এশিয়া কাপ প্রস্তুতি: লড়াইয়ে পাকিস্তান-আফগানিস্তান-আরব আমিরাত
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:০১ ২৮ আগস্ট ২০২৫
আসন্ন এশিয়া কাপ সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে ত্রিদেশীয় সিরিজ খেলতে নামছে পাকিস্তান-আফগানিস্তান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। শুক্রবার (২৯ আগস্ট) রাত ৯টায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও আফগানিস্তান। এশিয়া কাপের আগে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল পাকিস্তানের। কিন্তু আরব আমিরাতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করছে পাকিস্তান। যেহেতু আরব আমিরাতও এশিয়া কাপে অংশ নেবে।
ত্রিদেশীয় সিরিজে প্রত্যকটি দল একে অপরের বিপক্ষে দু’বার করে খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনালে লড়বে। ৭ সেপ্টেম্বর হবে ফাইনাল। সিরিজের একদিন পর, ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতেই আট দলকে নিয়ে এশিয়া কাপ শুরু হবে। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামার আগে প্রস্তুতির সেরা মঞ্চ হিসেবে ত্রিদেশীয় সিরিজকে পাচ্ছে পাকিস্তান-আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত।
পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন বলেন, আমাদের লক্ষ্য ত্রিদেশীয় সিরিজ এবং এশিয়া কাপ জয়। আসন্ন এই দুই টুর্নামেন্টেই নিজেদের সেরা পারফরমেন্স প্রদর্শন করতে চাই। ত্রিদেশীয় সিরিজ আমাদের জন্য পরীক্ষার মঞ্চ। এই টুর্নামেন্টের ম্যাচগুলো এশিয়া কাপে ভালো করতে বড় ভূমিকা রাখবে।
ত্রিদেশীয় সিরিজকে এশিয়া কাপের জন্য প্রস্তুতির প্ল্যাটফর্ম মনে করছেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। তিনি বলেন, এশিয়া কাপের আগে এমন টুর্নামেন্ট খুবই গুরুত্বপূর্ণ। এই টুর্নামেন্টের মাধ্যমে দলের ভুলগুলোসহ দুর্বলতা ফুটে উঠবে। এই সিরিজে ভালো করতে পারলে এশিয়া কাপ জয়ের দারুণ সুযোগ থাকবে আমাদের।
রশিদের সুরে তাল মিলিয়ে আরব আমিরাতের দলনেতা মুহাম্মদ ওয়াসিম বলেন, আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপ। ত্রিদেশীয় সিরিজকে প্রস্তুতির মঞ্চ হিসেবে বেছে নিয়েছি আমরা। এই সিরিজ থেকে এশিয়া কাপের জন্য দল বাছাই করব। এশিয়া কাপের জন্য প্রস্তুতির সেরা সুযোগ পাচ্ছে খেলোয়াড়রা।
এশিয়া কাপের জন্য পাকিস্তান ও আফগানিস্তান দল ঘোষণা করলেও এখনও স্কোয়াড সাজায়নি আরব আমিরাত। ত্রিদেশীয় সিরিজের ম্যাচ থেকে খেলোয়াড়দের পরখ করেই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ের জন্য দল সাজাবে স্বাগতিকরা।
আফগানিস্তান স্কোয়াড
রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, ডারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমারজাই, করিম জানাত, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, শরফুদ্দিন আশরাফ, মোহাম্মদ ইশহাক, মুজিব উর রহমান, মোহাম্মদ গাজানফার, নুর আহমাদ, ফরিদ আহমাদ, আব্দুল্লাহ আহমাদজাই ও ফজলহক ফারুকি।
পাকিস্তান স্কোয়াড
সালমান আলি আগা (অধিনায়ক), সাইম আইয়ুব, ফখর জামান, সাহিবজাদা ফারহান, হাসান নাওয়াজ, সালমান মির্জা, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, হাসান আলী, হোসেন তালাত, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ ও মোহাম্মদ ওয়াসিম।
সংযুক্ত আরব আমিরাত স্কোয়াড
মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শারাফু, আরিয়ানশ শর্মা (উইকেটরক্ষক), আসিফ খান, ধ্রুব পারাশর, ইথান ডি’সুজা, হায়দার আলী, হার্শিত কৌশিক, জুনায়েদ সিদ্দিকি, মুহাম্মদ ফারুক, মুহাম্মদ জাওয়াদুল্লাহ, মুহাম্মদ জোয়াইব, রাহুল চোপড়া (উইকেটরক্ষক), রোহিদ খান ও সাগির খান।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















