সহজে হজম হয় লাউ চিংড়ি, রোজায় রাখতে পারেন ডিনারে
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৪৩ ৩ এপ্রিল ২০২৩
স্বাস্থ্যকর সবজির তালিকায় একবারে প্রথম দিকেই রয়েছে লাউয়ের স্থান। হরেক গুণে ভরপুর লাউ। সারাবছর বাজারে লাউ পাওয়া গেলেও গরমে এ সবজির চাহিদা থাকে তুঙ্গে। শরীর ঠান্ডা রাখতে এবং শরীরে পানির চাহিদা পূরণ করতে লাউয়ের জুড়ি মেলা ভার।
তাই সারাদিন রোজা রেখে ডিনারে লাউ ঝোল খুব উপকারী। অল্প মশলায় লাউ রান্না তো করবেনই, সেটিকে আরেকটু সুস্বাদু করতে দিয়ে দিতে পারেন সামান্য চিংড়ি। তাহলেই সাধারণ পদটিও হয়ে উঠবে অসাধারণ।
উপকরণ
২০০ গ্রাম মাঝারি সাইজের চিংড়ি
১টা মাঝারি মাপের লাউ
১ চা চামচ আদা বাটা
১ চা চামচ গোটা জিরে
১ চা চামচ হলুদ গুঁড়ো
১ চা চামচ জিরে গুঁড়ো
কয়েকটা কাঁচা মরিচ
স্বাদ অনুযায়ী লবণ
পরিমাণমতো তেল ও সামান্য পেঁয়াজ কুচি
প্রণালী
চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে লবণ ও হলুদ মাখিয়ে রেখে দিন কিছুক্ষণ। লাউয়ের খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে নিন। তারপর পানি দিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন।
কড়াইতে তেল গরম করে চিংড়ি মাছগুলো হালকা ভেজে তুলে নিন। ওই তেলেই গোটা জিরে ফোড়ন দিন। এরপর তাতে দিয়ে দিন পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা হলে দিন আদা বাটা।
আদার কাঁচা গন্ধটা চলে গেলে কেটে রাখা লাউ আর কাঁচা মরিচ চেরা দিয়ে নাড়াচাড়া করুন। লাউ নাড়াচাড়া করতে করতেই এর মধ্যে স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দেবেন।
কিছুক্ষণ রান্না করার পর জিরে গুঁড়ো, দিন। মশলার সঙ্গে লাউটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। লাউ থেকে পানি বের হতে শুরু করবে। লাউটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢেকে দিন।
লাউয়ের পানি শুকিয়ে এলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিতে হবে। ব্যস, লাউ চিংড়ি এবার একদম তৈরি!
সামান্য ধনেপাতা কুচি দিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু লাউ চিংড়ি। লাউ চিংড়িতে গুড়া মরিচের পরিবর্তে কাঁচা মরিচ ব্যবহার করাই ভালো, এটি স্বাস্থ্যের জন্যও ভালো, স্বাদও ভালো আসবে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য


