ঈদের ছুটিতে বাসা-বাড়ি ছাড়ার আগে যা করবেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৪:০০ ৮ এপ্রিল ২০২৪
ঈদ মানেই নাড়ির টানে বাড়ি ফেরা। সারা বছর পরিবার থেকে আলাদা থাকার পর ঈদেই তো কাছের মানুষদের কাছে যাওয়া হয়, আনন্দে কাটানো হয় কয়েকটা দিন। এই ফেরা যেন শুধু বাড়ি ফেরা নয়, নিজেকেই ফিরে পাওয়া। তাই দিন শেষে সবাই ফিরতে চায় নিজের কাছে, পরিবারের কাছে। তবে বাড়ি ফেরার খুশিতে কোনো ভুল করে বসবেন না। থাকবেন মনোযোগী।
এসময় অপ্রস্তুত ও এলোমেলোভাবে বাড়ি ফেলে রেখে যাওয়া কখনোই ঠিক হবে না। এক্ষেত্রে ফিরে এসে বাড়ির সবকিছু গোছানো ও ক্ষয়ক্ষতিহীনভাবে ফিরে পেতে বেশ কয়েকটি কাজ গুছিয়ে যাওয়া উচিত। এমনকি নিরাপত্তার খাতিরে বেশ কিছু বিষয় মাথায় রেখে তবেই বের হন ঘর থেকে। জেনে নিন কোথাও যাওয়ার আগে ঘর কীভাবে গুছিয়ে যাবেন-
ঘরের বৈদ্যুতিক সুইচ বন্ধ করুন
ঈদে পরিবারের সবাই মিলে বাড়ি যাওয়ার আগে তাড়াহুড়ো থাকে। যার কারণে আমরা সুইচ অফ করতে ভুলে যেতে পারেন। কিন্তু এই ভুলটি করা যাবে না। ঈদের ছুটিতে যখন আমরা লম্বা একটা ছুটিতে বাড়ি যাই সেসময় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে প্রতিটি ঘরের লাইট, ফ্যান অফ করা হয়েছে কি না। সম্ভব হলে ফ্রিজ খালি করে ফ্রিজের সুইচও অফ করে রাখবেন। কম্পিউটার, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন ইত্যাদির সুইচ বন্ধ করে বের হবেন। সবগুলো প্লাগ খুলে রাখার চেষ্টা করবেন।
বাসার গ্যাস বন্ধ করুন
প্রায়ই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কথা শোনা যায়। এই ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে অবশ্যই গ্যাস সিলিন্ডার বা গ্যাসের লাইন অফ করে রেখে বের হবেন। ফিরে এসে গ্যাসের চুলা ধরানোর আগে অবশ্যই রান্নাঘরের জানালা খুলে দিবেন। এতে যদি গ্যাস জমেও থাকে সেটা বের হয়ে যাবে এবং কোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকবে না।
ঘর গুছিয়ে রাখুন
বাড়িতে যাওয়ার আগে ঘর ভালোমতো পরিষ্কার করে গুছিয়ে রেখে যান। অগোছালো পরিবেশে জীবাণু হয়। এ ছাড়া, ঘর গুছিয়ে রাখলে ছুটি শেষ করে যখন আপনি ফিরবেন তখন অস্বস্তিকর গন্ধ কিংবা পোকামাকড়ের পাল্লায় পড়তে হবে না।
বাসার ভেতরের গাছপালা
অনেকেই বাসার ভেতরে টবে গাছপালা লাগায়। ছুটিতে বাড়ি যাওয়ার আগে ঘরের গাছপালার দরকার বাড়তি যত্ন। যাওয়ার আগে গাছের গোড়ায় স্তর করে নারকেলের ছোবড়া বিছিয়ে বেশি করে পানি দিন। এতে গাছ তার প্রয়োজনমতো পানি শোষণ করে নিতে পারবে। আবার পানি বা কোমল পানীয়ের প্লাস্টিকের বোতলে পানি ভর্তি করে ওপর থেকে ঝুলিয়ে দিতে পারেন।
পানিভর্তি সেই বোতলের নিচের অংশে সূক্ষ্ম ছিদ্র করে দিন। প্রতি ২-৩ সেকেন্ড সময়ে এক ফোঁটা করে পানি পড়বে গাছের গোড়ায়। এমনি করে একটি বোতলের পানি শেষ হতে প্রায় ৩-৪ দিন সময় লেগে যাবে আর গাছ সহজে পানির অভাব বোধ করবে না।
সঠিকভাবে তালা লাগান
ঈদের এই সময়টাতে বেশি চুরি বা ডাকাতি হয়ে থাকে। তাই বাড়ি যাওয়ার আগে অবশ্যই প্রতিটা জানালা, এবং মেইন গেটে সঠিক ভাবে তালা লাগিয়ে যান। প্রয়োজনে বার বার চেক করে দেখুন তালাটি সঠিকভাবে লাগানো হয়েছে কিনা। বাসায় ভালো মানের তালা লাগান এবং বাসার সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে তারপর বের হোন। অধিক নিরাপত্তার জন্য প্রয়োজনে বাসার ভেতরের প্রতিটা রুমে তালা লাগিয়ে যান।
