ঢাকা, ০১ সেপ্টেম্বর মঙ্গলবার, ২০২৬ || ১৭ ভাদ্র ১৪৩৩
good-food
৪১২

একদিনে মারা গেছেন ৩৭ জন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:০৭ ১১ জুন ২০২০  

বাংলাদেশে গত একদিনে করোনায় আরও ৩৭ জন মারা গেছেন। এ নিয়ে দেশে প্রাণঘাতী ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ১০৪৯ জন। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৮৭ জনের সংক্রমণ ধরা পড়েছে। এতে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮ হাজার ৫২ জন।
সারাদেশে এসময়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন ৮৪৮ জন। সবমিলিয়ে এখন পর্যন্ত মোট ১৬ হাজার ৭৪৭ মানুষ সুস্থ হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা বৃহস্পতিবার দেশে করোনা পরিস্থিতির এসব তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, গত একদিনে ৩৭ জন মারা গেছেন। তাদের মধ্যে ৩০ জন পুরুষ ও ৭ জন নারী। ২৮ জন হাসপাতালে এবং ৯ জন বাড়িতে মারা গেছেন। এদের ২০ জন ঢাকা বিভাগের, ৭ জন চট্টগ্রাম বিভাগের, ৩ জন সিলেট বিভাগের, ৪ জন রাজশাহী বিভাগের, ২ জন বরিশাল বিভাগের এবং ১ জন রংপুর বিভাগের বাসিন্দা ছিলেন।
এ মৃতদের ১ জনের বয়স ৭০ থেকে ৮০ বছরের মধ্যে, ২২ জনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে, ৮ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৪ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ২ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছিল।
নাসিমা সুলতানা জানান, গোটা দেশে ৫৫টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৭৭২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ২০ দশমিক ২১ শতাংশ এবং সুস্থতার হার ২১ দশমিক ৪৬ শতাংশ। আর মৃতের হার ১ দশমিক ৩৪ শতাংশ।
তিনি বলেন, গত একদিনে আইসোলেশনে গেছেন ৬৭১ জন। বর্তমানে সারাদেশে কোয়ারেন্টিনে রয়েছেন ৮ হাজার ৭৬৪ জন।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর