সর্দি-কাশি সারাতে যেভাবে মধু খাবেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৫৫ ১৫ নভেম্বর ২০২৩
সর্দি-কাশির সমস্যা বছরের এই সময়ে বেশি দেখা দেয়। কারণ এসময় আবহাওয়া শুষ্ক হয়ে যাওয়ার কারণে ধুলোবালির পরিমাণ বেড়ে যায়। সেইসঙ্গে বাড়তে থাকে ঠান্ডার পরিমাণ। আবহাওয়ার এই হঠাৎ পরিবর্তনের সঙ্গে সব সময় আমাদের শরীর খাপ খাইয়ে নিতে পারে না। এর ফলে খুসখুসে কাশি, সর্দি ইত্যাদির সমস্যা দেখা দেয়। সর্দি-কাশির সমস্যা সারাতে মধুর ব্যবহার বেশ পুরনো। তবে সঠিক উপায়ে না খেলে কাঙ্ক্ষিত উপকার মিলবে না। চলুন জেনে নেওয়া যাক সর্দি-কাশি সারাতে মধু খাওয়ার সঠিক উপায়-
১. মধু ও লেবু
আপনার চায়ের সঙ্গে মেশান মধু। এরপর তাতে মিশিয়ে নিন কয়েক ফোঁটা লেবুর রস। এবার সেই চা পান করে নিন। এতেই আপনার সর্দি-কাশির সমস্যা অনেকটা দূর হয়ে যাবে। কারণ চা এবং লেবুরও অ্যান্টিঅক্সিডেন্ট এফেক্ট রয়েছে যা এ ধরনের সমস্যা কমানোর কাজে সাহায্য করে।
২. গরম পানিতে মধু
সর্দি-কাশির সমস্যা থেকে মুক্তি পেতে এক গ্লাস পানি ফুটিয়ে নিন। এরপর কিছুটা ঠান্ডা হয়ে এলে তা মিশিয়ে নিন এক চা চামচ মধু। এবার সেই মিশ্রণটুকু খেয়ে নিন। এভাবে খেলেই উপকার মিলবে। এতে সর্দি-কাশির প্রকোপ কমে আসবে। সেইসঙ্গে বুকে কফ জমে থাকলে তাও বের করে দিতে কাজ করবে। তাই সুস্থ থাকার জন্য এই সময়ে গরম পানিতে মধু মিশিয়ে খেতে পারেন।
৩. মধু ও আদা
কাশির সমস্যা সারাতে আদার ব্যবহারের কথা জানা আছে নিশ্চয়ই? এর সঙ্গে মধু যোগ করে খেলে তা আপনার সর্দি-কাশির সমস্যা সারাতে দারুণ কাজ করবে। সেজন্য প্রথমে এক টুকরো আদা কুচি কুচি করে কেটে নিন। এরপর তার সঙ্গে মধু মিশিয়ে চুষে চুষে খান। আবার এই মিশ্রণ পানি দিয়েও খেতে পারেন। এতে সর্দি-কাশি তো কমবেই, দূর হবে বুকে জমে থাকা কফও।
৪. মধু ও তুলসি পাতা
তুলসি পাতার রয়েছে অনেক উপকারিতা। এটি মধুর সঙ্গে মিশিয়ে খেলে তা আপনার সর্দি-কাশির সমস্যা সারাতে কাজ করবে। এক চা চামচ মধুর সঙ্গে কয়েকটি তুলসি পাতা মিশিয়ে খেয়ে নিতে পারেন। আবার তুলসি পাতার রস করে তার সঙ্গে মধু মিশিয়েও খেতে পারেন। এতেই মুক্তি পাবেন সর্দি-কাশির সমস্যা থেকে। সেইসঙ্গে বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতাও।
৫. প্রতিদিন সকালে এক চামচ মধু
অন্য কোনো ভেষজ না পেলে প্রতিদিন সকালে শুধু মধুই খেয়ে নিন এক চা চামচ। এতেই কমবে আপনার সর্দি-কাশির সমস্যা। এমনকী বৃদ্ধি পাবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও। যে কারণে কমবে সংক্রমণের ভয়। এতে সুস্থ থাকা সহজ হবে।
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত