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- পিবিআইয়ের ধারণা, ‘পুলিশের ধাওয়ায় তুরাগ নদে ঝাঁপ দেন’ তাহসিফ
- মাথায় আঘাত, দ্বিতীয় টেস্টে অনিশ্চিত মুমিনুল
- ভারতে চাকরির আশ্বাসে বিক্রি, পুনেতে ৬ বাংলাদেশি নারী উদ্ধার
- ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিকের জন্মশতবর্ষ
- প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুঁশিয়ারি এনসিপির
- এক গ্লাস দুধে কি পরিমাণ ক্যালসিয়াম থাকে?
- তাহসিফ সাউরি `আতঙ্কে` ভুগছিলেন, সাংবাদিকদের জানালেন বাবা
- সোনার ডিম পাড়া হাঁস যেন মেরে ফেলা না হয়
- ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন রিকশা
- রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদনের অনুমোদন
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির মির্জা ফয়সল
- ‘আপত্তিকর ছবি-ভুল তথ্য’ ছড়ানোর অভিযোগ, তিশাকে লিগ্যাল নোটিস
- মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর
- সব নির্বাচন একই মানদণ্ডে আয়োজনের লক্ষ্য: সিইসি
- হার্ট অ্যাটাক হলে সঙ্গে সঙ্গে কী করবেন?
- মালয়েশিয়ায় হুন্ডি চক্রের সন্ধান, ৮ বাংলাদেশি আটক
- বাংলাদেশ-জাপান ৬ চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি
- ভয়ঙ্কর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কতটা প্রভাব পড়বে বাংলাদেশে?
- মোগলাই পরোটা কার: মোগল না ব্রিটিশদের?
- ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
- রমজানের আগেই ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়াতে চান
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল জানা যাবে যেভাবে
- প্রতারণার মাধ্যমে রুশ সেনাবাহিনীতে নিয়োগ তালিকায় বাংলাদেশিরাও
- বিশ্ববাজারে ডানা মেলতে প্রস্তুত ঢাকাই মসলিন
- বার্গার এলো কীভাবে?
- এই সময়েও আবুল হায়াত-ডলি জহুর জুটিতে মুগ্ধ দর্শক
- ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা-ক্ষোভ
- ডি-থ্রি ট্রফির নিলাম
সর্বোচ্চ দাম পেলেন শরিফুল, তাসকিন ও তানজিদ - ‘বিরোধী দলে থাকতেই দাফনে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন’
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক
- কানাডায় পাচার ও ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির কারাদণ্ড
- হরমুজ ও বাব এল-মান্দেব বন্ধ হলে মজুত তেলে কত দিন চলবে বিশ্ব?
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে?
- বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি
- ফের কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
- ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা-ক্ষোভ
- বার্গার এলো কীভাবে?
- ডি-থ্রি ট্রফির নিলাম
সর্বোচ্চ দাম পেলেন শরিফুল, তাসকিন ও তানজিদ - ভয়ঙ্কর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কতটা প্রভাব পড়বে বাংলাদেশে?
- বিশ্ববাজারে ডানা মেলতে প্রস্তুত ঢাকাই মসলিন
- এই সময়েও আবুল হায়াত-ডলি জহুর জুটিতে মুগ্ধ দর্শক
- মালয়েশিয়ায় হুন্ডি চক্রের সন্ধান, ৮ বাংলাদেশি আটক
- বাংলাদেশ-জাপান ৬ চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি

