প্রীতির হ্যাটট্রিকে নেপালকে বিধ্বস্ত করলো বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:১০ ২৭ আগস্ট ২০২৫
সুরভী আকন্দ প্রীতির হ্যাটট্রিকে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশীপে ফিরতি লেগে নেপালকে পরাজিত করেছে উড়ন্ত বাংলাদেশ। বুধবার (২৭ আগস্ট) ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে লাল-সবুজ জার্সিধারীরা জিতেছে ৪-১ গোলে। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে ছিল তারা। প্রীতির তিন গোলের পাশাপাশি স্কোরশিটে আরো নাম লিখিয়েছেন থুইনু মার্মা। নেপালের অধিনায়ক ভূমিকা বুদাথোকি এক গোল পরিশোধ করলেও শেষ পর্যন্ত তা কোনো কাজে আসেনি।
৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে বাংলাদেশে এখনো দ্বিতীয় স্থানে রয়েছে। সমসংখ্যক ম্যাচে নেপালের সংগ্রহ ৩ পয়েন্ট। টেবিলের শীর্ষে থাকা ভারত তিন ম্যাচের সবকটিতে জয়ী হয়ে পূর্ণ ৯ পয়েন্ট সংগ্রহ করেছে।
এদিন ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ আধিপত্য দেখিয়েছে। বেশ কিছু সুযোগ তৈরি করেও সঠিক ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পায়নি। ৩৯ মিনিটে ডেডলক ভাঙেন থুইনু মার্মা। মধ্যমাঠ থেকে বল রিসিভ করে রাইট উইং দিয়ে কোনাকুনি শটে তিনি বল জালে জড়ান (১-০)। প্রথমাধের ইনজুরি টাইমে ব্যবধান দ্বিগুন করেন প্রীতি। ডি বক্সের মধ্যে থেকে বাঁ-পায়ের জোড়ালে শটে তিনি লক্ষ্যভেদ করেন (২-০)। দূরন্ত এই শটে নেপালের গোলরক্ষক লক্ষ্মী ওলির কিছুই করার ছিল না।
ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে পোস্টের কাছে থেকে অধিনায়ক ভূমিকার শক্তিশালী লফটেড শটে নেপাল এক গোল পরিশোধ করে (২-১)। বিরতির পর ৭১ মিনিটে মামনি চাকমার ডানদিকের কর্ণার থেকে আসা বল সহজেই জালে জড়ান প্রীতি (৩-১)। ৮৭ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন প্রীতি (৪-১)। পুর্নিমা মার্মার ক্রসে প্রীতি কোনো ভুল করেননি।
এর আগে বাংলাদেশ স্বাগতিক ভুটানকে ৩-১ গোলে পরাজিত করে আসরের শুভ সূচনা করেছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ২-০ গোলে হেরে বসে। যদিও তৃতীয় ম্যাচে নেপালকে ৩-০ গোলে হারিয়ে আবারো জয়ের ধারায় ফিরে লাল-সবুজের প্রতিনিধিরা।
প্রথম ম্যাচে নেপাল ভারতের কাছে ৭-০ গোলে বিধ্বস্ত হয়েছিল। দ্বিতীয় ম্যাচে ভুটানকে ২-১ গোলে হারিয়ে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশের কাছে ৩-০ গোলে পরাজিত হয়। আগামী ২৯ ও ৩১ আগস্ট এই একই ভেন্যুতে বাংলাদেশ টুর্নামেন্টের বাকি দুটি ম্যাচে যথাক্রমে ভুটান ও ভারতের মুখোমুখি হবে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















