একটি ঐতিহাসিক সাক্ষাৎকার
আহমদ সফিউদ্দিন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:১৫ ৮ নভেম্বর ২০২৩
জাহানারা কামারুজ্জামানের সাক্ষাৎকার নিচ্ছেন আহমদ সফিউদ্দিন ও সুলতানা শারমিন।
জাতীয় নেতা এএইচএম কামারুজ্জামান জেলখানায় শেষ দিনগুলোতে ডায়েরি লিখতেন সারা রাত ধরে। স্ত্রী জাহানারা জামান জেলখানায় দিয়ে আসতেন গাদা গাদা নোট, খাতা আর কলম। কামারুজ্জামান বলতেন, আরো কাগজ কলম দাও। এত অল্প করে আনো কেন? কিন্তু সেসব লেখাসহ ডায়েরিগুলো রহস্যজনক কারণে জেলখানা থেকে আর ফেরত পাননি জাহানার জামান। জীবদ্দশায় দুঃখ ছিল তাঁর মনে। উনার মূল্যবান জিনিসটিই আজও আমি পাইনি, বলেছিলেন তিনি।
মৃত্যুর আগে জাহানারা জামান দেখে যেতে পারেননি নিহত স্বামীর শেষ স্মৃতিচিহ্ন। ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল। উদ্ধার করা যায়নি জেলখানায় লেখা জাতীয় নেতার সেসব ডায়েরি। কে বা কারা তা গায়েব করে তারও কোনও তদন্তও হয়নি।
ডায়েরিগুলো উদ্ধারের জন্য তেমন কোনও সরকারি উদ্যোগও নেয়া হয়নি। বিশেষ তদন্ত কমিটি করে এটি উদ্ধারের চেষ্টা করা উচিত। কেননা ঘটনার সাক্ষী অনেকেই এখনও জীবিত। প্রচেষ্টা সফল হলে হয়তো অজানা অনেক তথ্য উন্মোচিত হবে, যা বাংলাদেশের ইতিহাস পুনঃনির্মানে সহায়ক হতে পারে।
এএইচএম কামারুজ্জামান অত্যন্ত মেধাবী ব্যক্তিত্ব ছিলেন। দখল ছিল সাতটি ভাষার ওপর। বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, হিন্দি, ফারসি ও সংস্কৃত। লিখতেন কবিতাও।
আওয়ামী লীগ প্রথম দফায় ক্ষমতায় আসারও মাস ছয় আগে ১৯৯৫ সালের ৩১ অক্টোবর রাজশাহীর সাপ্তাহিক দুনিয়ায় প্রকাশিত সাক্ষাতকারে শহীদজায়া বলেন, (রাজশাহীতে লাশ দাফনের পর) ঢাকায় ফিরে জেলখানায় গেলাম উনার ডায়েরিগুলো আনতে। ফেরত দিলো কাপড়-চোপড় থালা-বাটিসহ সুটকেশ। ডায়েরি পেলাম না। বললাম এসব নিয়ে আমি কী করবো? এগুলো কেবল কষ্ট বাড়াবে। ডায়েরিগুলো দেন। নোটখাতা গুলো দেন।
জেলার বললেন, ডায়েরি আমরা পাইনি। অথচ যখন দেখা করতে যেতাম গাদা গাদা নোট, খাতা ও কলম দিয়ে আসতাম। লিখতে লিখতে ডায়েরি শেষ হয়ে গিয়েছিল। বলতেন আরো কাগজ কলম দাও। এত অল্প করে আনো কেন?
উনার মূল্যবান জিনিসটি আজও আমি পাইনি। কি যে লিখেছিলেন ওতে জানতে পারিনি। এটা আমার অধিকারের জিনিস। তাও আমাকে দেয়া হয়নি। খোন্দকার আসাদুজ্জামান (সাবেক সচিব) একসঙ্গে ছিলেন। পরে উনার কাছে শুনতে গেছি জেলের কথা। বললেন, স্যার সারারাত ঘুমাতেন না।জায়নামাজে থাকতেন। আমাদের ইমামতি করতেন। আর লিখতেন সব সময়।
২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি ঢাকায় জাহানারা জামান (৮৪) ইন্তেকাল করেন। (জাহানারা জামানের এই সাক্ষাৎকারটি তাঁর উপশহর বাসভবনে খায়রুজ্জামান লিটনের উপস্থিতিতে ১৯৯৫ সালে আমি এবং আমার স্ত্রী সাপ্তাহিক দুনিয়া সম্পাদক সুলতানা শারমিন গ্রহণ করি। দুজনের নোট থেকে রিপোর্টটি শারমিন তৈরি করেন এবং তাঁর নামে প্রকাশিত হয় ৩১ অক্টোবর ১৯৯৫ সাপ্তাহিক দুনিয়ায়। এটি পুনরায় ছাপা হয় জনকণ্ঠে ১১ জুন ১৯৯৬ সালে, জাতীয় নির্বাচনের আগের দিন যাতে আওয়ামী লীগ ক্ষমতাসীন হয়।)
লেখক: আহমদ সফিউদ্দিন
সাংবাদিক ও সাবেক ডেপুটি রেজিস্ট্রার, রাজশাহী বিশ্ববিদ্যালয়
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- `সিনেমা আমার পেশা, লাইফস্টাইল নয়`
নিজ জমিতে চাষ করতেন নানা পাটেকর - চলচ্চিত্রের এ শূণ্যতা পূরণ হবে কি?
ঝড় তোলা এক অনন্য নানা - চট্টগ্রাম বন্দর ১৫ বছর পরিচালনা করবে ডিপি ওয়ার্ল্ড, চুক্তি সই
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- পর্দার ‘ফাটাকেষ্ট’ এবার বাস্তবেই মন্ত্রীর মর্যাদায়
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- দাঁড়িয়ে পানি পান কি আসলেই ক্ষতিকর?
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- চুলকানি বেশিদিন থাকলে ৪ ধরনের রক্ত পরীক্ষা জরুরি
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের প্রতীক বরাদ্দ
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- মেসির বিদায়ী ম্যাচে চরম অপমান ও বঞ্চনার অভিযোগ বেনিনের
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ

