ইজতেমায় ঢাকার যেসব রাস্তা বন্ধ থাকবে
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:২৮ ১ ফেব্রুয়ারি ২০২৪
মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে শুক্রবার (২ ফেব্রুয়ারি)। এরই মধ্যে শীত উপেক্ষা করে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মুসল্লিরা স্বেচ্ছাশ্রমে প্রস্তুত করছেন ইজতেমা ময়দান। ইজতেমায় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকা ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ গাড়ি পার্কিং ও চলাচলে বিশেষ নির্দেশনা দিয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) পুলিশ সদরদফতর থেকে এ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। ডিএমপির নির্দেশনায় বলা হয়েছে, ইজতেমা চলাকালে খিলক্ষেত থেকে আদুল্লাহপুর হয়ে ধউর ব্রিজ পর্যন্ত রাস্তার দুই পাশে কোনো যানবাহন পার্কিং করা যাবে না।
ইজতেমায় আগতদের যানবাহন রাখার ঢাকার স্থান :
১) ঢাকা ও চট্টগ্রাম বিভাগ পার্কিং: ১৫ নং সেক্টর এলাকাধীন কদমতলী মার্কেট, ১৭ নং সেক্টর উলুদাহ মাঠ, ৫ নং ব্রিজের ঢালে।
২) সিলেট ও খুলনা বিভাগ পার্কিং: উত্তরার ১৫ নং সেক্টর লেকপাড় মাঠ।
৩) রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগ পার্কিং: উত্তরার ১০ নং ব্রিজ এবং ১১ নং ব্রিজ লেকের পশ্চিম পার্শ্বে ১৬ নং সেক্টরের ভেতর এবং বউবাজার মাঠ।
৪) বরিশাল বিভাগ পার্কিং: ধউর ব্রিজ ক্রসিং সংলগ্ন বিআইডব্লিউটিএ ল্যান্ডিং স্টেশন।
৫) ঢাকা মহানগরী: ৩০০ ফিট রাস্তা এলাকায় স্বদেশ প্রোপার্টির খালি জায়গা।
গাজীপুর মহানগর এলাকায় পার্কিং স্থান :
১) ময়মনসিংহ বিভাগ পার্কিং: চান্দনা উচ্চ বিদ্যালয়, চৌরাস্তা, গাজীপুর,
২) উত্তরবঙ্গ ও টাঙ্গাইল হতে আসা যানবাহন পার্কিং: ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠ, চৌরাস্তা, গাজীপুর,
৩) মিরের বাজার রাস্তা দিয়ে গাজীপুরগামী যানবাহন পার্কিং: পুবাইল কলেজ, পুবাইল, গাজীপুর,
৪) সরকারি যানবাহন: টঙ্গীর টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) এবং টঙ্গী সরকারি কলেজ মাঠ।
নির্ধারিত স্থানে মুসল্লিবাহী যানবাহন পার্কিংয়ের সময় অবশ্যই গাড়ির চালক ও হেলপারকে গাড়িতে অবস্থান করতে হবে এবং মালিক ও চালক একে অপরের মোবাইল নম্বর নিয়ে রাখবেন যাতে বিশেষ প্রয়োজনে তাৎক্ষণিকভাবে পারস্পরিক যোগাযোগ করা যায়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আখেরি মোনাজাতের আগের রাত অর্থাৎ ৩ ফেব্রুয়ারি রাত ১০টা থেকে পরদিন ৪ ফেব্রুয়ারি রাত ৮টা পর্যন্ত এবং ১০ ফেব্রুয়ারি রাত ১০টা থেকে ১১ ফেব্রুয়ারি রাত ৮টা পর্যন্ত আব্দুল্লাহপুর হতে ভোগড়া বাইপাস এবং মিরের বাজার হতে স্টেশন রোড পর্যন্ত উভয়মুখী রাস্তায় যানবাহন চলাচল বন্ধ থাকবে।
এসময় জরুরি প্রয়োজনে যানবাহনসমূহকে ঢাকা সিটি বাইপাস ব্যাবহার করতে অনুরোধ করা হয়েছে।
• ইজতেমার শুরুর দিন হতে অর্থাৎ ১ম পর্ব ২ ফেব্রুয়ারি হতে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত এবং ২য় পর্বে ৯ ফেব্রুয়ারি হতে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত মন্নু গেট হতে কামারপাড়া রোড বন্ধ থাকবে।
• বিশ্ব ইজতেমায় অংশগ্রহণকারী ভিআইপি/ভিআইপি/বিদেশি মুসল্লিদের বহনকারী যানবাহনগুলো উত্তরার বিএনএস টাওয়ার হতে টঙ্গী ফ্লাইওভার হয়ে স্টেশন রোডে নেমে মন্নু গেট কামারপাড়া রোড ব্যবহার করবেন।
• আখেরি মোনাজাতের দিন ভোর ৪টা হতে আন্তঃজেলা বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও অন্যান্য ভারী যানবাহন আব্দুল্লাহপুর, ধউর ব্রিজ মোড় পরিহার করে মহাখালী-বিজয় সরণি-গাবতলী হয়ে চলাচল করবে।
• অনুরূপভাবে নবীনগর, বাইপাইল, আশুলিয়া হয়ে উত্তরবঙ্গ হতে আসা যানবাহনসমুহ কামারপাড়া/আব্দুল্লাহপুর ক্রুসং পরিহার করে সাভার গাবতলী দিয়ে চলাচল করবে। অথবা ধউর ব্রিজ ক্রসিং দিয়ে মিরপুর বেড়িবাঁধ দিয়ে চলাচল করবে।
• ঢাকা থেকে এয়ারপোর্ট রোড দিয়ে আগত যানবাহন কুড়িল ফ্লাইওভারের উপর দিয়ে প্রগতি সরণী হয়ে অথবা বিশ্বরোড ক্রসিং (নিকুঞ্জ-১ ক্যাচি গেইট) দিয়ে ইউটার্ন করে চলাচল করবে।
• আখেরি মোনাজাতের দিন ভোর ৪টা হতে ৩০০ফিট দিয়ে আগত যানবাহন কুড়িল ফ্লাইওভার লুপ-২ (এয়ারপোর্টগামী) পরিহার করে প্রগতি সারণী এবং কুড়িল ফ্লাইওভার লুপ-৪ (কাকলী-মহাখালীগামী) ব্যবহার করবে। কোনোভাবেই বিমানবন্দর সড়ক ব্যবহার করা যাবে না।
• উত্তরার বাসিন্দা, বিমানযাত্রী, বিমান অপারেশনাল যানবাহন ও বিমানক্রু বহনকারী যানবাহন ফায়ারসার্ভিসের গাড়ি আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর গাড়ি ও অ্যাম্বুলেন্স ব্যতিত সকল প্রকার যানবাহন চালকরা বিমানবন্দর সড়ক পরিহার করে বিকল্প হিসেবে মহাখালী বিজয়সরণী হয়ে মিরপুর-গাবতলী সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে।
• ঢাকা মহানগর থেকে যেসব মুসুল্লিগণ পায়ে হেঁটে ইজতেমাস্থলে যাবেন তাদের তুরাগনদীর উপরে বেইলি ব্রিজ অথবা কামারপাড়া ব্রিজ দিয়ে টঙ্গী ইজতেমা ময়দানে যাতায়াতের জন্য অনুরোধ করা হয়েছে।
• বিদেশগামী যাত্রীদের বিমানবন্দরে আনা-নেয়ার জন্য আখেরি মোনাজাতের দিন পদ্মা ইউলুপ এবং কুড়াতলী লুপ-২ হতে ট্রাফিক উত্তরা বিভাগের ব্যবস্থাপনায় যাত্রীদের জন্য পরিবহন সেবা প্রদান করা হবে।
• আখেরি মোনাজাতের দিন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা/এয়ারপোর্টগামী এক্সিট পরিহার করতে বলা হয়েছে।
- মুড়ি নাকি চিঁড়া: ডায়াবেটিসে কোনটি উপকারী?
- সমালোচনার কড়া জবাব বাঁধনের
- এলপিজির দাম বাড়ল
- রুট অধিনায়ক হওয়ায় অবাক গিলক্রিস্ট
- Fareena’s solo exhibition
Art can express what words cannot - বেনজীরকে ফেরানোর বিষয়টি খতিয়ে দেখছে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
- প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান ১ অক্টোবর
- এবার সরকার বদলের হুমকি ককরোচ জনতা পার্টির
- প্রক্রিয়াজাত খাবার কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কী বলছে গবেষণা
- ২৭ ক্রিকেট বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত
- ৪০০০ কোটির ‘রামায়ণ’: ট্রেলারে রাম-রাবণের লড়াইয়ের ঝলক
- হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত
- সৌদি’র নৌ-প্রতিরক্ষা জোটে বাংলাদেশসহ ১৩ দেশ
- তটিনী-পার্থর ‘অমর প্রেমে’ মুগ্ধ জোভান-তৌসিফরা
- ম্যানিকিওর ও পেডিকিওর থেকেও ছড়াতে পারে হেপাটাইটিস
- বিশ্বকাপ আয়োজনের কেন্দ্রবিন্দুতে পূর্বাচল স্টেডিয়াম
- প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
- বাংলাদেশ থেকে কাঁঠাল নেবে চীন
- আয়ের চেয়ে ব্যয় বেশি জামায়াতের
- ক্লান্তি দূর করার ৭ প্রাকৃতিক উপায়
- ইসিতে ৯ দাবি জামায়াতের
- তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত: ত্রিবেদী
- শিক্ষিকা বিউটি রানী পালের প্রশংসায় আসিফ
- আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার
- ভারতে পালানোর সময় শীর্ষ সন্ত্রাসী ইমনসহ গ্রেপ্তার ৪
- লাউ নাকি ঝিঙে: কোনটি বেশি উপকারী?
- বাংলাদেশে থাকতে ও গাইতে পেরে গর্বিত: রুনা লায়লা
- টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ
- দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু
- রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, তারিখ শিগগিরই
- ভারতে পালানোর সময় শীর্ষ সন্ত্রাসী ইমনসহ গ্রেপ্তার ৪
- চাকরি ছেড়ে ড্রাগন চাষে সাবলম্বী আবু সাঈদ
- লাউ নাকি ঝিঙে: কোনটি বেশি উপকারী?
- দিনের যে ৫ সময়ে সন্তানের সবচেয়ে প্রয়োজন হয় বাবা-মাকে?
- বক্স অফিস কাঁপাচ্ছে বিজয়ের ‘জন নায়গন’
- দেশ ছাড়ার সমঝোতার পর পদত্যাগ করেন সাহাবুদ্দিন
- আর্জেন্টিনার প্রশংসা করে বিপাকে ফিফা সভাপতি
- শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন পেছাল
- রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, তারিখ শিগগিরই
- আয়ের চেয়ে ব্যয় বেশি জামায়াতের
- ম্যানিকিওর ও পেডিকিওর থেকেও ছড়াতে পারে হেপাটাইটিস
- আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার
- আমড়ার আসল গুণ জানেন?
- তটিনী-পার্থর ‘অমর প্রেমে’ মুগ্ধ জোভান-তৌসিফরা
- এসএসসি ও সমমান পরীক্ষার ফল ১০ আগস্ট
- তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত: ত্রিবেদী
- জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির
- এসএসসির ফল প্রকাশ চলতি মাসেই
- শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৩১ জনকে গ্রেপ্তারে পরোয়ানা
- এবার নেপালের লিগ মাতাবেন সাকিব


