সিঙ্গাপুরে করোনাযুদ্ধে বাংলাদেশি যুবক:স্ত্রীর কোলে ফুটফুটে সন্তান
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:৫১ ১ এপ্রিল ২০২০
ফুটফুটে ছেলে সন্তানের বাবা হলেন সিঙ্গাপুরে কোভিড-১৯ নভেল করোনাভাইরাসসৃষ্ট রোগে আক্রান্ত প্রথম বাংলাদেশি সেই ব্যক্তি। প্রথম সন্তান, অথচ জীবনের সবচেয়ে আনন্দঘন মুহূর্তের খবরটি এখনও তার কানে পৌঁছায়নি।
কি করেই বা পৌঁছাবে? ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সেই যে হাসপাতালে ঠাঁই হয়েছিল ৩৯ বছর বয়সী মানুষটির, কোভিড-১৯ থেকে মুক্ত হলেও হাসপতাল থেকে যে এখনও মুক্তি পাননি। এখনও সঙ্কাটাপন্ন অবস্থায় অচেতন হয়ে পড়ে আছেন হাসপাতালের শয্যায়।
এরই মধ্যে গেল সোমবার বাংলাদেশের একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তার স্ত্রী জন্ম দেন ছেলে সন্তানের। সিঙ্গাপুরের মাইগ্রেন্ট ওয়ার্কার্স সেন্টার (এমডব্লিউসি) জানিয়েছে, সুস্থ আছে মা আর নবজাতক।
দুই বছরের বিবাহিত জীবনে এটি তাদের প্রথম সন্তান।
দুই মাস আগে ফেব্রুয়ারির প্রথম দিকে ওই বাংলাদেশি শ্রমিকের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। তিনি ছিলেন দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত ৪২তম ব্যক্তি।
মঙ্গলবার এক ফেইসবুক পোস্টে এমডব্লিউসি জানিয়েছে, কোভিড-১৯ থেকে সুস্থ হওয়ার পর কিছুদিন আগে তাকে দেশটির ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশাস ডিজিজ থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে ।
কিন্তু এরপর থেকে সরকারি একটি হাসপাতালের আইসিইউতে তার চিকিৎসা চলছে বলে জানিয়েছে সিঙ্গাপুরের দ্য স্ট্রেইট টাইমস।
এর আগে বাংলাদেশের হাই কমিশন জানিয়েছিল, নতুন এই ভাইরাসে আক্রান্ত হওয়ার আগে থেকেই ওই শ্রমিকের শ্বাসকষ্ট, কিডনি সমস্যা এবং নিউমোনিয়া ছিল।
এমডব্লিউসির ফেইসবুক পোস্টে বলা হয়েছে, “তার অবস্থা এখনও সঙ্কাটাপন্ন, কিন্তু সাম্প্রতিক এই খবরে (সন্তান জন্মের) আমরা উৎসাহিত হয়েছি এবং আবারও সবাইকে তার জন্য প্রার্থনা করার আহ্বান জানাচ্ছি।”
পোস্টের সঙ্গে নবজাতকের একটি ছবিও জুড়ে দিয়েছে এমডব্লিউসি।
সংগঠনটি আরও জানিয়েছে, বাংলাদেশের একটি হাসপাতালে সন্তানের জন্ম দেওয়ার আগে ভিডিও কলে অসুস্থ স্বামীকে দেখেছেন তার স্ত্রী।
আক্রান্ত বাংলাদেশি ওই ব্যক্তির স্ত্রীর সাথে নিয়মিত যোগাযোগ রাখেন একটি অভিবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় কাজ করা দীপা স্বামীনাথন। এই মাসের শুরুর দিকে তিনি এই দম্পতির জন্য অনুদান এবং নবজাতকের জন্য নতুন কাপড়, ডায়াপার, দুধের বোতল সংগ্রহ করেছিলেন।
দীপাও মায়ের অনুমতি নিয়ে নবজাতকের একটি ছবি মঙ্গলবার ফেইসবুকে পোস্ট করেছেন।
সন্তান এবং মা দুইজনই সুস্থ আছেন জানিয়ে এই অধিকারকর্মী লিখেছেন, “আসুন আমরা সবাই মিলে ছোট্ট এই শিশুটির জন্য প্রার্থনা করি, যেন সে শিগগিরই তার সুস্থ, সবল বাবার সান্নিধ্য পায়।”
পারিবারিক নিয়মেই জন্মের সাতদিন পর শিশুটির নাম রাখা হবে বলে জানিয়েছেন দীপা।
গত মাসে দ্য স্ট্রেইট টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশি ওই ব্যক্তির স্ত্রী জানিয়েছিলেন, স্বামীর সঙ্গে তার সবশেষ গতবছর জুন মাসে দেখা হয়েছিল।
প্রায় দশ বছর ধরে সিঙ্গাপুরে কর্মরত এই নারীর স্বামীই ওই দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম বাংলাদেশি। এরপর আরও চারজন বাংলাদেশি আক্রান্ত হলেও তারা সবাই সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় এর আগে জানিয়েছিল, ১ ফেব্রুয়ারি ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাসের প্রাথমিক কিছু লক্ষণ দেখা দেয়। ৩ ফেব্রুয়ারি তিনি একটি ক্লিনিকে এবং ৫ ফেব্রুয়ারি চ্যাংগি জেনারেল হাসপাতালে যান। এরপর ৭ ফেব্রুয়ারি বেদক পলিক্লিনিকে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে চ্যাংগি হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়।
ওই বাংলাদেশি যে প্রতিষ্ঠানের কর্মী, সেই ওয়াই-কে ইনোভেশনের একজন মুখপাত্র জানিয়েছেন, পরিবারটিকে আরও ১৮০০ সিঙ্গাপুর ডলার সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
এর আগে গত মাসে এই প্রতিষ্ঠান, এমডব্লিউসি এবং ওই শ্রমিকের আবাসস্থল মিনি এনভায়রমেন্ট সার্ভিসেস মিলে ১০ হাজার ডলার বাংলাদেশে পরিবারের কাছে পাঠিয়েছে।
- The Massive Payday Awaits the FIFA World Cup Champions
- The Story of Football’s Most Coveted Prize
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- ১ শতাংশ ঘুম কমলেই ডিমনেশিয়ার ঝুঁকি বাড়ে ২৭%
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- FIFA World Cup Glory: A Century of Champions
- Trionda: A Football That Brings Three Countries Together
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- The Epic Voyage That Started the World Cup
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- Unforgettable Oddities from FIFA World Cup History
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

