স্থগিত হতে পারে অলিম্পিক
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:৩৪ ২৩ মার্চ ২০২০
করোনাভাইরাস আতঙ্কে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে কানাডা। পরিপ্রেক্ষিতে গেমসের আয়োজন নিয়ে কিছুটা নমনীয় হয়েছে জাপান। অলিম্পিক স্থগিত করার চিন্তা-ভাবনা করছে দেশটি। অন্যদিকে গেমসের ভাগ্য নির্ধারণ করতে ৪ সপ্তাহ সময় চেয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।
নোভেল করোনায় প্রভাবিত বিশ্বের ১৯২টি দেশ। বিশ্বব্যাপী মারণঘাতী ভাইরাসের বলি হয়েছেন সাড়ে ১৪ হাজারেরও বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৩ লাখ। জাপানে করোনার প্রভাবে ৪১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১১০১ জন। এদিকে কানাডাতে প্রাণঘাতী ভাইরাসে প্রাণ হারিয়েছেন ২০ জন। আক্রান্ত হয়েছেন ১৪৭০ জন।
উদ্ভুত পরিস্থিতিতে অলিম্পিকে দেশের অ্যাথলেটদের টোকিও পাঠাবে না কানাডা। গেমস এক বছর পেছালে তবেই প্রতিযোগিতায় অংশ নেবে তারা বলে সাফ জানিয়ে দিয়েছে কানাডিয়ান অলিম্পিক এবং প্যারালিম্পিক কমিটি।
এক বিবৃতিতে কানাডা জানিয়েছে, তাদের অ্যাথলেটরা প্রতিযোগিতায় নামার জন্য পুরোপুরি তৈরি। তবে সবার স্বাস্থ্য ও সুরক্ষার কথা ভেবেই এ চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে। করোনা ভাইরাসের জেরে বিশ্বের প্রথম দেশ হিসেবে টোকিও অলিম্পিক থেকে সরে দাঁড়াল কানাডা। ইতিমধ্যে গেমসে অংশ নেয়া নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে চীন, যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্স, স্পেনের মতো দেশগুলোও।
এ জটিল অবস্থায় কিছুটা হলেও নমনীয় হলো জাপান সরকার। নিজেদের অনড় মনোভাব থেকে সরে দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে স্বীকার করলেন, অলিম্পিক স্থগিত হতে পারে। তবে করোনার ভয়াবহ প্রভাবেও গেমস বন্ধ হওয়ার কোনও সম্ভাবনা নেই, তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে আইওসি। কিন্তু প্রতিযোগিতা স্থগিত হতে পারে বলে হুমকি দেখছে তারাও। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চার সপ্তাহ সময়সীমা বেঁধে দিয়েছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি।
করোনার লাগামছাড়া প্রভাবের মধ্যে অলিম্পিক পিছিয়ে দেওয়া উচিত বলে মনে করে অস্ট্রেলিয়া। তাদের অ্যাথলেটরা গেমসে অংশ নেয়ার জন্য মুখিয়ে রয়েছেন। তবে ক্যাঙারুর দেশ জানিয়েছে, ২০২০ নয়, ২০২১ অলিম্পিকের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা।
- সিল মারা ও কেন্দ্র দখলের অভিযোগ রুমিন ফারহানার
- গণতন্ত্রের ট্রেন ইনশাআল্লাহ স্টেশনে পৌঁছাবে: সিইসি
- খুলনায় ভোটকেন্দ্রে উত্তেজনা, বিএনপি নেতার মৃত্যু
- কখন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়?
- জীবনের প্রথম ভোট দিয়ে তামিমের উচ্ছ্বাস
- ভোটের আনন্দে রাতে ঘুমাননি প্রভা
- নাটোরে ছেলের কোলে চড়ে ভোট দিতে এলেন ৭০ বছরের বৃদ্ধ
- কবিতার খাতা ছেড়ে ভোটের লড়াইয়ে নেমেছিলেন বিদ্রোহী কবি
- গণভোটের সহজপাঠ
- নির্বাচনি প্রতীক যেভাবে রাজনৈতিক পরিচয় হলো
- নির্বাচনে প্রতীকের ব্যবহার কীভাবে এলো?
- ভোট ও রাজনীতি নিয়ে বিখ্যাতদের মজার কিছু উক্তি
- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
- ‘এটা পাকিস্তানের নাটক ছিল’
- অসুস্থ পরীমণি, ফের পেছাল জেরা
- প্রধান উপদেষ্টাসহ ২৭ জনের সম্পদের বিবরণী প্রকাশ
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- ভোটকেন্দ্রের তথ্য জানতে ৪ পদ্ধতি চালু করল ইসি
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- NASA Opens Door to Personal Smartphones in Space
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- রমজানে অফিস সময় নির্ধারণ
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা



