৩৬তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত ৩৮ জনকে নিয়োগের নির্দেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৩৯ ৫ ফেব্রুয়ারি ২০২০
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সুপারিশ থাকা সত্ত্বেও ৩৬তম বিসিএসে নিয়োগ পাননি ৩৮ জন। তাদের ক্যাডার হিসেবে ৬০ দিনের মধ্যে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পিএসসির সুপারিশের দিন থেকে ওদের নিয়োগ দিতে নির্দেশ দেয়া হয়েছে।
বুধবার বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রিট আবেদনকারী পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সালাহ উদ্দিন দোলন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়াইশ-আল-হারুনী। এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।
২০১৭ সালের ১৭ অক্টোবর ৩৬তম বিসিএসের ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় উত্তীর্ণ ২৩২৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করে পিএসসি। এরপর ২২০২ জনকে নিয়োগের জন্য ২০১৮ সালের ৩১ জুলাই গেজেট প্রকাশ করে সরকার। বাকি ১২১ জনকে নিয়োগ দেয়নি। বঞ্চিতদের মধ্যে ৩৮ জন নিয়োগ না দেয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন।
রায়ের পর অ্যাডভোকেট সালাহ উদ্দিন দোলন জানান, ৩৬তম বিসিএসে উত্তীর্ণদের মধ্যে ২৩২৩ জনকে নিয়োগ দিতে পিএসসি সুপারিশ করে। কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় ২০১৮ সালে প্রজ্ঞাপন জারি করে। তাতে ২২০২ জনকে নিয়োগের জন্য গেজেট জারি করা হয়। কিন্তু রিট আবেদনকারী ৩৮ জনের নাম প্রজ্ঞাপনে প্রকাশ করেনি জনপ্রশাসন মন্ত্রণালয়। এ কারণে ওই প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে নিয়োগের আরজি জানিয়ে হাইকোর্টে রিট আবেদন করেন তারা। এ রিট আবেদনে তাদের নিয়োগ দিতে রায় দিয়েছেন আদালত।
এর আগে একই হাইকোর্ট বেঞ্চ পৃথক তিনটি রিট আবেদনে ৩৪তম এবং ৩৫তম বিসিএসেএ উত্তীর্ণ ২৭ জনকে ৬০ দিনের মধ্যে নিয়োগ দিতে নির্দেশ দেন।
- সিল মারা ও কেন্দ্র দখলের অভিযোগ রুমিন ফারহানার
- গণতন্ত্রের ট্রেন ইনশাআল্লাহ স্টেশনে পৌঁছাবে: সিইসি
- খুলনায় ভোটকেন্দ্রে উত্তেজনা, বিএনপি নেতার মৃত্যু
- কখন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়?
- জীবনের প্রথম ভোট দিয়ে তামিমের উচ্ছ্বাস
- ভোটের আনন্দে রাতে ঘুমাননি প্রভা
- নাটোরে ছেলের কোলে চড়ে ভোট দিতে এলেন ৭০ বছরের বৃদ্ধ
- কবিতার খাতা ছেড়ে ভোটের লড়াইয়ে নেমেছিলেন বিদ্রোহী কবি
- গণভোটের সহজপাঠ
- নির্বাচনি প্রতীক যেভাবে রাজনৈতিক পরিচয় হলো
- নির্বাচনে প্রতীকের ব্যবহার কীভাবে এলো?
- ভোট ও রাজনীতি নিয়ে বিখ্যাতদের মজার কিছু উক্তি
- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
- ‘এটা পাকিস্তানের নাটক ছিল’
- অসুস্থ পরীমণি, ফের পেছাল জেরা
- প্রধান উপদেষ্টাসহ ২৭ জনের সম্পদের বিবরণী প্রকাশ
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- ভোটকেন্দ্রের তথ্য জানতে ৪ পদ্ধতি চালু করল ইসি
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- NASA Opens Door to Personal Smartphones in Space
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- রমজানে অফিস সময় নির্ধারণ
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা




