিটির ভোটে আংশিক ইভিএম ব্যবহার করা হয়েছিল। ইতোমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে মক ভোটিং শুরু হয়েছে।
মেয়র পদে দলীয় প্রতীকে ভোট হলেও আওয়ামী লীগ ছাড়া অন্য বড় দলের সরাসরি কোনো প্রার্থী নেই। অন্যতম রাজনৈতিক দল বিএনপির ধানের শীষ ও সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক এই ভোটে অনুপস্থিত। কিন্তু বিএনপির দলীয় পদ থেকে সদ্য অব্যাহতি পাওয়া তৈমূর আলম খন্দকার স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত সেলিনা হায়াৎ আইভীর নৌকা ও তৈমূর আলমের হাতি প্রতীক নিয়ে মূল আলোচনা চলছে।
নির্বাচন নিয়ে নানা উত্তেজনা ও টানাপোড়েন থাকলেও এ পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনার খবর মেলেনি। নির্বাচন বিশ্নেষকরাও মনে করছেন, আগের দুইবারের মতো এবারের সিটি ভোটও শান্তিপূর্ণ হবে।
সাবেক নির্বাচন কমিশনার ড. এম সাখাওয়াত হোসেন এবং সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদারও বলেছেন, অতীত অভিজ্ঞতা এবং এই কয়েকদিনে প্রার্থীদের প্রচারের পরিবেশ পর্যবেক্ষণ করে ধারণা করা যাচ্ছে, নির্বাচনের দিন পরিস্থিতি শান্তিপূর্ণ থাকতে পারে। সাখাওয়াত হোসেন অবশ্য মনে করেন, কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ছোটখাটো কিছু সহিংসতার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মোট ওয়ার্ড ২৭টি। এর মধ্যে নারায়ণগঞ্জ সদরে ১৮ট এবং বন্দর উপজেলায় ৯টি। মোট ভোটার পাঁচ লাখ ১৭ হাজার ৩৬১। এর মধ্যে নারী ভোটার দুই লাখ ৫৯ হাজার ৮৪৬ এবং পুরুষ ভোটার দুই লাখ ৫৭ হাজার ৫১১। চারজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। ভোটকেন্দ্র রয়েছে ১৯২টি। মেয়র পদের বিপরীতে লড়ছেন সাত প্রার্থী। সংরক্ষিত ৯টি নারী ওয়ার্ডের কাউন্সিলর পদের বিপরীতে লড়ছেন ৩৪ এবং ২৭টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদের বিপরীতে লড়াইয়ে আছেন ১৮৯ জন।
১৮৭৬ সালে নারায়ণগঞ্জে পৌরসভা শুরু হয় এবং ২০১১ সালে পুরোনো নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও কদমরসুল পৌরসভাকে এক করে নারায়ণগঞ্জ পৌরসভা দেশের সপ্তম সিটি করপোরেশনে উন্নীত হয়। ২০১১ সালের ভোটে আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী সেলিনা হায়াৎ আইভী এক লাখ ৮০ হাজার ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী শামীম ওসমান পান ৭৮ হাজার ৭০৫ ভোট। ওই ভোটের শেষ মুহূর্তে বিএনপির মনোনীত প্রার্থী তৈমূর আলম খন্দকার কেন্দ্রের নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ান। ২০১৬ সালে অনুষ্ঠিত দ্বিতীয় নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে আইভী এক লাখ ৭৪ হাজার ৬০২ ভোটে আবার মেয়র নির্বাচিত হন। সেবার তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী সাখাওয়াত হোসেন খান।
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- এবারের ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না, বাঁধন ইস্যুতে পরীমনি
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- কাঁচকলার কত গুণ?
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- ফিক্সিংয়ের শঙ্কা: পাকিস্তান ক্রিকেটারদের ফোন জব্দ
- রাজস্ব হারাচ্ছে সোনামসজিদ, ব্যবসায়ীরা ঝুঁকছে অন্য বন্দরে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- সকালের খাবার কোন সময়ে খাওয়া ভালো
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল





