হাতে লিখে ৫০টি সংসদীয় কমিটি গঠন করে প্রধানমন্ত্রীর রেকর্ড
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৯:০৮ ১৪ ফেব্রুয়ারি ২০১৯
সংসদ নেতা শেখ হাসিনা
সরকারের বিভিন্ন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদের ৫০ কমিটির সদস্যদের নাম নিজ হাতে লিখে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। বাংলাদেশের ৪৮ বছরের ইতিহাসে এর আগে কোনো সংসদ এত দ্রুত কমিটি গঠন করতে পারেনি। আর এবারই সবগুলো নিজ হাতে লিখেছেন প্রধানমন্ত্রী।
৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের পথচলার পর ৩ ফেব্রুয়ারি থেকে সংসদীয় কমিটি গঠনের কাজ শুরু হয়। ১০টি কার্যদিবসে তিনি নিজ হাতে অধিবেশন কক্ষে বসে সভাপতি ও সদস্যদের নাম লেখেন। কমিটি গঠনে প্রধানমন্ত্রীর নিজের হাতে লেখা কাগজগুলো সংসদের মহামূল্যবান দলিল হিসেবে সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
বুধবার জাতীয় সংসদে সর্বশেষ ৭টি সংসদীয় কমিটি গঠন করা হয়। এর আগে ৪৩টি কমিটি গঠন করা হয়েছিল। কমিটিগুলোর নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের হাতে লিখেছেন বলে জাতীয় সংসদকে জানিয়েছেন।
সরকারি শত ব্যস্ততার মাঝেও সংসদে বসে নিজের হাতে লিখে কমিটিগুলো গঠনের জন্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘এই সকল সংসদীয় স্থায়ী কমিটির প্রত্যেকটি গঠনে মাননীয় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শত ব্যস্ততার মাঝেও সংসদের বৈঠক চলাকালীন সংসদ কক্ষে উপস্থিত থেকে অত্যন্ত ধৈর্য সহকারে অনেক সময় দিয়ে নিজের হাতে লিখে কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন করেছেন। অত্যন্ত ধর্যের সঙ্গে কঠোর পরিশ্রম করে নিজ হাতে কমিটিগুলো গঠন করেছেন।’
সংসদের প্রথম অধিবেশনে মাত্র ১০ কার্যদিবসে সবগুলো কমিটি গঠন একটি অনন্য দৃষ্টান্ত ও মাইলফলক বলে মন্তব্য করেন স্পিকার। তিনি বলেন, ‘এজন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। প্রধানমন্ত্রীর নিজ হাতে লেখা নির্বাচনী আসনসহ কমিটির সদস্যদের নামের তালিকাগুলো জাতীয় সংসদে অমূল্য দলিল হিসেবে সংরক্ষণ করে রাখা হবে।’
স্পিকারের হাতে থাকা প্রধানমন্ত্রীর নিজ হাতে লেখা কমিটিগুলোর নাম সদস্যদের উদ্দেশে দেখান স্পিকার। এসময় সরকার ও বিরোধীদলীয় সদস্যরা টেবিল চাপড়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সংসদে উপস্থিত শেখ হাসিনাও মিটি মিটি হাসেন। তবে চোখ ছিল তার টেবিলে রাখা একগাদা ফাইলে।
প্রসঙ্গত, সরকারের বিভিন্ন কাজের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সংসদীয় কার্যপ্রণালীর বিধি অনুযায়ী কমিটিগুলো গঠন করা হয়ে থাকে। নিয়ম অনুযায়ী প্রত্যেক কমিটিকে মাসে অত্যন্ত একটি করে বৈঠক করার বাধ্যবাধকতা রয়েছে।
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- বিপাকে অজয়-কাজল
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দৈনিক একটি কলা
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল










